ট্রাম্পকে নেতানিয়াহু ও স্টারমারের অভিনন্দন

ডেস্ক, রাজনীতি ডটকম

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের দ্বারপ্রান্তে ডোনাল্ড ট্রাম্প। ইতোমধ্যে সাবেক এ প্রেসিডেন্ট নিজেকে জয়ী ঘোষণা করে দিয়েছেন।

এর মধ্যেই তাকে অভিনন্দন জানাতে শুরু করেছেন বিশ্বনেতারা।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক বার্তায় বলেন, ইতিহাসের সর্বশ্রেষ্ঠ প্রত্যাবর্তনের জন্য অভিনন্দন! ঐতিহাসিকভাবে আপনার হোয়াইট হাউসে ফিরে আসা আমেরিকার জন্য এক নতুন সূচনা। এটি ইসরায়েল ও আমেরিকার মধ্যে মহান মৈত্রী সম্পর্কের প্রতি শক্তিশালী পুনঃপ্রতিশ্রুতি দেয়।

হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্তর ওরবান একই সুরে বলেছেন, যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ইতিহাসে এটি সবচেয়ে বড় প্রত্যাবর্তন। বিশাল জয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন। এটি বিশ্বের জন্য অতি প্রয়োজনীয় এক জয়।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার পরবর্তী বিশ্বনেতা হিসেবে ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন। তিনি এ জয়কে ঐতিহাসিক বলে আখ্যা দিয়েছেন।

স্টারমার বলেন, আমি সামনের বছরগুলিতে আপনার সাথে কাজ করার জন্য উন্মুখ। সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র হিসেবে আমরা আমাদের মুক্তি, গণতন্ত্র ও উদ্যোগের অভিন্ন মূল্যবোধ রক্ষায় কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে রয়েছি।

তিনি বলেন, উন্নয়ন, নিরাপত্তা, উদ্ভাবন ও প্রযুক্তির ক্ষেত্রে, আমি নিশ্চিত যে যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্র, এ বিশেষ সম্পর্ক আগামী বছরগুলোতে আরও সমৃদ্ধ হবে।

আনুষ্ঠানিকভাবে এখনো প্রয়োজনীয় ইলেকটোরাল কলেজ ভোট অর্জন করতে পারেননি ট্রাম্প। তবুও নিজেকে বিজয়ী ঘোষণা করেছেন তিনি।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ব্রেক্সিটের ১০ বছরে ৬ ব্রিটিশ প্রধানমন্ত্রীর বিদায়, সপ্তমের অপেক্ষা

ব্রেক্সিট গণভোটের ১০ বছর পূর্তির দিনে সেই রাজনৈতিক যাত্রাপথের দিকে ফিরে তাকালে দেখা যায়, ইউরোপীয় ইউনিয়ন ত্যাগের সিদ্ধান্ত দেশটির জন্য শুধু একটি পররাষ্ট্র বা অর্থনৈতিক নীতিগত পরিবর্তন ছিল না; বরং এটি যুক্তরাজ্যের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করে, যার প্রভাব এখনো দেশটির রাজনীতিতে স্পষ্ট।

৭ ঘণ্টা আগে

হোয়াইট হাউজে ড্রোন ও স্নাইপার হামলার ষড়যন্ত্র: আরও দুইজন গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানিয়েছে, হোয়াইট হাউসে অনুষ্ঠিত একটি ইউএফসি ফ্রিডম ২৫০ মিক্সড মার্শাল আর্টস ইভেন্টকে লক্ষ্য করে সরকারি কর্মকর্তাদের ওপর হামলার ষড়যন্ত্রের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

৯ ঘণ্টা আগে

ইরান কথা না শুনলে ‘যা করার করব’— হুঁশিয়ারি ট্রাম্পের

একটি প্রাথমিক শান্তি চুক্তির আওতায় প্রথম দফার আলোচনার পর গতকাল সোমবার থেকে আগামী ৬০ দিনের জন্য ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা স্থগিত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান যদি এই চুক্তির শর্ত মেনে না চলে, তবে তিনি ‘যা করার তা-ই করবেন’।

১০ ঘণ্টা আগে

ব্রেক্সিটের এক দশক: ইউরোপ নিয়ে সম্পর্কের জটিলতায় যুক্তরাজ্য

দশ বছর আগের ব্রেক্সিট আলোচনার সময়কার ইউরোপ আর আজকের ইউরোপ এক নয়। তখন মূল প্রশ্ন ছিল যুক্তরাজ্যের বিদায় কীভাবে সামলানো হবে। আর এখন প্রশ্ন— ক্রমশ অস্থিতিশীল হয়ে ওঠা বিশ্বে ইউরোপ কীভাবে নিজের অবস্থান ধরে রাখবে।

১০ ঘণ্টা আগে