ডেস্ক, রাজনীতি ডটকম

একটি সমন্বিত বা পূর্ণাঙ্গ চুক্তি হলে ইরানের ওপর থেকে ধাপে ধাপে নিষেধাজ্ঞা শিথিল করে নিতে প্রস্তুত ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস বলেছেন, এটি এমন একটি পদক্ষেপ, যার মাধ্যমে একটি স্থায়ী যুদ্ধবিরতিতে পৌঁছানো সম্ভব।
মধ্যপ্রাচ্যের বাইরে সাইপ্রাসে মিসর, সিরিয়া ও লেবাননের নেতাদের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের নেতাদের এক বৈঠকে মের্ৎস এ কথা বলেন। বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে।
বৈঠকের আগে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি প্রধান কায়া কাল্লাস সতর্ক করে বলেন, এবারের আলোচনা থেকে যদি ২০১৫ সালের ইরান পারমাণবিক চুক্তির মতো শক্তিশালী কোনো সমঝোতায় না পৌঁছানো যায়, তাহলে বিশ্ব আরও বিপজ্জনক এক ইরানের মুখোমুখি হতে পারে।
ডোনাল্ড ট্রাম্প তার প্রথম মেয়াদে ২০১৫ সালের সেই পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিয়েছিলেন।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা বলেছেন, কোনো বিধিনিষেধ বা শুল্ক ছাড়াই সারা বিশ্বের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দ্রুত খুলে দিতে হবে।

আইএসপিআর জানায়, গত মঙ্গলবার ( ২১ এপ্রিল) সন্ত্রাসীদের উপস্থিতির তথ্যের ভিত্তিতে নিরাপত্তা বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো খাইবার এলাকায় যৌথ অভিযান চালায়। তীব্র গোলাগুলির পর ‘ভারত-সমর্থিত’ ফিতনা আল-খাওয়ারিজের ২২ সদস্যকে হত্যা করা হয়।
১ দিন আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শান্তি চুক্তি করার ‘সময় ফুরিয়ে আসছে’ বলে ইরানকে হুঁশিয়ারি দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার একই সঙ্গে তিনি বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধকে পারমাণবিক সংঘাতে পরিণত করবেন না।
১ দিন আগে
মার্কিন এক কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতায় যেসব ন্যাটো মিত্র দেশ কার্যকর সহযোগিতা করেনি, তাদের ওপর ক্ষুব্ধ ট্রাম্প প্রশাসন। ওই ইমেইলে স্পেনকে জোট থেকে বাদ দেয়ার পাশাপাশি যুক্তরাজ্যের মালিকানাধীন ফকল্যান্ড দ্বীপপুঞ্জের বিষয়ে ওয়াশিংটনের দীর্ঘদিনের অবস্
১ দিন আগে
প্রতিবেদনে আরও বলা হয়, বর্তমানে যুক্তরাষ্ট্রের যেসব গুরুত্বপূর্ণ অস্ত্রের মজুত উদ্বেগজনকভাবে কমে এসেছে, তার মধ্যে রয়েছে প্রিসিশন-স্ট্রাইক ক্ষেপণাস্ত্র, এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র এবং প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র।
১ দিন আগে