হামলার আশঙ্কায় কিয়েভে দূতাবাস বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ২০ নভেম্বর ২০২৪, ১৭: ৪২

ইউক্রেনের রাজধানী কিয়েভে নিযুক্ত মার্কিন দূতাবাস বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। সম্ভাব্য বিমান হামলার সুনির্দিষ্ট তথ্য পাওয়ার পরই এমন পদক্ষেপ নিয়েছে ওয়াশিংটন। রাশিয়া সেখানে হামলা চালাতে পারে বলে তথ্য পাওয়া গেছে। রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইউক্রেনে অবস্থানরত মার্কিন নাগরিকদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার জন্য প্রস্তুত থাকারও নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি রাশিয়ার অভ্যন্তরে মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালিয়েছে ইউক্রেন। বাইডেনের অনুমোদনের পর ওই হামলা চালানো হয়। এর জবাবে হুঁশিয়ারি দিয়ে রাশিয়া বলছে, যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্রের ব্যবহার যুদ্ধের নতুন ধাপ।

রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, দেশটির অভ্যন্তরে হামলার জন্য মার্কিন দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। এর জবাব যথাযথভাবে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা।

এ ঘটনার পরই হামলার আশঙ্কায় কিয়েভে অবস্থিত মার্কিন দূতাবাস বন্ধের সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্র। মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে এক বিবৃতিতে ইউএস ডিপার্টমেন্ট অব স্টেট কনসুলার অ্যাফেয়ার্স জানিয়েছে, সম্ভাব্য ঝুঁকি এড়িয়ে চলতে কিয়েভে নিযুক্ত মার্কিন দূতাবাস বন্ধ করা হচ্ছে। দূতাবাসের কর্মীদের নিরাপদে আশ্রয় নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

বিমান হামলার সাইরেন বাজার পর তাৎক্ষণিক ভাবে মার্কিন নাগরিকদের নিরাপদে আশ্রয় নেওয়ার নির্দেশ দিয়েছে মার্কিন দূতাবাস।

একই সঙ্গে ইউক্রেনে অবস্থানরত মার্কিন নাগরিকদের খাবার, পানি এবং ওষুধের মতো প্রয়োজনীয় জিনিসপত্র সংরক্ষণ করে রাখারও আহ্বান জানানো হয়।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতি ঘোষণা করলেন পুতিন

ক্রেমলিনের বিবৃতিতে বলা হয়েছে, ইউক্রেনও একই পদক্ষেপ নেবে বলে তারা আশা করছে। এতে আরো বলা হয়, প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলোউসভ সেনাবাহিনী প্রধান ভ্যালেরি গেরাসিমভকে ওই সময় সামরিক অভিযান বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। তবে যেকোনো ধরনের লঙ্ঘনের জবাব দিতে রুশ বাহিনী প্রস্তুত থাকবে।

৭ ঘণ্টা আগে

ইরান যুদ্ধ: নিরাপত্তা নিয়ে নতুন করে ভাবছে উপসাগরীয় দেশগুলো

ছয় সপ্তাহের সংঘাতে ইরানের নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র ও ড্রোনের বড় অংশের লক্ষ্যই ছিল উপসাগরীয় দেশগুলো। এসব হামলার বেশির ভাগই প্রতিহত করা গেছে বলে দাবি করা হচ্ছে । তবে এরপরও তারা বুঝতে পারছে, এককভাবে প্রতিরক্ষাব্যবস্থার ওপর নির্ভর করা যথেষ্ট নয়।

৭ ঘণ্টা আগে

হরমুজ প্রণালির আকাশসীমায় যুক্তরাষ্ট্রের ২০ কোটি ডলারের ড্রোন নিখোঁজ

যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর নজরদারি ড্রোন ‘এমকিউ-৪সি ট্রাইটন’ হরমুজ প্রণালির আকাশসীমায় নিখোঁজ হয়েছে। নিখোঁজ হওয়ার কিছুক্ষণ আগেই ড্রোনটি উড়ন্ত অবস্থায় জরুরি সতর্কবার্তা পাঠিয়েছিল। এটি বিধ্বস্ত হয়েছে নাকি ভূপাতিত করা হয়েছে— এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

৯ ঘণ্টা আগে

বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম

আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ৯৬ দশমিক ৭৫ ডলারে পৌঁছেছে, যা আগের তুলনায় প্রায় শূন্য দশমিক ৮৭ শতাংশ বেশি। একই সময়ে যুক্তরাষ্ট্রের ক্রুড তেলের দামও ১ শতাংশের বেশি বৃদ্ধি।

৯ ঘণ্টা আগে