যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি লঙ্ঘন করছে: বাঘের গালিবাফ

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ০৫ মে ২০২৬, ১৮: ২৯
ইরান সংসদের স্পিকার বাঘের গালিবাফ। ছবি: সংগৃহীত

ইরানের পার্লামেন্টের স্পিকার ও দেশটির শীর্ষ আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ অভিযোগ করে বলেছেন, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালিতে নৌপরিবহন ও জ্বালানি নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলছে।

সোমবার ডোনাল্ড ট্রাম্পের ‘প্রজেক্ট ফ্রিডম’ শুরুর পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘যুদ্ধবিরতি লঙ্ঘন’ এবং প্রণালিতে ‘অবরোধ আরোপের’ অভিযোগ তোলেন।

গালিবাফ বলেন, যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের পদক্ষেপ নৌপরিবহন নিরাপত্তা ও জ্বালানি সরবরাহকে বিপন্ন করছে। তবে এসব উদ্যোগ ব্যর্থ হবে। তিনি আরও বলেন, স্থিতাবস্থার ধারাবাহিকতা যুক্তরাষ্ট্রের জন্য অসহনীয়, আর আমরা তো সবে শুরু করেছি।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, হরমুজ প্রণালিতে মার্কিন জাহাজে হামলা হলে ইরানকে কঠোর পরিণতি ভোগ করতে হবে। এমনকি তিনি ইরানকে ‘পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলার’ মতো কঠোর ভাষাও ব্যবহার করেন।

পারস্য উপসাগর অঞ্চলে নৌপথ নিরাপদ রাখতে যুক্তরাষ্ট্র একটি বিশেষ অভিযান শুরু করেছে। এতে আটকে পড়া জাহাজ ও নাবিকদের সহায়তার উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে অঞ্চলটিতে উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে।

তেহরান দাবি করছে, তারা প্রণালিতে নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠা করতে চাইছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের দাবি, তারা আন্তর্জাতিক নৌপথের নিরাপত্তা নিশ্চিত করছে।

এদিকে মার্কিন সামরিক বাহিনী দাবি করেছে, তারা সাতটি ইরানি ছোট নৌকা ধ্বংস করেছে এবং কয়েকটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করেছে। তবে এসব দাবি ইরান অস্বীকার করেছে।

রাজনীতি/একে

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ইরানের সঙ্গে বৈরিতার মধ্যেই ২ মুসলিম শক্তিধর দেশকে পাশে পেল সৌদি

চুক্তিতে বলা হয়েছে, তিন দেশের যেকোনো একটির ওপর হামলাকে ‘তিন দেশের সবার ওপর হামলা’ হিসেবে বিবেচনা করা হবে। তিন দেশের প্রকাশিত এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, চুক্তির মূল উদ্দেশ্য হলো ‘যেকোনো ধরনের আগ্রাসনের বিরুদ্ধে যৌথ প্রতিরোধ ব্যবস্থা শক্তিশালী করা’ এবং ‘তিন দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতার সব দিক আরও

১২ ঘণ্টা আগে

হরমুজ নিয়ে ওমানের সঙ্গে চুক্তি চূড়ান্তের পথে, তবে নৌপথ খুলছে না: ইরান

হরমুজ প্রণালি নিয়ে ইরান ও ওমানের মধ্যে সমঝোতাকে যুদ্ধ বন্ধে বৃহত্তর একটি চুক্তির জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে যুদ্ধ শুরু হয়। এর পর বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি রপ্তানি পথ হরমুজ প্রণালিতে ইরান কার্যত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে।

১৪ ঘণ্টা আগে

বালু উত্তোলনের প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ, দীর্ঘ যানজট

শনিবার (৮ আগস্ট) সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত বাহাদুরপুর বাসস্ট্যান্ড এলাকায় এই অবরোধ চলে।

১৯ ঘণ্টা আগে

শিক্ষার্থীর গুলিতে নিহত ৮: অস্ত্র আইন কঠোর হচ্ছে থাইল্যান্ডে

থাই প্রধানমন্ত্রী বলেন, তিনি এমন আইন প্রণয়নের পরিকল্পনা করছেন, যাতে জনসমক্ষে আগ্নেয়াস্ত্র বহনের ওপর বিধিনিষেধ আরোপ করা হবে। নতুন আইনে শুধু দায়িত্ব পালনরত সরকারি কর্মকর্তাদের আগ্নেয়াস্ত্র বহনের অনুমতি দেওয়ার কথা বলা হয়েছে।

১ দিন আগে