ডেস্ক, রাজনীতি ডটকম

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের দাবানলের আগুন এখনও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। উল্টো ঝড়ো বাতাসের পূর্বাভাসে নতুন করে দেখা দিয়েছে শঙ্কা। আগুনের ভয়াবহতা বৃদ্ধির আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ার শহরটিতে জারি করা হয়েছে রেড অ্যালার্ট।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ। কর্তৃপক্ষ বলছে, সবচেয়ে ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যাওয়া প্যালিসেডস এবং ইটনের দাবানল নিয়ন্ত্রণে অগ্রগতি হচ্ছে। তবে, লস অ্যাঞ্জেলেস কাউন্টির ফায়ার সার্ভিস প্রধান অ্যান্থনি ম্যারোন সেখানকার বাসিন্দাদের যেকোনো সময় সরিয়ে নেওয়ার নির্দেশ মেনে চলতে প্রস্তুত থাকতে বলেছেন।
ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম বলছেন, এবারের দাবানল যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ হতে পারে।
ঝড়ো বাতাসের হুমকির মুখে দক্ষিণ ক্যালিফোর্নিয়া জুড়ে লাল পতাকা সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া পরিষেবা, যা সাধারণত ‘বিশেষভাবে বিপজ্জনক পরিস্থিতিতে’ জারি করা হয়। লস অ্যাঞ্জেলেসের মেয়র বলছেন, ঝড়ো বাতাস ফিরে আসার আগেই জরুরি সব প্রস্তুতি নিয়ে নেওয়া হচ্ছে।
লস অ্যাঞ্জেলেস কাউন্টির শেরিফ রবার্ট লুনা বলেছেন, পরবর্তী পরিস্থিতি মোকাবেলার জন্য ফায়ার সার্ভিস কর্মীরা পুরোপুরি ভাল প্রস্তুতি নিয়ে রেখেছে। ৯২ হাজারের বেশি মানুষকে সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে। আরও ৮৯ হাজার মানুষকে সরে যাওয়ার ব্যাপারে সতর্কবার্তা দেওয়া হয়েছে।
ঝড়ো বাতাসের কারণে দাবানল আরও ছড়িয়ে পড়লে যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম বড় এক বিপর্যয় নেমে আসবে বলে আশঙ্কা করছে লস এঞ্জেলেস কর্তৃপক্ষ। পাসাডেনার ফায়ার সার্ভিস বিভাগের প্রধান চাদ অগাস্টিন বিবিসিকে বলেন, আমরা হয়ত আবার বিপর্যয়ের মুখে পড়তে চলেছি। কারণ মঙ্গলবার বাতাসের গতি সর্বোচ্চ হতে পারে।
এদিকে আগুনে সম্পদের ক্ষতির পাশাপাশি মানুষের দুর্দশা চরম পর্যায়ে পৌঁছেছে। ক্যালিফোর্নিয়ার গভর্নর নিউসম এ পর্যন্ত অন্তত ২৪ জনের মৃত্যুর খবর জানিয়েছেন। দাবানল নিয়ন্ত্রণে মার্কিন ন্যাশনাল গার্ডের আরও সদস্য চেয়েছেন লস এঞ্জেলস কাউন্টি শেরিফ রবার্ট লুনা।
এদিকে লস অ্যাঞ্জেলেসে দাবানলে আক্রান্ত এলাকায় কারফিউ বলবৎ আছে বলে কাউন্টি শেরিফের অফিস থেকে জানানো হয়েছে। ক্যাপ্টেন উইলিয়ামস কারফিউ পালনের জন্য বাসিন্দাদের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বিভিন্ন কারণে এখন পর্যন্ত ৩১ জনকে গ্রেফতার করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন এআই জোটে থাকতে হলে চীনের নেতৃত্বে গড়ে ওঠা প্রতিদ্বন্দ্বী কোনো উদ্যোগে একই সঙ্গে যুক্ত হওয়া যাবে না— এমন বার্তা দিয়ে কয়েক ডজন দেশকে চিঠি পাঠানোর প্রস্তুতি নিচ্ছে মার্কিন প্রশাসন।
৫ ঘণ্টা আগে
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, রোববার ট্রাম্প এই নির্দেশের সঙ্গে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে নিজের ‘খুব ভালো সম্পর্কে’র কথাও উল্লেখ করেন। ট্রাম্পের ইঙ্গিত, পিয়ংইয়ংয়ের সঙ্গে কূটনৈতিক যোগাযোগের সুযোগ তৈরি করাও তার এ সিদ্ধান্তের একটি লক্ষ্য হতে পারে।
৬ ঘণ্টা আগে
ফুকেট থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট মাঝ আকাশে হঠাৎ প্রায় ৩০০ ফুট নিচে নেমে যাওয়ার ঘটনার তদন্তে বিমানের ক্যাপ্টেনের শরীরে গাঁজা শনাক্ত হয়েছিল। আলোচিত এ ঘটনার পরে পাইলটদের মাদক পরীক্ষা করানোর নির্দেশ দেওয়া হয়। সেই পরীক্ষায় আরও দুই পাইলট প্রাথমিক ধাপে ব্যর্থ হয়েছেন। তাদের চূড়ান্ত পরীক্ষার ফ
৬ ঘণ্টা আগে
হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নদিয়ার হরনগর পঞ্চায়েতের প্রধান ফতেমা বিবিসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কৃষ্ণনগর আদালতে তোলা হলে বিচারক নয় দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। ঘটনার নেপথ্যের কারণ ও অন্য জড়িতদের শনাক্ত করতে নাকাশীপাড়া থানা পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।
৭ ঘণ্টা আগে