ডেস্ক, রাজনীতি ডটকম

কুকুরের সম্মানসূচক ‘ডক্টরেট’ ডিগ্রি লাভের তিন বছর পর এবার একটি বিড়ালকে ‘ডক্টরেট অব লিটারেচার’ (ডি. লিট) উপাধিতে ভূষিত করেছে যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়। বিড়ালটির নাম ম্যাক্স
এই বিড়ালটিকে তার ইঁদুর শিকারের দক্ষতার জন্য নয় বরং সাহচর্যের জন্যই স্বীকৃতি দিয়েছে ভারমন্ট স্টেট ইউনিভার্সিটির ক্যাসেলটন ক্যাম্পাস।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ফেসবুকে এক পোস্টে বলেছে, ‘ম্যাক্স দ্য ক্যাট, অনেক বছর ধরেই ক্যাসেলটন পরিবারের একজন আদুরে সদস্য।’
এর আগে ২০২০ সালে ভার্জিনিয়া টেকের কলেজ অব ভেটেরিনারি মেডিসিনে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পায় মুস নামে একটি কুকুর। ল্যাব্রাডর রিট্রিভার, কুক কাউন্সেলিং সেন্টারের ৮ বছর বয়সী ‘থেরাপি’ কুকুরটি ২০১৪ সাল থেকে ভার্জিনিয়া টেকের সঙ্গে ছিল। স্কুলের চারটি থেরাপি প্রাণীর একজন এবং মানসিক স্বাস্থ্য সচেতনতার জন্য দূত ছিল এ কুকুরটি।
ভারমন্ট স্টেট ইউনিভার্সিটি ক্যাম্পাসের প্রবেশদ্বারের পাশ দিয়ে বয়ে যাওয়া রাস্তার পাশেই বাস করে এক পরিবার। সেই পরিবারেরই পোষা বিড়ালটি।
বিড়ালের মালিক অ্যাশলে ডো বলেন, ‘বিড়ালটি ঠিক করেছে সে ক্যাম্পাসে যাবে। এরপর থেকেই সে কলেজের শিক্ষার্থীদের সঙ্গে আড্ডা দিতে শুরু করে। আর শিক্ষার্থীরাও তাকে আদর করতে শুরু করে।’
বিড়ালটি প্রায় চার বছর ধরে ক্যাম্পাসে আসা যাওয়া করছে। বিড়ালটিকে পথের ধারে শুয়ে থাকতে দেখলেই সবাই তার সঙ্গে সেলফি নেয়।
এমনকি সাবেক ছাত্ররাও যখনই ক্যাম্পাসে আসেন তারা তখনই বিড়ালটির খোঁজ নিতে তার মালিক ডো’র কাছে যান। ডো তাদের কাছে বিড়ালটির মা হিসেবেই বেশি পরিচিত।
তবে বিড়াল ম্যাক্সের ডিগ্রিটি তার মালিক ডো’কে দেওয়া হবে। কারণ বিশ্ববিদ্যালয়ের স্নাতক অনুষ্ঠানে বিড়ালকে আমন্ত্রণ জানানোর নিয়ম নেই।

এর মাধ্যমে ১৯৫৭ ও ১৯৭৬ সালে গড়া জুন মাসের আগের সর্বোচ্চ ৩৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসের রেকর্ড ভেঙে গেছে। তবে যুক্তরাজ্যের ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড এখনো ২০২২ সালের ১৯ জুলাই লিংকনশায়ারের কনিংসবিতে রেকর্ড হওয়া ৪০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
১৩ ঘণ্টা আগে
মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, দেশে ফেরার পরপরই চিকিৎসককে বিশেষায়িত হাসপাতালে কঠোর নিরাপত্তার মধ্যে ভর্তি করা হয় এবং তাকে আইসোলেশনে রাখা হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল। সংক্রমণ ছড়িয়ে পড়ার ঝুঁকি এড়াতে প্রয়োজনীয় সব সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
১৪ ঘণ্টা আগে
বিদেশে অবরুদ্ধ থাকা ইরানের তহবিল ব্যবহারের অধিকার নিয়ে নতুন করে মতবিরোধে জড়িয়েছে তেহরান ও ওয়াশিংটন। ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, অবমুক্ত করা অর্থ কেবল খাদ্য ও চিকিৎসাসামগ্রী কেনার কাজে ব্যয় করা যাবে। তবে ইরান বলছে, ওই অর্থ কীভাবে ব্যবহার করা হবে সে সিদ্ধান্ত একান্তই তাদের নিজস্ব বিষয়। একই সময়ে পারমা
১ দিন আগে
২০১৯ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক ব্যর্থ হওয়ার পর থেকে উত্তর কোরিয়া নিজেকে ‘অপরিবর্তনশীল পারমাণবিক শক্তিধর রাষ্ট্র’ হিসেবে প্রতিষ্ঠা করতে মরিয়া হয়ে উঠেছে। পারমাণবিক কর্মসূচির কারণে দেশটির ওপর কঠোর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা থাকলেও তারা সামরিক আধুনিকায়ন অব্যাহত রেখেছে।
১ দিন আগে