মার্কিন নির্বাচন: প্রথম ভোটকেন্দ্রে ট্রাম্প-কমলার ‌‘ড্র’

ডেস্ক, রাজনীতি ডটকম

মার্কিন যুক্তরাষ্ট্রের মসনদে কে বসবে, প্রথমবারের মতো কমলা হ্যারিস নাকি দ্বিতীয়বারের মতো ডোনাল্ড ট্রাম্প? আগামী চার বছর বিশ্ব রাজনীতির মেরুকরণে কে প্রভাব বিস্তার করবে, এ নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের একটি ছোট গ্রামে নির্বাচনের প্রথম প্রহরে ভোটগ্রহণ শুরু হয়। অল্প সময়ের মধ্যে ভোট শেষ করে গণনাও হয়ে যায়। আর সেখানে গণনা শেষে দেখা গেছে, ড্র করেছেন ট্রাম্প-কমলা। সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

যুক্তরাষ্ট্রের অন্যান্য অংশে সকাল থেক ভোট শুরু হলেও ডিক্সভিল নচ নামের এই গ্রামের একমাত্র ভোটকেন্দ্রটিতে সোমবার দিবাগত রাত ১২টা (মঙ্গলবার) থেকেই ভোটগ্রহণ শুরু হয়। ওই গ্রামে ১০ জন ভোটারও নেই! খুব অল্প সময়ের মধ্যেই তা শেষ হয়ে ফলাফলও জানা হয়ে গেছে। তিনটি করে ভোট পেয়েছেন ট্রাম্প ও কমলা।

নিউ হ্যাম্পশায়ারের নির্বাচনী আইন মতে, কোনো আসনে অধিবাসীর সংখ্যা ১০০ জনের কম হলে তারা মধ্যরাত থেকে ভোটকেন্দ্র চালু রাখতে পারে। সকল নিবন্ধিত ভোটার তাদের নাগরিক দায়িত্ব পালন শেষ করলে ভোটগ্রহণ বন্ধ হয়। তাৎক্ষণিকভাবে গণনাও শেষ করে ফেলা হয়।

ইস্ট কোস্টের বেশিরভাগ ভোটকেন্দ্র খুলবে আজ স্থানীয় সময় সকাল ছয়টা বা সাতটায় (বাংলাদেশ সময় বিকেল পাঁচটা বা সন্ধ্যা ছয়টা)।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

আলোচনা ব্যর্থ হলে ইরানে বিধ্বংসী হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

ট্রাম্পের ভাষায়, যুক্তরাষ্ট্র এখন সামরিক শক্তি পুনর্বিন্যাসের মধ্য দিয়ে যাচ্ছে এবং আগের চেয়ে আরও উন্নত অস্ত্র প্রস্তুত রাখা হচ্ছে। কোনো সমঝোতায় পৌঁছানো না গেলে এসব সক্ষমতা ব্যবহার করা হবে বলেও সতর্ক করেন তিনি।

২ ঘণ্টা আগে

ইসরায়েলি হামলায় লেবাননের নিরাপত্তা বাহিনীর ১৩ সদস্য নিহত

এই রক্তক্ষয়ী সংঘাতের মধ্যেই লেবানন সরকার সাফ জানিয়ে দিয়েছে, ইসরায়েলের সঙ্গে সরাসরি আলোচনায় বসার আগে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি কার্যকর করা অপরিহার্য। একদিকে ইরান একে ‘যুদ্ধবিরতি লঙ্ঘন’ বলে দাবি করলেও, ইসরায়েল লেবাননকে এই চুক্তির বাইরে রাখায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

৪ ঘণ্টা আগে

স্পিকার গালিবাফের নেতৃত্বে ইরানি প্রতিনিধিদল পাকিস্তানে পৌঁছেছে

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সের নেতৃত্বে একটি প্রতিনিধিদলও এই আলোচনায় অংশ নিতে পাকিস্তান অভিমুখে রয়েছেন। দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণার পর এই বৈঠকটি বিশ্ব রাজনীতির জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

৪ ঘণ্টা আগে

শান্তি বৈঠকের আগে ইরানের কঠোর শর্ত, অনিশ্চয়তায় আলোচনা

৪ ঘণ্টা আগে