মার্কিন নির্বাচনে ২ মুসলিম নারীর অনন্য রেকর্ড

ডেস্ক, রাজনীতি ডটকম

মার্কিন নির্বাচনে অনন্য রেকর্ড গড়েছেন দুই মুসলিম নারী। টানা চতুর্থবারের মতো জয়ী হলেন দেশটির আইনসভার একমাত্র ফিলিস্তিনি মার্কিন সদস্য রাশিদা তায়েব। এছাড়া, তৃতীয় বারের মতো জয় পেয়েছেন সোমালি আমেরিকান রাজনীতিবিদ ইলহান ওমর।

ফিলিস্তিনের গাজায় স্বাধীনতাকামী সংগঠন হামাসের বিরুদ্ধে ইসরায়েলের চলমান যুদ্ধের ঘোর বিরোধী রাশিদা ও ইলহান।

মিশিগান অঙ্গরাজ্যের ১২তম কংগ্রেশনাল ডিসট্রিক্ট থেকে জিতেছেন রাশিদা তায়েব। ওই ডিসট্রিক্টে বড়সংখ্যক আরব–মার্কিন জনগোষ্ঠীর বসবাস।

জয়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেছেন ইলহান। সেখানে তিনি তার সমর্থকদের ধন্যবাদ জানান।

রাশিদা ও ইলহান ওমরের বিভিন্ন সময়ে করা মন্তব্যে তাদের প্রতিনিধি পরিষদের অনেক সহকর্মীই ক্ষুব্ধ হন।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ব্রেক্সিটের ১০ বছরে ৬ ব্রিটিশ প্রধানমন্ত্রীর বিদায়, সপ্তমের অপেক্ষা

ব্রেক্সিট গণভোটের ১০ বছর পূর্তির দিনে সেই রাজনৈতিক যাত্রাপথের দিকে ফিরে তাকালে দেখা যায়, ইউরোপীয় ইউনিয়ন ত্যাগের সিদ্ধান্ত দেশটির জন্য শুধু একটি পররাষ্ট্র বা অর্থনৈতিক নীতিগত পরিবর্তন ছিল না; বরং এটি যুক্তরাজ্যের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করে, যার প্রভাব এখনো দেশটির রাজনীতিতে স্পষ্ট।

৭ ঘণ্টা আগে

হোয়াইট হাউজে ড্রোন ও স্নাইপার হামলার ষড়যন্ত্র: আরও দুইজন গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানিয়েছে, হোয়াইট হাউসে অনুষ্ঠিত একটি ইউএফসি ফ্রিডম ২৫০ মিক্সড মার্শাল আর্টস ইভেন্টকে লক্ষ্য করে সরকারি কর্মকর্তাদের ওপর হামলার ষড়যন্ত্রের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

৯ ঘণ্টা আগে

ইরান কথা না শুনলে ‘যা করার করব’— হুঁশিয়ারি ট্রাম্পের

একটি প্রাথমিক শান্তি চুক্তির আওতায় প্রথম দফার আলোচনার পর গতকাল সোমবার থেকে আগামী ৬০ দিনের জন্য ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা স্থগিত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান যদি এই চুক্তির শর্ত মেনে না চলে, তবে তিনি ‘যা করার তা-ই করবেন’।

১০ ঘণ্টা আগে

ব্রেক্সিটের এক দশক: ইউরোপ নিয়ে সম্পর্কের জটিলতায় যুক্তরাজ্য

দশ বছর আগের ব্রেক্সিট আলোচনার সময়কার ইউরোপ আর আজকের ইউরোপ এক নয়। তখন মূল প্রশ্ন ছিল যুক্তরাজ্যের বিদায় কীভাবে সামলানো হবে। আর এখন প্রশ্ন— ক্রমশ অস্থিতিশীল হয়ে ওঠা বিশ্বে ইউরোপ কীভাবে নিজের অবস্থান ধরে রাখবে।

১১ ঘণ্টা আগে