মার্কিন নির্বাচনের ব্যালট পেপারে বাংলা ভাষা

ডেস্ক, রাজনীতি ডটকম

পুরো বিশ্বের চোখ এখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের দিকে। মঙ্গলবার দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

রিপাবলিকান প্রার্থী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাকি ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস- কে হচ্ছেন ৪৭তম প্রেসিডেন্ট, সেই আলোচনা সবখানে।

এর মধ্যেই জানা গেল, এবারের নির্বাচনের ব্যালট পেপারেও জায়গা করে নিয়েছে বাংলা ভাষা।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু এ তথ্য জানিয়েছে।নিউইয়র্কে ২০০টিরও বেশি ভাষা ব্যবহৃত হয়। বৈচিত্র্যময় এ ভাষার সমাহার শহরটিকে অনন্য করেছে।  

তবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ব্যালট পেপারে ইংরেজি ছাড়া মাত্র চারটি অতিরিক্ত ভাষা ব্যবহৃত হবে।

এর মধ্যে এ অঞ্চলের ভাষার প্রতিনিধিত্বকারী ভাষা হিসেবে স্থান পেয়েছে বাংলা।

নিউইয়র্ক সিটির নির্বাচনী বোর্ডের নির্বাহী পরিচালক মাইকেল জে রায়ান বলেন, আমাদের ইংরেজির পাশাপাশি চারটি অন্য ভাষা রাখতে হবে। সেগুলো হলো- চীনা, স্প্যানিশ, কোরিয়ান ও বাংলা।

ব্যালট পেপারে বাংলা ভাষার অন্তর্ভুক্তি কেবল একটি অনুগ্রহ নয়, বরং এটি একটি আইনগত বাধ্যবাধকতা।

নিউইয়র্কের কুইন্স এলাকার দক্ষিণ এশিয়ান কমিউনিটি প্রথমবার ২০১৩ সালে বাংলায় অনুবাদ করা ব্যালট পেয়েছিল।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ব্রেক্সিটের ১০ বছরে ৬ ব্রিটিশ প্রধানমন্ত্রীর বিদায়, সপ্তমের অপেক্ষা

ব্রেক্সিট গণভোটের ১০ বছর পূর্তির দিনে সেই রাজনৈতিক যাত্রাপথের দিকে ফিরে তাকালে দেখা যায়, ইউরোপীয় ইউনিয়ন ত্যাগের সিদ্ধান্ত দেশটির জন্য শুধু একটি পররাষ্ট্র বা অর্থনৈতিক নীতিগত পরিবর্তন ছিল না; বরং এটি যুক্তরাজ্যের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করে, যার প্রভাব এখনো দেশটির রাজনীতিতে স্পষ্ট।

৮ ঘণ্টা আগে

হোয়াইট হাউজে ড্রোন ও স্নাইপার হামলার ষড়যন্ত্র: আরও দুইজন গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানিয়েছে, হোয়াইট হাউসে অনুষ্ঠিত একটি ইউএফসি ফ্রিডম ২৫০ মিক্সড মার্শাল আর্টস ইভেন্টকে লক্ষ্য করে সরকারি কর্মকর্তাদের ওপর হামলার ষড়যন্ত্রের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

১১ ঘণ্টা আগে

ইরান কথা না শুনলে ‘যা করার করব’— হুঁশিয়ারি ট্রাম্পের

একটি প্রাথমিক শান্তি চুক্তির আওতায় প্রথম দফার আলোচনার পর গতকাল সোমবার থেকে আগামী ৬০ দিনের জন্য ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা স্থগিত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান যদি এই চুক্তির শর্ত মেনে না চলে, তবে তিনি ‘যা করার তা-ই করবেন’।

১১ ঘণ্টা আগে

ব্রেক্সিটের এক দশক: ইউরোপ নিয়ে সম্পর্কের জটিলতায় যুক্তরাজ্য

দশ বছর আগের ব্রেক্সিট আলোচনার সময়কার ইউরোপ আর আজকের ইউরোপ এক নয়। তখন মূল প্রশ্ন ছিল যুক্তরাজ্যের বিদায় কীভাবে সামলানো হবে। আর এখন প্রশ্ন— ক্রমশ অস্থিতিশীল হয়ে ওঠা বিশ্বে ইউরোপ কীভাবে নিজের অবস্থান ধরে রাখবে।

১২ ঘণ্টা আগে