ডেস্ক, রাজনীতি ডটকম

মার্কিন যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) টিকাবিষয়ক বিশেষজ্ঞ কমিটির সব সদস্যকে চাকরিচ্যুত করেছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী রবার্ট এফ কেনেডি জুনিয়র। স্বাস্থ্য বিভাগ বলছে, যাদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে তাদের প্রত্যেকের স্থলে দ্রুত নতুনদের নিয়োগ দেওয়া হবে।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, স্থানীয় সময় সোমবার (৯ জুন) স্বাস্থ্য বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীদের একটি অংশ টিকা নিয়ে প্রতিবাদ জানিয়ে আসছেন দীর্ঘ দিন ধরে। তাদের দাবির মুখে এ সিদ্ধান্ত নিলেন রবার্ট এফ কেনেডি জুনিয়র। কেনেডি নিজেও টিকা নিয়ে কয়েক বছর ধরে সন্দেহ প্রকাশ করে আসছেন। স্বাস্থ্যমন্ত্রী হওয়ার পর টিকাব্যবস্থাকে ঢেলে সাজানোর কথা বলেছিলেন তিনি।
কেনেডি জুনিয়রের এসব ধারাবাহিক কর্মকাণ্ডের অংশ হিসেবেই এবার টিকা কমিটির সদস্যদের বরখাস্ত হতে হয়েছে। কেনেডি দেশটির খাদ্য ও ওষুধব্যবস্থাতেও আমূল পরিবর্তন আনতে চাইছেন বলে জানিয়েছেন।
স্বাস্থ্যমন্ত্রী টিকা কমিটির সবাইকে বরখাস্ত করায় স্বাস্থ্যব্যবস্থার ওপর থেকে মানুষের আস্থা উঠে যাবে বলে মনে করছেন অনেক বিশেষজ্ঞ। কেননা এ কমিটিই এতদিন পরামর্শ দিয়ে এসেছেন, কীভাবে ও কাদের টিকা দেওয়া যাবে। তবে কেনেডি বলছেন, তিনি আশা করছেন, এই সিদ্ধান্তের পর মানুষের আস্থা আরও বাড়বে।
মার্কিন স্বাস্থ্য বিভাগ থেকে প্রকাশিত এক বিবৃতিতে কেনেডি বলেন, আমরা যেকোনো নির্দিষ্ট টিকাপন্থি বা টিকাবিরোধী এজেন্ডার চেয়ে জনসাধারণের আস্থা পুনরুদ্ধারকে অগ্রাধিকার দিচ্ছি।
তার স্বপদে বহাল থাকা নিয়ে উদ্বেগ সত্ত্বেও কেনেডির বিভাগের আওতায় থাকা খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) বেশ কয়েকটি টিকা অনুমোদন করেছে। তবু কংগ্রেসের অন্তত একজন সিনিয়র রিপাবলিকান সদস্য প্যানেলের পরিবর্তন সম্পর্কে সন্দেহ প্রকাশ করেছেন।
এফডিএর সাবেক বিজ্ঞানী জেসি গুডম্যান বলেন, এটি এক ধরনের ট্র্যাজেডি। এটি ছিল বিজ্ঞানী, চিকিৎসক ও অন্যান্যদের একটি অত্যন্ত পেশাদার দল। এটি এমন এক ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ যা আত্মবিশ্বাস বাড়ানোর পরিবর্তে আত্মবিশ্বাস কমিয়ে দেবে।

মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের ওপর অনির্দিষ্টকালের জন্য নৌ অবরোধ চালিয়ে যাওয়ার হুমকি দেওয়ায় এবং কঠোর অর্থনৈতিক চাপের ঘোষণার মুখে মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এর প্রভাবে শুক্রবার বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে। ব্রেন্ট ক্রুডের দাম ১.৬৪ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৮.৫০
১৮ ঘণ্টা আগে
দিল্লি হাইকোর্ট ইমেইলের মাধ্যমে বোমা হামলার হুমকি পায়। ‘বম্ব ব্লাস্ট দিল্লি হাইকোর্ট @ ২:১১ পিএম’ শিরোনামের ইমেইলে শনিবার স্থানীয় সময় দুপুর ২টা ১১ মিনিটে হাইকোর্টে বিস্ফোরণের বার্তা দেওয়া হয়। একই দিন বিকেল ৩টা ১১ মিনিটে দিল্লির জেলা আদালতগুলোতেও বিস্ফোরণের হুমকি দেওয়া হয়েছে ইমেইলে।
১ দিন আগে
হেগসেথ জানিয়েছেন, আন্তর্জাতিক জলসীমায় সন্দেহভাজন মাদকবাহী নৌ যানে বিমান হামলার পর এবার স্থলভাগেও মাদক চোরাচালানকারী সংগঠনগুলোর বিরুদ্ধে সরাসরি হামলার পরিকল্পনা করছে ওয়াশিংটন। অভিযানে যুক্তরাষ্ট্রের সঙ্গে লাতিন আমেরিকার মিত্র দেশগুলোর সেনারাও অংশ নিতে পারে।
১ দিন আগে
ওয়াংচুক বলেন, দেশের ভবিষ্যৎ নির্ধারণে এমন ‘নিঃস্বার্থ, নির্ভীক ও চরিত্রবান’ নারী-পুরুষকে সামনে আনতে হবে, যারা ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে কাজ করবেন। এ জন্য দেশের বিভিন্ন অঞ্চল থেকে অন্তত একজন করে যোগ্য ব্যক্তির নাম প্রস্তাব করার আহ্বান জানিয়েছেন তিনি।
১ দিন আগে