ডেস্ক, রাজনীতি ডটকম

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর একটি বিমান আটক করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্তৃপক্ষ দাবি করেছে, বিমানটি ১ কোটি ৩০ লাখ ডলারের বিনিময়ে অবৈধভাবে কেনা হয়েছিল এবং দেশ থেকে পাচার করা হয়েছিল।
মার্কিন বিচার বিভাগ সূত্রে সোমবার বিবিসি জানিয়েছে, ‘ফ্যালকন ৯০০-ইএক্স’ মডেলের ওই বিমানটি জব্দ করা হয়েছিল ডোমিনিকান রিপাবলিকে। পরে এটিকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে স্থানান্তর করা হয়েছিল। তবে কীভাবে এবং কখন বিমানটি ডোমিনিকান রিপাবলিকে গিয়েছিল সেই বিষয়টি এখনো স্পষ্ট নয়।
সোমবার বিমানটি ট্র্যাকিং ডেটায় দেখা গেছে, এটি ডোমিনিকান রিপাবলিকের রাজধানী সান্টো ডোমিঙ্গোর কাছাকাছি লা ইসাবেলা বিমানবন্দর থেকে রওনা হয়ে ফ্লোরিডার ফোর্ট লডারডেল বিমানবন্দরে পৌঁছেছে।
বিষয়টি নিয়ে মাদুরো বা ভেনেজুয়েলা সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, মার্কিন রপ্তানি নিয়ন্ত্রণ ও নিষেধাজ্ঞা আইন লঙ্ঘনের সন্দেহে বিমানটি আটক করা হয়েছে।
একটি তদন্তে পাওয়া গেছে, মাদুরোর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা ২০২২ সালের শেষদিকে এবং ২০২৩ সালের শুরুর দিকে ফ্লোরিডা ভিত্তিক একটি কোম্পানির কাছ থেকে বেআইনিভাবে বিমানটি ক্রয় করেছিলেন। এ সময় তাঁরা নিজেদের সম্পৃক্ততা আড়াল করতে একটি ক্যারিবিয়ান শেল কোম্পানিকে ব্যবহার করেছিলেন। পরবর্তীতে ২০২৩ সালের এপ্রিলে যুক্তরাষ্ট্র থেকে ক্যারিবিয়ান হয়ে ভেনেজুয়েলায় অবৈধভাবে রপ্তানি করা হয়েছিল বিমানটি।

কূটনৈতিক সূত্রগুলো বলছে, ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘ ২১ ঘণ্টার কূটনৈতিক আলোচনায় ইরানের প্রতিনিধি দল দেশের জনগণের অধিকার রক্ষার প্রশ্নে অনড় অবস্থান নেয়। স্পিকার বাঘের গালিবাফের নেতৃত্বে প্রতিনিধি দলের সদস্যরা রাজনৈতিক ও সামরিক বিভিন্ন ক্ষেত্র এবং শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তির বিষয়
১০ ঘণ্টা আগে
ইরানিয়ানরা এ দ্বন্দ্বের শুরু থেকেই বলে আসছে যে, গত কয়েক বছর যাবৎ হওয়া উচ্চ পর্যায়ের নেতাদের দ্বারা একটি আদেশ জারি ছিল যে, ইরান তারা কোনো পারমাণবিক অস্ত্র নিয়ে কাজ করবে না। তারা জেনেভা এবং ওমানে এর সঙ্গে সম্মত হওয়ার অনেক কাছেই ছিল। তবে এরপরই তাদের ওপর হামলা করা হয়।
১০ ঘণ্টা আগে
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানান, মার্কিন প্রস্তাব ইরান প্রত্যাখ্যান করায় কোনো চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়নি। উভয় পক্ষই নিজেদের কঠোর অবস্থানের কথা জানিয়ে আলোচনার ইতি টেনেছে। এই ব্যর্থতার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্য সংকটে নতুন করে অনিশ্চয়তা তৈরি হলো।
১২ ঘণ্টা আগে
গত নভেম্বরের নির্বাচনের পর প্রায় ১৫০ দিন সরকারবিহীন থাকা ইরাকে এই নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠনের পথ সুগম হলো। এমন এক সময়ে তিনি দায়িত্ব নিলেন যখন ইরাক মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার অস্থিরতার প্রভাব কাটিয়ে ওঠার চেষ্টা করছে।
১৩ ঘণ্টা আগে