শান্তিপ্রস্তাব নিয়ে তেহরানের যাচ্ছেন পাক সেনাপ্রধান

ডেস্ক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখার কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে সোমবার ইরানের রাজধানী তেহরান সফরে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলাকে কেন্দ্র করে সৃষ্ট সংকট এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন কঠোর নিষেধাজ্ঞার হুমকির মুখে এ সফর অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এর আগে ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার উত্তেজনায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করা ইসলামাবাদ এবার ট্রাম্পের হুমকি, আঞ্চলিক নিরাপত্তা চুক্তি এবং হুথি ইস্যু নিয়ে ইরানের উচ্চপর্যায়ের নেতৃত্বের সঙ্গে আলোচনায় বসবে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।

পাকিস্তানের দুটি সরকারি সূত্রও বার্তা সংস্থা রয়টার্সকে আসিম মুনিরের তেহরান সফরের বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানে শুরু হওয়া যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা নেয় পাকিস্তান।

পাকিস্তানের একটি সরকারি সূত্র জানিয়েছে, ইরান ও পাকিস্তানের মধ্যে সরাসরি যোগাযোগ রয়েছে। মুনিরের সফরে যুদ্ধের সাম্প্রতিক পরিস্থিতির পাশাপাশি ইরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকিও আলোচনায় আসতে পারে।

অন্য একটি সূত্র জানায়, ইসলামাবাদের সমঝোতা স্মারক ট্রাম্পের নিষেধাজ্ঞার হুমকি, পাকিস্তান-তুরস্ক-সৌদি আরবের সাম্প্রতিক চুক্তির পরবর্তী পরিস্থিতি এবং হুথি ইস্যু নিয়েও ইরানি নেতাদের সঙ্গে আলোচনা করবেন মুনির।

এদিকে ইরানের ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপের মার্কিন পরিকল্পনাকে কেন্দ্র করে উত্তেজনা বাড়ছে। নিষেধাজ্ঞার জবাবে সামরিক পদক্ষেপের হুমকি দিয়েছে তেহরান। এমন পরিস্থিতিতে মুনিরের ইরান সফরকে আঞ্চলিক উত্তেজনা কমানোর কূটনৈতিক প্রচেষ্টার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হচ্ছে।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

বাণিজ্য আলোচনা ভেস্তে যাওয়ায় কানাডাকে ‘খোঁচা’ ট্রাম্পের

বিবিসি জানাচ্ছে, শুক্রবার রাতে দুই দেশের আলোচনা ব্যর্থ হওয়ার পর কানাডার বেশ কিছু পণ্যের ওপর নতুন করে ৫০ শতাংশ শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র। এরপর দেওয়া প্রতিক্রিয়ায় ট্রাম্প বলেন, কানাডা দীর্ঘদিন ধরে মার্কিন কৃষকদের পণ্যের ওপর বড় অঙ্কের শুল্ক আরোপ করে আসছে।

১৮ ঘণ্টা আগে

কলকাতায় আগুনে ৭ বাংলাদেশিসহ ৯ মৃত্যু: ‘শিখা ইন’ হোটেলের মালিক গ্রেপ্তার

মঙ্গলবার দিবাগত রাতে হোটেলে অগ্নিকাণ্ডের পর থেকেই নিখোঁজ ছিলেন বীরেশ্বর। নিজের গাড়িতে করে কলকাতা থেকে পালিয়ে ঝাড়খণ্ডের ধানবাদে গিয়ে আত্মগোপন করেছিলেন তিনি। ঝাড়খণ্ডে বীরেশ্বরের কয়েকজন কর্মচারীর বাড়ি রয়েছে। ধারণা করা হচ্ছে, সেখানেই গিয়ে তিনি তাদের সহায়তা নিয়েছিলেন।

২ দিন আগে

মামলায় হার, প্রিন্স হ্যারিসহ ৭ বাদীর ডেইলি মেইল প্রকাশককে দিতে হবে ১৫৯ কোটি টাকা

তবে অ্যাসোসিয়েটেড নিউজপেপার্সের মোট আইনি খরচ কতটা বাদীদের দিতে হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। অযৌক্তিক হিসেবে বিবেচিত খরচের বিষয়ে আদালত আলাদাভাবে সিদ্ধান্ত দেবেন। দুই পক্ষের মধ্যে সমঝোতা না হলে আলাদা আইনি প্রক্রিয়ার মাধ্যমে সেই খরচ নির্ধারণ করা হবে।

২ দিন আগে

জাতিসংঘ পাবে ৪৯ হাজার কোটি টাকা, ৯ হাজার কোটি ফেরত দিচ্ছে যুক্তরাষ্ট্র

জাতিসংঘের পাওনা ৪০০ কোটি ডলারের বেশি বকেয়া অর্থের একটি অংশ পরিশোধের উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। এর আওতায় ডোনাল্ড ট্রাম্প প্রশাসন জাতিসংঘকে ৭২ কোটি ৫০ লাখ ডলার দেবে। এ বিষয়ে মার্কিন কংগ্রেসকেও অবহিত করা হয়েছে। প্রতি ডলার ১২২ টাকা হিসাবে এ অর্থের পরিমাণ প্রায় ৮ হাজার ৮৪৫ কোটি টাকা।

২ দিন আগে