আমেরিকা আরও ২২৫ মিলিয়ন ডলারের অস্ত্র পাঠাচ্ছে ইউক্রেনে

ডেস্ক, রাজনীতি ডটকম

যুক্তরাষ্ট্র ২২৫ মিলিয়ন ডলারের নতুন সহায়তা প্যাকেজ পাঠাবে ইউক্রেনে। তার মধ্যে থাকবে হক বিমান প্রতিরক্ষা ব্যবস্থার জন্য ক্ষেপণাস্ত্র, স্টিংগার অ্যান্টি-এয়ারক্রাফ্ট ক্ষেপণাস্ত্র এবং হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেমসহ আরও অনেক কিছু। পেন্টাগন এক বিবৃতি এ তথ্য নিশ্চিত করেছে।

বার্তা সংস্থা এপি জানিয়েছে, শুক্রবার (৭ জুন) পেন্টাগন এক বিবৃতিতে এসব তথ্য নিশ্চিত করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, ওয়াশিংটন কিয়েভকে ১৫৫ মিমি হাউইটজার, ১৫৫ মিমি এবং ১০৫ মিমি আর্টিলারি রাউন্ড, ৮১ মিমি মর্টার সিস্টেম, এম ১১৩ সাঁজোয়া কর্মী বাহক, ভারি সরঞ্জাম পরিবহণের জন্য ট্রেলার, উপকূলীয় এবং নদীপথে টহল নৌকা, টিউব-লাউচ দিয়ে সরবরাহ করবে। এছাড়াও অপটিক্যালি-ট্র্যাকড, ওয়্যার-গাইডেড মিসাইল, জ্যাভলিন এবং এটি-৪ অ্যান্টি-আরমার সিস্টেম, ছোট অস্ত্র গোলাবারুদ এবং গ্রেনেড, সেইসঙ্গে নাইট ভিশন ডিভাইস, খুচরা যন্ত্রাংশ, রক্ষণাবেক্ষণ এবং অন্যান্য আনুষঙ্গিক সরঞ্জাম সরবরাহ করা হবে।

পেন্টাগনের মতে, ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার বিশেষ সামরিক অভিযান শুরুর পর থেকে ইউক্রেনকে ৫১.২ বিলিয়নেরও বেশি নিরাপত্তা সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র।

এদিকে ইউক্রেনকে দূরপাল্লার অস্ত্র দেওয়ায় পশ্চিমাদের সমালোচনা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, পশ্চিমা দেশগুলোতে যে দেশ হামলা চালাবে মস্কোও তাদেরকে অস্ত্র দেবে। গত বুধবার সেন্ট পিটার্সবার্গ আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামে এক সংবাদ সম্মেলনে পুতিন এসব কথা বলেন।

সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ ইউক্রেনকে রাশিয়ার অভ্যন্তরে তাদের সরবরাহকৃত অস্ত্র দিয়ে হামলা চালাতে অনুমতি দিয়েছে। বিষয়টি খুব গুরুতর পরিণতি ডেকে আনতে পারে বলে সতর্ক করেছেন রুশ প্রেসিডেন্ট।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ইরানে বিক্ষোভের সময় ‘স্টারলিংক সেবা পাচারে’র দাবি সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রীর

ইরানে সরকারবিরোধী বিক্ষোভকারীদের সহায়তার জন্য ইসরায়েল গোপনে স্যাটেলাইট ইন্টারনেট সেবা ‘স্টারলিংকে’র রিসিভার পাচার করেছিল বলে দাবি করেছেন দেশটির সাবেক এক প্রধানমন্ত্রী। তবে বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার সেই পরিকল্পনাটি পুরোপুরি বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছে বলেও উল্লেখ করেন তিনি

১৬ ঘণ্টা আগে

ব্রেক্সিটের ১০ বছরে ৬ ব্রিটিশ প্রধানমন্ত্রীর বিদায়, সপ্তমের অপেক্ষা

ব্রেক্সিট গণভোটের ১০ বছর পূর্তির দিনে সেই রাজনৈতিক যাত্রাপথের দিকে ফিরে তাকালে দেখা যায়, ইউরোপীয় ইউনিয়ন ত্যাগের সিদ্ধান্ত দেশটির জন্য শুধু একটি পররাষ্ট্র বা অর্থনৈতিক নীতিগত পরিবর্তন ছিল না; বরং এটি যুক্তরাজ্যের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করে, যার প্রভাব এখনো দেশটির রাজনীতিতে স্পষ্ট।

১৭ ঘণ্টা আগে

হোয়াইট হাউজে ড্রোন ও স্নাইপার হামলার ষড়যন্ত্র: আরও দুইজন গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানিয়েছে, হোয়াইট হাউসে অনুষ্ঠিত একটি ইউএফসি ফ্রিডম ২৫০ মিক্সড মার্শাল আর্টস ইভেন্টকে লক্ষ্য করে সরকারি কর্মকর্তাদের ওপর হামলার ষড়যন্ত্রের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

২০ ঘণ্টা আগে

ইরান কথা না শুনলে ‘যা করার করব’— হুঁশিয়ারি ট্রাম্পের

একটি প্রাথমিক শান্তি চুক্তির আওতায় প্রথম দফার আলোচনার পর গতকাল সোমবার থেকে আগামী ৬০ দিনের জন্য ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা স্থগিত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান যদি এই চুক্তির শর্ত মেনে না চলে, তবে তিনি ‘যা করার তা-ই করবেন’।

২০ ঘণ্টা আগে