ডেস্ক, রাজনীতি ডটকম

অভিবাসীদের গ্রেপ্তার ইস্যুতে উত্তাল আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস। এ ইস্যুতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করায় ট্রাম্পেরই তোপের মুখে পড়েছেন খোদ ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম। তাকে রীতিমতো গ্রেপ্তারের পরামর্শ দিয়েছেন ট্রাম্প।
রয়টার্সের খবরে বলা হয়েছে, লস অ্যাঞ্জেলেসে আরও দুই হাজার ন্যাশনাল কার্ড ও ৭০০ মেরিন সেনা সদস্য পাঠানোর নির্দেশ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সোমবার (৯ জুন) এ নির্দেশ দিয়েছেন তিনি।
যে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে এ ঘটনা, সেই ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম ন্যাশনাল গার্ড নামানোর সমালোচনা করেছিলেন। আর সে কারণেই তাকে গ্রেপ্তার করার আহ্বান জানিয়েছেন ট্রাম্প।
আমেরিকার অভিবাসন নীতির বিরুদ্ধে পথে নেমে বিক্ষোভ দেখানো হচ্ছে লস অ্যাঞ্জেলেস। বিক্ষোভকারীরা বিভিন্ন রাস্তা বন্ধ করে দেওয়ার পাশাপাশি একাধিক গাড়িতে আগুনও জ্বালিয়ে দেয়। এ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতেই সেখানে ন্যাশনাল গার্ড নামানোর সিদ্ধান্ত নেন ট্রাম্প, যা বিভিন্ন মহলে তীব্র সমালোচনার জন্ম দেয়।
এসব সমালোচনার জবাবে ট্রাম্প বলেন, সেখানে ন্যাশনাল গার্ড মোতায়েন করা না হলে লস অ্যাঞ্জেলেস পুরোপুরি ধ্বংস হয়ে যেত। লস অ্যাঞ্জেলেসে চলা বিক্ষোভ কড়া হাতে দমন করবে তার প্রশাসন। প্রয়োজন হলে ক্যালিফোর্নিয়ার গভর্নরকে গ্রেপ্তার করতে পিছুপা হবে না।
নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোস্যালের পোস্টে বিক্ষোভ নিয়ে ট্রাম্পের দাবি, লস অ্যাঞ্জেলেসে যারা বিক্ষোভ দেখাচ্ছেন, তারা প্রতিবাদকারী নয়। যারা এই কাজ করছেন তারা ঝামেলা সৃষ্টিকারী ও বিদ্রোহী। সেখানে যে দাঙ্গা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তার জন্য লস অ্যাঞ্জেলেসের বাসিন্দাদের কাছে নিউসম ও সেখানকার মেয়রের ক্ষমা চাওয়া উচিত।
ট্রাম্পের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসমও সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্ট দিয়েছেন। সেখানে তিনি ট্রাম্পের প্রতি চ্যালেঞ্জও ছুঁড়ে দিয়েছেন।
নিউসম লেখেন, আমি আশা করেছিলাম যে এমন দিন আমেরিকায় কখনো দেখতে পাব না। আপনি ডেমোক্র্যাট বা রিপাবলিকান, যেই হন না কেন, তাতে আমার কিছু যায় আসে না। জাতি হিসেবে আমরা এই সীমারেখা অতিক্রম করতে পারি না। কারণ এটি কর্তৃত্ববাদের দিকে একটি স্পষ্ট পদক্ষেপ।

মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের ওপর অনির্দিষ্টকালের জন্য নৌ অবরোধ চালিয়ে যাওয়ার হুমকি দেওয়ায় এবং কঠোর অর্থনৈতিক চাপের ঘোষণার মুখে মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এর প্রভাবে শুক্রবার বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে। ব্রেন্ট ক্রুডের দাম ১.৬৪ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৮.৫০
১৮ ঘণ্টা আগে
দিল্লি হাইকোর্ট ইমেইলের মাধ্যমে বোমা হামলার হুমকি পায়। ‘বম্ব ব্লাস্ট দিল্লি হাইকোর্ট @ ২:১১ পিএম’ শিরোনামের ইমেইলে শনিবার স্থানীয় সময় দুপুর ২টা ১১ মিনিটে হাইকোর্টে বিস্ফোরণের বার্তা দেওয়া হয়। একই দিন বিকেল ৩টা ১১ মিনিটে দিল্লির জেলা আদালতগুলোতেও বিস্ফোরণের হুমকি দেওয়া হয়েছে ইমেইলে।
১ দিন আগে
হেগসেথ জানিয়েছেন, আন্তর্জাতিক জলসীমায় সন্দেহভাজন মাদকবাহী নৌ যানে বিমান হামলার পর এবার স্থলভাগেও মাদক চোরাচালানকারী সংগঠনগুলোর বিরুদ্ধে সরাসরি হামলার পরিকল্পনা করছে ওয়াশিংটন। অভিযানে যুক্তরাষ্ট্রের সঙ্গে লাতিন আমেরিকার মিত্র দেশগুলোর সেনারাও অংশ নিতে পারে।
১ দিন আগে
ওয়াংচুক বলেন, দেশের ভবিষ্যৎ নির্ধারণে এমন ‘নিঃস্বার্থ, নির্ভীক ও চরিত্রবান’ নারী-পুরুষকে সামনে আনতে হবে, যারা ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে কাজ করবেন। এ জন্য দেশের বিভিন্ন অঞ্চল থেকে অন্তত একজন করে যোগ্য ব্যক্তির নাম প্রস্তাব করার আহ্বান জানিয়েছেন তিনি।
১ দিন আগে