ভয়েস অব আমেরিকা

পাঁচ নভেম্বর অনুষ্ঠিতব্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার রাতে ডেমোক্র্যাট ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস ও রিপাবলিকান দলের সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বিতর্কের জন্য মঞ্চ প্রস্তুত করা হয়েছে।
দুই প্রার্থী এ নাগাদ কখনো একে অপরের মুখোমুখি হননি বা এমনকি ফোনেও কথা বলেননি। তবে মঙ্গলবার তারা ফিলাডেলফিয়ার জাতীয় সংবিধান কেন্দ্রে বক্তব্যের সময় একে অপরের চেয়ে স্বল্প দূরত্বে দাঁড়িয়ে থাকবেন। এবিসি নিউজের দুই উপস্থাপক ডেভিস মুইর ও লিনসে ডেভিসের প্রশ্নের উত্তর দিতে গিয়ে তারা ৯০ মিনিট ধরে একে অপরের সাথে বিতর্ক করবেন।
সম্ভবত লাখ লাখ আমেরিকান এই দুই প্রেসিডেন্ট প্রার্থীর মধ্যকার লড়াই দেখবেন। হতে পারে এটি প্রচারণার একমাত্র বিতর্ক। আনুষ্ঠানিক নির্বাচনের আট সপ্তাহ আগে এই অনুষ্ঠানটি হচ্ছে। তবে দেশের ৫০টি অঙ্গরাজ্যের মধ্যে কয়েকটি অঙ্গরাজ্যে আগাম ভোট শুরু হওয়ার মাত্র কয়েকদিন আগে এটি অনুষ্ঠিত হচ্ছে।
জাতীয় জরিপে দেখা যাচ্ছে, হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতা চলছে; যা অল্প সংখ্যক ভোটার যারা ইতোমধ্যে তাদের সিদ্ধান্ত নিতে পারেনি, তাদের জন্য সেরাটা দেয়া আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে। এখন দেখার বিষয় হলো, ২০২০ সালে প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে পুনর্নির্বাচনে হেরে যাওয়ার পর ট্রাম্প এবার হোয়াইট হাউসে ফেরেন নাকি বাইডেনের সেকেন্ড-ইন-কমান্ড হ্যারিস প্রেসিডেন্ট পদে নির্বাচিত হন।
রবিবার প্রকাশিত নিউইয়র্ক টাইমস-সিয়েনা কলেজের এক জরিপে দেখা গেছে, ট্রাম্প জাতীয়ভাবে ৪৮-৪৭ শতাংশ ভোটে এগিয়ে আছেন। তবে এতে দেখা গেছে, তিনটি গুরুত্বপূর্ণ ব্যাটলগ্রাউন্ড অঙ্গরাজ্য উইসকনসিন, মিশিগান এবং পেনসিলভানিয়ায় হ্যারিস এগিয়ে আছেন, অন্যদিকে অন্য চারটি গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য অ্যারিজোনা, জর্জিয়া, নেভাডা এবং নর্থ ক্যারোলাইনায় দুই পক্ষের ড্র হয়েছে।
মিশিগান বিশ্ববিদ্যালয়ের বিতর্ক কোচ অ্যারন ভয়েস অফ আমেরিকাকে বলেন, “মঙ্গলবার রাতের বিতর্ক সর্বকালের সবচেয়ে প্রত্যাশিত এবং প্রভাব বিস্তারকারী প্রেসিডেনশিয়াল বিতর্কগুলোর মধ্যে একটি। ট্রাম্প একজন অভিজ্ঞ প্রেসিডেনশিয়াল বিতার্কিক কিন্তু মঞ্চে বিরোধীদের বিরুদ্ধে তার বিতর্কিত মন্তব্য করার ইতিহাস রয়েছে, এর ফলে মূল নীতিগত বিষয়গুলোতে আরও গুরুত্বপূর্ণ জায়গার ওপর আলোকপাত করা কঠিন হতে পারে।”
“হ্যারিস সবেমাত্র জুলাইয়ে দৌড়ে প্রবেশ করেছেন এবং এখনো ভোটার ও ট্রাম্পের প্রচারণা দিয়ে তাকে সংজ্ঞায়িত করা হচ্ছে। তাকে অবশ্যই দেখাতে হবে, তিনি ট্রাম্পের প্রথম মেয়াদে ক্ষমতায় থাকাকালীন এবং সাম্প্রতিক কর্মকান্ডের বিরুদ্ধে মামলা চালাতে পারেন।”
গর্ভপাতের অধিকার, মেক্সিকোর সাথে যুক্তরাষ্ট্রের সীমান্তে অভিবাসন, যুক্তরাষ্ট্রে অপরাধের হার এবং ব্যক্তিগত চরিত্রের মতো বিষয়গুলো এবিসি উপস্থাপকরা উত্থাপন করতে পারেন।

কূটনৈতিক সূত্রগুলো বলছে, ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘ ২১ ঘণ্টার কূটনৈতিক আলোচনায় ইরানের প্রতিনিধি দল দেশের জনগণের অধিকার রক্ষার প্রশ্নে অনড় অবস্থান নেয়। স্পিকার বাঘের গালিবাফের নেতৃত্বে প্রতিনিধি দলের সদস্যরা রাজনৈতিক ও সামরিক বিভিন্ন ক্ষেত্র এবং শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তির বিষয়
৭ ঘণ্টা আগে
ইরানিয়ানরা এ দ্বন্দ্বের শুরু থেকেই বলে আসছে যে, গত কয়েক বছর যাবৎ হওয়া উচ্চ পর্যায়ের নেতাদের দ্বারা একটি আদেশ জারি ছিল যে, ইরান তারা কোনো পারমাণবিক অস্ত্র নিয়ে কাজ করবে না। তারা জেনেভা এবং ওমানে এর সঙ্গে সম্মত হওয়ার অনেক কাছেই ছিল। তবে এরপরই তাদের ওপর হামলা করা হয়।
৭ ঘণ্টা আগে
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানান, মার্কিন প্রস্তাব ইরান প্রত্যাখ্যান করায় কোনো চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়নি। উভয় পক্ষই নিজেদের কঠোর অবস্থানের কথা জানিয়ে আলোচনার ইতি টেনেছে। এই ব্যর্থতার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্য সংকটে নতুন করে অনিশ্চয়তা তৈরি হলো।
৯ ঘণ্টা আগে
গত নভেম্বরের নির্বাচনের পর প্রায় ১৫০ দিন সরকারবিহীন থাকা ইরাকে এই নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠনের পথ সুগম হলো। এমন এক সময়ে তিনি দায়িত্ব নিলেন যখন ইরাক মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার অস্থিরতার প্রভাব কাটিয়ে ওঠার চেষ্টা করছে।
১০ ঘণ্টা আগে