ডেস্ক, রাজনীতি ডটকম

হত্যার উদ্দেশ্যেই যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর গুলি চালানো হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে (এফবিআই)। সিএনএন জানায়, সিক্রেট সার্ভিসের সদস্যদের বরাতে ট্রাম্পের ওপর হামলার বিষয়ে বিবৃতি দিয়েছেন এফবিআইয়ের পিটসবার্গ ফিল্ড অফিসের দায়িত্বে থাকা বিশেষ এজেন্ট কেভিন রোজেক।
তিনি বলেন, ‘আজ সন্ধ্যায় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলাকে আমরা হত্যার প্রচেষ্টা বলছি।’ ওই স্থানটি অ্যাকটিভ ক্রাইম সিন অর্থাৎ এখনো নিরাপদ নয় বলে জানান তিনি।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় পেনসিলভানিয়ায় এক নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্পের ওপর গুলি হামলা হয়েছে। রয়টার্স জানায়, সাবেক মার্কিন প্রেসিডেন্টের ডান কানে গুলি লেগেছে। সমাবেশে অংশগ্রহণকারী একজন নিহত এবং দুজন গুরুতর আহত হয়েছেন।
এফবিআই এজেন্ট কেভিন রোজেক জানান, আইনশৃঙ্খলা বাহিনী অপরাধী খুঁজে বের করতে এবং হামলার পেছনের কারণ জানতে কঠোরভাবে কাজ করছে। এ বিষয়ে জনসাধারণের সাহায্যও চেয়েছেন তিনি। কারো কাছে প্রয়োজনীয় কোনো তথ্য থাকলে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন।
এ ঘটনা তদন্তে এফবিআই সারাদেশ থেকে তদন্তকারী এজেন্ট, প্রমাণ সংগ্রহের জন্য বিশেষ টিম এবং অন্যান্য কর্মীদের মোতায়েন করেছে বলে জানান তিনি। এছাড়া 'বায়োমেট্রিক নিশ্চিতকরণের মাধ্যমে' বন্দুকধারীকে শনাক্ত করার চেষ্টা চলছে বলে জানান তিনি।
এফবিআই কর্মকর্তা বলেন, 'বন্দুকধারীর পরিচয় প্রায় নিশ্চিত করতে পেরেছি তবে এই মুহূর্তে নাম প্রকাশ করা যাচ্ছে না।' কোন ধরনের বন্দুক ব্যবহার করা হয়েছে বা কতগুলো গুলি চালানো হয়েছে জানতে চাইলে তিনি বলেন, 'এখনো এ বিষয়ে কোনো তথ্য নেই। তদন্ত চলছে।'

ব্রেক্সিট গণভোটের ১০ বছর পূর্তির দিনে সেই রাজনৈতিক যাত্রাপথের দিকে ফিরে তাকালে দেখা যায়, ইউরোপীয় ইউনিয়ন ত্যাগের সিদ্ধান্ত দেশটির জন্য শুধু একটি পররাষ্ট্র বা অর্থনৈতিক নীতিগত পরিবর্তন ছিল না; বরং এটি যুক্তরাজ্যের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করে, যার প্রভাব এখনো দেশটির রাজনীতিতে স্পষ্ট।
১৬ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানিয়েছে, হোয়াইট হাউসে অনুষ্ঠিত একটি ইউএফসি ফ্রিডম ২৫০ মিক্সড মার্শাল আর্টস ইভেন্টকে লক্ষ্য করে সরকারি কর্মকর্তাদের ওপর হামলার ষড়যন্ত্রের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
১৯ ঘণ্টা আগে
একটি প্রাথমিক শান্তি চুক্তির আওতায় প্রথম দফার আলোচনার পর গতকাল সোমবার থেকে আগামী ৬০ দিনের জন্য ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা স্থগিত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান যদি এই চুক্তির শর্ত মেনে না চলে, তবে তিনি ‘যা করার তা-ই করবেন’।
১৯ ঘণ্টা আগে
দশ বছর আগের ব্রেক্সিট আলোচনার সময়কার ইউরোপ আর আজকের ইউরোপ এক নয়। তখন মূল প্রশ্ন ছিল যুক্তরাজ্যের বিদায় কীভাবে সামলানো হবে। আর এখন প্রশ্ন— ক্রমশ অস্থিতিশীল হয়ে ওঠা বিশ্বে ইউরোপ কীভাবে নিজের অবস্থান ধরে রাখবে।
২০ ঘণ্টা আগে