তহবিল সংগ্রহের রেকর্ড কমলা হ্যারিসের

ডেস্ক, রাজনীতি ডটকম
কমলা হ্যারিস। ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় নামার এক মাসে ৫৪ কোটি ডলার তহবিল সংগ্রহ করেছেন ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস। তাঁর প্রচারশিবির জানিয়েছে, গত সপ্তাহে ডেমোক্রেটিক পার্টির জাতীয় সম্মেলনে বিপুল পরিমাণ তহবিল জমা হয়।

কমলার প্রচারাভিযানের ব্যবস্থাপক জেন ও’ম্যালি ডিলন প্রকাশিত একটি মেমোতে বলা হয়েছে, ৫৪ কোটি ডলার তহবিল সংগ্রহ করা হয়েছে, এর মধ্যে আট কোটি ২০ লাখ ডলার এসেছে গত সপ্তাহের সম্মেলনের সময়।

ডিলন বলেন, ‘গত বৃহস্পতিবার রাতে ভাইস প্রেসিডেন্ট কমলার আনুষ্ঠানিক মনোনয়ন গ্রহণের ঠিক আগমুহূর্তে আমাদের সংগৃহীত তহবিলের পরিমাণ ৫০ কোটি ডলার অতিক্রম করে। তাঁর ভাষণের পরের মুহূর্তে আমরা সবচেয়ে বেশি তহবিল সংগ্রহ করি। এটি ছিল ওই সময়ের মধ্যে কোনো প্রেসিডেন্ট প্রার্থীর প্রচারাভিযানের সংগৃহীত সবচেয়ে বেশি তহবিল।’

ডিলন আরো বলেন, সম্মেলনের সপ্তাহে সংগৃহীত তহবিলের এক-তৃতীয়াংশই এসেছে প্রথম দফার দাতাদের কাছ থেকে। আর এই প্রথম দফার দাতাদের মধ্যে এক-পঞ্চমাংশই তরুণ এবং দুই-তৃতীয়াংশ নারী।

কমলার প্রচারশিবির বলেছে, ভাইস প্রেসিডেন্ট কমলার প্রতি স্বেচ্ছাসেবীদের সমর্থনও বেড়েছে। সম্মেলন চলাকালে প্রায় দুই লাখ স্বেচ্ছাসেবী নির্বাচনী প্রচারণায় সহায়তার জন্য আনুষ্ঠানিক সম্মতি দেন।

ডেমোক্র্যাট সহকর্মীদের চাপের মুখে গত ২১ জুলাই নির্বাচনী লড়াই থেকে সরে যান প্রেসিডেন্ট জো বাইডেন। এরপর তিনি ও দলের অন্য নেতারা প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে কমলা হ্যারিসকে সমর্থন দেন।

সর্বশেষ গত বৃহস্পতিবার দলের আনুষ্ঠানিক মনোনয়ন গ্রহণ করেন কমলা। তিনি নির্বাচনী লড়াইয়ে আসার পর হিসাব-নিকাশ পাল্টে যায়। এরই মধ্যে বিভিন্ন জনমত জরিপে ট্রাম্পের চেয়ে কমলার এগিয়ে থাকা এমন ইঙ্গিতই দিচ্ছে। সূত্র : আলজাজিরা

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ব্রেক্সিটের ১০ বছরে ৬ ব্রিটিশ প্রধানমন্ত্রীর বিদায়, সপ্তমের অপেক্ষা

ব্রেক্সিট গণভোটের ১০ বছর পূর্তির দিনে সেই রাজনৈতিক যাত্রাপথের দিকে ফিরে তাকালে দেখা যায়, ইউরোপীয় ইউনিয়ন ত্যাগের সিদ্ধান্ত দেশটির জন্য শুধু একটি পররাষ্ট্র বা অর্থনৈতিক নীতিগত পরিবর্তন ছিল না; বরং এটি যুক্তরাজ্যের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করে, যার প্রভাব এখনো দেশটির রাজনীতিতে স্পষ্ট।

১৪ ঘণ্টা আগে

হোয়াইট হাউজে ড্রোন ও স্নাইপার হামলার ষড়যন্ত্র: আরও দুইজন গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানিয়েছে, হোয়াইট হাউসে অনুষ্ঠিত একটি ইউএফসি ফ্রিডম ২৫০ মিক্সড মার্শাল আর্টস ইভেন্টকে লক্ষ্য করে সরকারি কর্মকর্তাদের ওপর হামলার ষড়যন্ত্রের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

১৬ ঘণ্টা আগে

ইরান কথা না শুনলে ‘যা করার করব’— হুঁশিয়ারি ট্রাম্পের

একটি প্রাথমিক শান্তি চুক্তির আওতায় প্রথম দফার আলোচনার পর গতকাল সোমবার থেকে আগামী ৬০ দিনের জন্য ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা স্থগিত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান যদি এই চুক্তির শর্ত মেনে না চলে, তবে তিনি ‘যা করার তা-ই করবেন’।

১৭ ঘণ্টা আগে

ব্রেক্সিটের এক দশক: ইউরোপ নিয়ে সম্পর্কের জটিলতায় যুক্তরাজ্য

দশ বছর আগের ব্রেক্সিট আলোচনার সময়কার ইউরোপ আর আজকের ইউরোপ এক নয়। তখন মূল প্রশ্ন ছিল যুক্তরাজ্যের বিদায় কীভাবে সামলানো হবে। আর এখন প্রশ্ন— ক্রমশ অস্থিতিশীল হয়ে ওঠা বিশ্বে ইউরোপ কীভাবে নিজের অবস্থান ধরে রাখবে।

১৭ ঘণ্টা আগে