ডেস্ক, রাজনীতি ডটকম

মার্কিন যুক্তরাষ্ট্রের ৩ কোটি ডলার মূল্যের একটি এমকিউ-নাইন রিপার গোয়েন্দা ড্রোন ভূপাতিত করেছে ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী। ইয়েমেনিরা নিজস্ব প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্র ব্যবহার করে মারিব প্রদেশের আকাশ থেকে ড্রোনটি ভূপাতিত করে।
ইয়েমেনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সাবা জানায়, দেশটির সামরিক বাহিনী শুক্রবার এক বিবৃতিতে এসব তথ্য নিশ্চিত করেছে। বিবৃতিতে বলা হয়, ইয়েমেনের আকাশ প্রতিরক্ষা বাহিনী ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য একটি ক্ষেপণাস্ত্র দিয়ে বৃহস্পতিবার রাতে মার্কিন এমকিউ-নাইন রিপার ড্রোনটি ভূপাতিত করে।
আরও বলা হয়, ইয়েমেনের আধুনিক রাজধানী সানা থেকে প্রায় ১২০ কিলোমিটার পূর্বের মারিব প্রদেশের আকাশে ড্রোনটি শত্রুতাপূর্ণ তৎপরতায় লিপ্ত ছিলো। ইয়েমেনের সামরিক বাহিনী শত্রুদের সমস্ত ষড়যন্ত্র ব্যর্থ করে দিতে প্রস্তুত রয়েছে।
হুতিরা বলছে, তিন কোটি ডলার, বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০০ কোটি টাকা মূল্যের এই ধরনের ড্রোন এ নিয়ে চারবার তারা ভূপাতিত করেছে।
এর আগে গেলো অক্টোবর মাসের ৭ তারিখে ইসরাইলে এই দশকের সবচেয়ে বড় সামরিক অভিযান চালায় গাজার হামাস সরকার। এর পরপরই গাজায় গণহত্যা শুরু করে ইসরাইল। এ আগ্রাসনে ৪০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের অধিকাংশই নারী ও শিশু। আহত ৭০ হাজার ছাড়িয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) লন্ডন ক্লাইমেট অ্যাকশন উইকে বক্তব্য দেন গুতেরেস। সেখানে তিনি বলেন, বিশ্ব এখন একই সঙ্গে দুটি সংকটের মুখোমুখি— জলবায়ু সংকট ও জ্বালানি সংকট। এই দুই সংকটের মূল উৎস একটিই, আর তা হলো জীবাশ্ম জ্বালানি।
১৩ ঘণ্টা আগে
মঙ্গলবার ফ্রান্সের অধিকাংশ এলাকায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছানোর পূর্বাভাস দেওয়া হয়। এ দিন এক জরুরি বৈঠক শেষে দেশটির প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু জানান, তাপপ্রবাহের কারণে সৃষ্ট সংকটে সবচেয়ে বেশি প্রাণ হারাচ্ছেন তরুণরা। তিনি এই ঘটনাকে ‘মর্মান্তিক দুর্যোগ’ বলে উল্লেখ করেন।
১৪ ঘণ্টা আগে
ইরানে সরকারবিরোধী বিক্ষোভকারীদের সহায়তার জন্য ইসরায়েল গোপনে স্যাটেলাইট ইন্টারনেট সেবা ‘স্টারলিংকে’র রিসিভার পাচার করেছিল বলে দাবি করেছেন দেশটির সাবেক এক প্রধানমন্ত্রী। তবে বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার সেই পরিকল্পনাটি পুরোপুরি বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছে বলেও উল্লেখ করেন তিনি
১৭ ঘণ্টা আগে
ব্রেক্সিট গণভোটের ১০ বছর পূর্তির দিনে সেই রাজনৈতিক যাত্রাপথের দিকে ফিরে তাকালে দেখা যায়, ইউরোপীয় ইউনিয়ন ত্যাগের সিদ্ধান্ত দেশটির জন্য শুধু একটি পররাষ্ট্র বা অর্থনৈতিক নীতিগত পরিবর্তন ছিল না; বরং এটি যুক্তরাজ্যের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করে, যার প্রভাব এখনো দেশটির রাজনীতিতে স্পষ্ট।
১৮ ঘণ্টা আগে