সিনেটে বাংলাদেশকে নিয়ে যা জানালেন পল কাপুর

ডেস্ক, রাজনীতি ডটকম

দক্ষিণ এশিয়ায় নিরাপত্তা জোরদার, চীনের প্রভাব মোকাবিলা এবং বাণিজ্য সম্প্রসারণের অগ্রাধিকারের কথা বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মনোনীত পল।

মঙ্গলবার (১০ জুন) মার্কিন সিনেটের পররাষ্ট্র সম্পর্কবিষয়ক কমিটির শুনানিতে বাংলাদেশ অংশে নিজের অগ্রাধিকারে এসব বিষয়ে জোর দেন পল কাপুর।

পল কাপুর জানান, দক্ষিণ এশিয়ায় ভারতের পর বাংলাদেশের অর্থনীতি বৃহত্তর। যদি মনোনয়ন নিশ্চিত করা হয়, (মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি) তাহলে আমাদের নিরাপত্তা জোরদার করা, চীনের প্রভাব মোকাবিলা এবং বাণিজ্য সম্প্রসারণের জন্য এ দেশগুলোর সঙ্গে মার্কিন সহযোগিতা বৃদ্ধির পক্ষে আমি কাজ করব।

তিনি বলেন, দক্ষিণ এশিয়া সম্প্রতি একটি বড় ধরনের সংঘাত এড়িয়েছে। আমার মনোনয়ন যদি নিশ্চিত হয়, তাহলে শান্তি ও স্থিতিশীলতা অর্জন এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের মাধ্যমে আমি ভারত ও পাকিস্তানের সঙ্গে দীর্ঘস্থায়ী মার্কিন নিরাপত্তা স্বার্থকে এগিয়ে নিয়ে যাব।

তিনি আরও বলেন, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল, মালদ্বীপ এবং ভুটান ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ।

প্রসঙ্গত, পল কাপুরের মনোয়ন চূড়ান্ত হলে তিনি ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের হয়ে দক্ষিণ ও মধ্য এশিয়ার দেখাশোনা করবেন। যেখানে দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, মালদ্বীপ, শ্রীলঙ্কা ও ভুটান রয়েছে। এ ছাড়া মধ্য এশিয়ার মধ্যে কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান এবং উজবেকিস্তান রয়েছে।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

পরমাণু অস্ত্র ঠেকানোর চেয়ে তেলের দাম কম রাখাটাই প্রধান লক্ষ্য: জেডি ভ্যান্স

মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের ওপর অনির্দিষ্টকালের জন্য নৌ অবরোধ চালিয়ে যাওয়ার হুমকি দেওয়ায় এবং কঠোর অর্থনৈতিক চাপের ঘোষণার মুখে মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এর প্রভাবে শুক্রবার বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে। ব্রেন্ট ক্রুডের দাম ১.৬৪ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৮.৫০

১৮ ঘণ্টা আগে

দিল্লি হাইকোর্ট ও বিমানবন্দরে বোমা হামলার হুমকি

দিল্লি হাইকোর্ট ইমেইলের মাধ্যমে বোমা হামলার হুমকি পায়। ‘বম্ব ব্লাস্ট দিল্লি হাইকোর্ট @ ২:১১ পিএম’ শিরোনামের ইমেইলে শনিবার স্থানীয় সময় দুপুর ২টা ১১ মিনিটে হাইকোর্টে বিস্ফোরণের বার্তা দেওয়া হয়। একই দিন বিকেল ৩টা ১১ মিনিটে দিল্লির জেলা আদালতগুলোতেও বিস্ফোরণের হুমকি দেওয়া হয়েছে ইমেইলে।

১ দিন আগে

লাতিন আমেরিকায় ‘মাদক চক্রের বিরুদ্ধে’ স্থল অভিযান চালাবে যুক্তরাষ্ট্র: হেগসেথ

হেগসেথ জানিয়েছেন, আন্তর্জাতিক জলসীমায় সন্দেহভাজন মাদকবাহী নৌ যানে বিমান হামলার পর এবার স্থলভাগেও মাদক চোরাচালানকারী সংগঠনগুলোর বিরুদ্ধে সরাসরি হামলার পরিকল্পনা করছে ওয়াশিংটন। অভিযানে যুক্তরাষ্ট্রের সঙ্গে লাতিন আমেরিকার মিত্র দেশগুলোর সেনারাও অংশ নিতে পারে।

১ দিন আগে

‘ভারতের দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনে’র ডাক দিলেন সোনম ওয়াংচুক

ওয়াংচুক বলেন, দেশের ভবিষ্যৎ নির্ধারণে এমন ‘নিঃস্বার্থ, নির্ভীক ও চরিত্রবান’ নারী-পুরুষকে সামনে আনতে হবে, যারা ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে কাজ করবেন। এ জন্য দেশের বিভিন্ন অঞ্চল থেকে অন্তত একজন করে যোগ্য ব্যক্তির নাম প্রস্তাব করার আহ্বান জানিয়েছেন তিনি।

১ দিন আগে