ডেস্ক, রাজনীতি ডটকম

যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের মিলওয়াউকিতে রিপাবলিকান পার্টির সম্মেলনে কানে ব্যান্ডেজ নিয়ে হাজির হয়েছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসময় সম্মেলনে উপস্থিত রিপাবলিকান পার্টির ২ হাজার ৪শ’ জনেরও বেশি নেতা-কর্মীরা আসন থেকে দাঁড়িয়ে উচ্ছ্বসিতভাবে তাকে অভিনন্দন জানান।
এই সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট নির্বাচনে লড়াইয়ের জন্য রিপাবলিকান পার্টির প্রার্থী হিসেবে মনোনীত হন। এছাড়া তার রানিং মেট হিসেবে ওহাইও থেকে নির্বাচিত সিনেটর জেডি ভ্যান্সের নাম ঘোষণা করা হয়েছে। ট্রাম্প নভেম্বরের নির্বাচনে জয়ী হলে ৩৯ বছর বয়সী মি. ভ্যান্সই হবেন দেশটির ভাইস প্রেসিডেন্ট। জেডি ভ্যান্স এক সময় ডোনাল্ড ট্রাম্পের কড়া সমালোচক ছিলেন। খবর বিবিসি বাংলা
কনভেনশনে ডোনাল্ড ট্রাম্প যখন হেঁটে আসছিলেন , তখন তার কানের ব্যান্ডেজ দেখা গেলে দলীয় সমর্থকরা চিৎকার করে স্লোগান দিতে থাকেন - এ সময় তারা মুষ্টিবদ্ধ হাত তুলে স্লোগান দিতে থাকেন ‘ইউ এস এ! ইউ এস এ! এবং ‘ফাইট! ফাইট! ফাইট!’
পেনসিলভানিয়ায় গুলিতে আহত হওয়ার পর ডোনাল্ড ট্রাম্প যেভাবে মুষ্টিবদ্ধ হাত আকাশের দিকে তুলেছিলেন, সেভাবে।

ব্রেক্সিট গণভোটের ১০ বছর পূর্তির দিনে সেই রাজনৈতিক যাত্রাপথের দিকে ফিরে তাকালে দেখা যায়, ইউরোপীয় ইউনিয়ন ত্যাগের সিদ্ধান্ত দেশটির জন্য শুধু একটি পররাষ্ট্র বা অর্থনৈতিক নীতিগত পরিবর্তন ছিল না; বরং এটি যুক্তরাজ্যের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করে, যার প্রভাব এখনো দেশটির রাজনীতিতে স্পষ্ট।
১৬ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানিয়েছে, হোয়াইট হাউসে অনুষ্ঠিত একটি ইউএফসি ফ্রিডম ২৫০ মিক্সড মার্শাল আর্টস ইভেন্টকে লক্ষ্য করে সরকারি কর্মকর্তাদের ওপর হামলার ষড়যন্ত্রের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
১৯ ঘণ্টা আগে
একটি প্রাথমিক শান্তি চুক্তির আওতায় প্রথম দফার আলোচনার পর গতকাল সোমবার থেকে আগামী ৬০ দিনের জন্য ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা স্থগিত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান যদি এই চুক্তির শর্ত মেনে না চলে, তবে তিনি ‘যা করার তা-ই করবেন’।
১৯ ঘণ্টা আগে
দশ বছর আগের ব্রেক্সিট আলোচনার সময়কার ইউরোপ আর আজকের ইউরোপ এক নয়। তখন মূল প্রশ্ন ছিল যুক্তরাজ্যের বিদায় কীভাবে সামলানো হবে। আর এখন প্রশ্ন— ক্রমশ অস্থিতিশীল হয়ে ওঠা বিশ্বে ইউরোপ কীভাবে নিজের অবস্থান ধরে রাখবে।
২০ ঘণ্টা আগে