আদানির বিরুদ্ধে জালিয়াতির মামলা তুলে নিচ্ছে যুক্তরাষ্ট্র

ডেস্ক, রাজনীতি ডটকম
আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি। ফাইল ছবি

ভারতের আলোচিত শিল্পগোষ্ঠী আদানি গ্রুপের চেয়ারম্যান ধনকুবের গৌতম আদানির বিরুদ্ধে আনা ফৌজদারি জালিয়াতির মামলা প্রত্যাহারের উদ্যোগ নিয়েছে মার্কিন বিচার বিভাগ। একই সঙ্গে আদানি মার্কিন অর্থনীতিতে ১ হাজার কোটি ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছেন— এমন তথ্য সংশ্লিষ্ট দুটি সূত্রের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ফৌজদারি অভিযোগ প্রত্যাহারের বিষয়ে রয়টার্স মন্তব্য জানতে চাইলে আদানি গ্রুপ তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। যদিও এর আগে প্রতিষ্ঠানটি তাদের বিরুদ্ধে আনা সব অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে দাবি করেছিল।

গতকাল বৃহস্পতিবার মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) আদানির বিরুদ্ধে করা একটি দেওয়ানি জালিয়াতি মামলার নিষ্পত্তি হয়েছে। ভারতীয় সরকারি কর্মকর্তাদের ঘুষ দেওয়ার পরিকল্পনার অভিযোগে মামলাটি করা হয়েছিল। তবে চূড়ান্ত নিষ্পত্তির জন্য এখনো আদালতের অনুমোদন প্রয়োজন।

আজ শুক্রবার ভারতীয় শেয়ারবাজারে আদানি গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের শেয়ারের দামে শুরুতে বাড়লেও পরে মিশ্র প্রবণতা দেখা গেছে। গ্রুপটির ফ্ল্যাগশিপ ‘আদানি এন্টারপ্রাইজেসে’র শেয়ারের দাম লেনদেনের শুরুতে ৩ দশমিক ২ শতাংশ পর্যন্ত বাড়লেও পরে তা কমে ০ দশমিক ৮ শতাংশে নেমে আসে।

এদিকে ‘আদানি গ্রিন এনার্জি’র শেয়ারের দাম ০ দশমিক ০৮ শতাংশ এবং ‘আদানি এনার্জি সলিউশনসে’র শেয়ার ১ দশমিক ২৬ শতাংশ কমেছে। তবে ‘আদানি পোর্টসে’র শেয়ারের দাম বেড়েছে ১ দশমিক ৬৪ শতাংশ।

সংশ্লিষ্ট কয়েকটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, আদানির আইনজীবী রবার্ট জিউফ্রার একটি উপস্থাপনার পর ফৌজদারি অভিযোগ প্রত্যাহারের সম্ভাবনা তৈরি হয়। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী হিসেবেও পরিচিত।

গত মাসে মার্কিন বিচার বিভাগের কর্মকর্তাদের কাছে দেওয়া এক উপস্থাপনায় রবার্ট জিউফ্রা দাবি করেন, মামলা চলমান থাকলে গৌতম আদানি তার প্রতিশ্রুত বিনিয়োগ বাস্তবায়ন করতে পারবেন না।

নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, আদানির প্রতিনিধিরা একটি উপস্থাপনায় ইঙ্গিত দেন, ফৌজদারি অভিযোগ প্রত্যাহার করা হলে তিনি যুক্তরাষ্ট্রে ১০ বিলিয়ন ডলার বিনিয়োগ এবং প্রায় ১৫ হাজার কর্মসংস্থান সৃষ্টিতে আগ্রহী।

প্রতিবেদন অনুযায়ী, পরে প্রসিকিউটররা আদানির আইনজীবী জিউফ্রাকে জানান, এ ধরনের প্রস্তাব মামলার ফলাফলে কোনো প্রভাব ফেলবে না। তবে বৈঠকে উপস্থিত এক জ্যেষ্ঠ কর্মকর্তা বিনিয়োগ প্রস্তাবের বিষয়ে ‘ইতিবাচক প্রতিক্রিয়া’ দেখিয়েছিলেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র নিউইয়র্ক টাইমসকে জানিয়েছে, প্রায় ১০০ পৃষ্ঠার উপস্থাপনার বেশির ভাগ অংশে রবার্ট জিউফ্রা যুক্তি দেন যে মামলাটি আইনি ভিত্তিতে দুর্বল। তার দাবি, মামলায় যথেষ্ট প্রমাণ ও আইনগত এখতিয়ারের ঘাটতি রয়েছে। গত মাসে এসইসির করা দেওয়ানি মামলাতেও তিনি একই ধরনের যুক্তি তুলে ধরেছিলেন।

তবে একজন প্রসিকিউটর স্পষ্টভাবে জানান, ১০ বিলিয়ন ডলারের সম্ভাব্য বিনিয়োগ মামলার সিদ্ধান্তে কোনো প্রভাব ফেলবে না। যদিও বিচার বিভাগের অন্য কর্মকর্তারা বিষয়টিকে কীভাবে দেখছেন, তা এখনো স্পষ্ট নয়। এ বিষয়ে মার্কিন বিচার বিভাগ তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।

ট্রাম্প প্রশাসনের বিচার বিভাগ সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে করা আলোচিত ফৌজদারি মামলাগুলো বাতিলের যে উদ্যোগ নিয়েছে, আদানির মামলা তার সর্বশেষ উদাহরণ। মার্কিন ফেডারেল প্রসিকিউটররা ২০২৪ সালের নভেম্বরে আদানির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

অভিযোগে বলা হয়, ভারতের বৃহত্তম সৌরবিদ্যুৎ প্রকল্পের অনুমোদন পেতে ভারতীয় সরকারি কর্মকর্তাদের প্রায় ২৬ কোটি ৫০ লাখ ডলার ঘুষ দেওয়ার পরিকল্পনায় জড়িত ছিলেন আদানি। প্রসিকিউটরা আরও বলেছিলেন, আদানি ও তার সহযোগীরা ঋণদাতা ও বিনিয়োগকারীদের কাছ থেকে দুর্নীতির তথ্য গোপন রেখে ৩০০ কোটি ডলারের বেশি ঋণ ও বন্ড সংগ্রহ করেন। তবে আদানি গ্রুপ শুরু থেকেই এসব অভিযোগ অস্বীকার করে আসছে।

দেওয়ানি জালিয়াতি মামলা নিষ্পত্তি

এসইসির করা একটি দেওয়ানি জালিয়াতি মামলা আদালতের অনুমোদন সাপেক্ষে নিষ্পত্তি হয়েছে বলে আদালতের নথিতে উল্লেখ করা হয়েছে। মামলাটিতে গৌতম আদানি এবং তার ভাইপো সাগর আদানি আসামি ছিলেন।

আদালতের রেকর্ড অনুযায়ী, আদানি ও তার ভাইপো মোট ১ কোটি ৮০ লাখ মার্কিন ডলার জরিমানা দিতে রাজি হয়েছেন। তবে এ নিষ্পত্তিতে কোনো পক্ষই দোষ স্বীকার বা অস্বীকার করেনি।

এ বিষয়ে ‘আদানি গ্রিন এনার্জি’ এক বিবৃতিতে জানিয়েছে, এসইসির মামলার চূড়ান্ত নিষ্পত্তির জন্য নিউইয়র্কের একটি আদালতে আবেদন করা হয়েছে, যা বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

গত মাসে আদানির আইনজীবীরা দাবি করেন, এসইসির অভিযোগের পক্ষে কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ নেই। তাদের মতে, অভিযোগগুলো যুক্তরাষ্ট্রের সীমানার বাইরে সংঘটিত বিষয় হওয়ায় তা অপ্রাসঙ্গিক, কারণ সংশ্লিষ্ট বন্ডগুলো কখনো যুক্তরাষ্ট্রের বাজারে লেনদেন হয়নি।

যুক্তরাষ্ট্রে এসব মামলা নিষ্পত্তি বা প্রত্যাহার আদানি গ্রুপের জন্য স্বস্তির বিষয় হিসেবে দেখা হলেও ভারতে এখনো অন্তত নয়টি অভিযোগের তদন্ত চলমান রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক দুটি সূত্র জানিয়েছে, আদানি গ্রুপ ও তাদের অফশোর তহবিল সিকিউরিটিজ আইন লঙ্ঘন করেছে কি না, তা খতিয়ে দেখছে ভারতীয় নিয়ন্ত্রক সংস্থাগুলো।

এ বিষয়ে ভারতের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড (এসইবিআই) মন্তব্য করতে রাজি হয়নি। এর আগে গত বছর সংস্থাটি স্টক ম্যানিপুলেশন ও ইনসাইডার ট্রেডিং সংক্রান্ত তিনটি অভিযোগ থেকে আদানি ও তার কর্মকর্তাদের অব্যাহতি দিয়েছিল। মার্কিন শর্ট-সেলার প্রতিষ্ঠান হিনডেনবার্গ রিসার্চ এসব অভিযোগ এনেছিল।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

৪ বছর পর পেট্রোল-ডিজেলের দাম বাড়ল ভারতে

ভারতের গণমাধ্যমগুলোর তথ্য বলছে, দিল্লিতে এখন প্রতি লিটার ডিজেলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৯০ দশমিক ৬৭ রুপি, যা আগে ছিল ৮৭ দশমিক ৬৭ রুপি। অন্যদিকে প্রতি লিটার পেট্রোলের নতুন দাম ৯৭ দশমিক ৭৭ রুপি, যা আগে ছিল ৯৪ দশমিক ৭৭ রুপি। সে হিসাবে ডিজেলের দাম বেড়েছে ৩ দশমিক ৪২ শতাংশ, পেট্রোলের ৩ দশমিক ১৬ শতাংশ

৪ ঘণ্টা আগে

ট্রাম্পের সফরের মধ্যেই ইরান যুদ্ধে সংলাপের পক্ষে অবস্থান জানাল চীন

শুক্রবার (১৫ মে) আল জাজিরার খবরে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এ অবস্থান তুলে ধরেছে। তারা ইরানসহ মধ্যপ্রাচ্য সংকটের স্থায়ী সমাধানে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের প্রস্তাবিত ‘চার দফা’কেই কার্যকর কৌশল বলে মনে করছে।

৫ ঘণ্টা আগে

চীন সফরে ট্রাম্পের সঙ্গী শীর্ষ ব্যবসায়ীরা, হয়নি বড় কোনো চুক্তি

ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার শি জিনপিংয়ের সঙ্গে দুই ঘণ্টারও বেশি সময় বৈঠক করেন। এ সময় তিনি যুক্তরাষ্ট্র-চীন সম্পর্ককে ‘বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সম্পর্ক’ হিসেবে বর্ণনা করেন। হোয়াইট হাউজও বৈঠকটিকে ‘অত্যন্ত ফলপ্রসূ’ বলে উল্লেখ করেছে। গ্রেট হল অব দ্য পিপলে বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প বলেন

৬ ঘণ্টা আগে

এবার স্টারমারকে চ্যালেঞ্জ বার্নহ্যামের, তাকে সুযোগ করে দিতে এমপির পদত্যাগ ঘোষণা

এদিকে সাবেক ব্রিটিশ উপপ্রধানমন্ত্রী অ্যাঞ্জেলা রেনারও ছিলেন স্টারমারের পরে নেতৃত্বের দৌড়ে। তবে করসংক্রান্ত অভিযোগে তদন্ত চলছিল তার বিরুদ্ধে। বৃহস্পতিবার তাকে তার করসংক্রান্ত তদন্তে দায়মুক্তি দিয়েছে এইচএমআরসি। ফলে সামনের সারির রাজনীতিতে ফেরার পথও তার জন্য উন্মুক্ত হয়েছে।

৬ ঘণ্টা আগে