পদত্যাগ না করার ঘোষণা মমতার

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ০৫ মে ২০২৬, ১৮: ১৭

ভারতের পশ্চিমবঙ্গে টানা তিন বার ক্ষমতায় থাকার পর বিধানসভা নির্বাচনে বিজেপির কাছে পরাজয়ের পর পদত্যাগ করতে অস্বীকৃতি জানিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, তিনি নির্বাচনে পরাজিত হননি, তাই রাজভবনে গিয়ে পদত্যাগপত্র জমা দেওয়ারও কোনো প্রশ্নই ওঠে না।

বুধবার (৫ মে) এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করে বলেন, সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে অন্তত শতাধিক আসনে অনিয়ম হয়েছে। তবে এসব অভিযোগের পক্ষে তিনি কোনো নির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করেননি।

তিনি আরও বলেন, নির্বাচন প্রক্রিয়ায় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে তার গভীর প্রশ্ন রয়েছে। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধেও হস্তক্ষেপের অভিযোগ তোলেন তিনি।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘গণতন্ত্র এভাবে কাজ করে না। যখন বিচারব্যবস্থা কার্যকর থাকে না, নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট হয় এবং সরকার একদলীয় শাসন কায়েম করতে চায়, তখন তা বিশ্বের কাছে ভুল বার্তা দেয়।’ নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরাসরি আঙুল তুলে তিনি ‘নোংরা খেলা’র অভিযোগ করেন।

তিনি অভিযোগ করে বলেন, এবারের নির্বাচনে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার চেয়ে বেশি প্রভাব ফেলেছে প্রশাসনিক ও নির্বাচন-সংক্রান্ত কাঠামো।

এছাড়া এক ভোটকেন্দ্রে নিজে শারীরিকভাবে আক্রান্ত হওয়ার দাবি করে তিনি বলেন, ‘আমার পেটে ও পিঠে লাথি মারা হয়েছে। সিসিটিভি বন্ধ ছিল। আমাকে গণনাকেন্দ্র থেকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়। একজন নারী হিসেবে আমার সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘কেন্দ্রীয় বাহিনী যদি এভাবে আচরণ করতে পারে, তাহলে বলার কিছু থাকে না। আমি আগে কেন্দ্রের বিভিন্ন বিজেপি সরকার দেখেছি, কিন্তু এমন পরিস্থিতি কখনও দেখিনি।’

সংবাদ সম্মেলনে আগামী দিনের রাজনৈতিক কৌশল নিয়ে বিস্তারিত কিছু জানাতে চাননি তিনি। তবে জানিয়েছেন, ইন্ডিয়া ব্লকের একাধিক নেতা তার সঙ্গে যোগাযোগ করে পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

এদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি অনুসন্ধানী কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, এই কমিটি বিভিন্ন এলাকায় গিয়ে দলীয় কর্মীদের ওপর হামলা এবং কার্যালয় ভাঙচুরের অভিযোগ তদন্ত করবে।

রাজনীতি/একে

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

‘বিশ্বাসঘাতক’ ট্রাম্পের ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতায় ক্ষোভ, এককভাবে লড়াইয়ের পক্ষে ইসরায়েলিরা

৭৬ বছর বয়সী নেতানিয়াহুর জন্য পরিস্থিতি রাজনৈতিকভাবেও কঠিন হয়ে উঠেছে। দুর্নীতির মামলায় বিচারাধীন এই নেতা এখন ভোটারদের বোঝানোর চেষ্টা করছেন, দেশের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এখনও তিনিই সবচেয়ে উপযুক্ত ব্যক্তি।

৪ ঘণ্টা আগে

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা: সুইজারল্যান্ড যাচ্ছেন উইটকফ ও আরাগচি

লেবাননে যুদ্ধবিরতি ঘোষণার পর অন্তর্বর্তীকালীন ইরান যুদ্ধ চুক্তিকে একটি স্থায়ী আঞ্চলিক চুক্তিতে রূপ দেওয়ার প্রচেষ্টা আবারও জোরদার হয়েছে। এই আলোচনার অংশ হিসেবে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি উভয়েই সুইজারল্যান্ডের উদ্দেশ্যে রওনা হয়েছেন বলে এক্সিওসের বরাতে জানিয়ে

৬ ঘণ্টা আগে

ইরান ইস্যুই গড়তে পারে জে ডি ভ্যান্সের রাজনৈতিক ভবিষ্যৎ

কূটনৈতিক প্রথা অনুযায়ী এ ধরনের হাই-প্রোফাইল আলোচনায় নেতৃত্ব দেওয়ার কথা ছিল পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর। কিন্তু ট্রাম্প দৃশ্যত রুবিওর পরিবর্তে ভ্যান্সকেই সামনে নিয়ে এসেছেন। ফলে প্রশাসনের ভেতরে রুবিওর প্রকৃত ভূমিকা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

৭ ঘণ্টা আগে

লেবাননে 'যুদ্ধবিরতিতে সম্মত' ইসরায়েল ও হিজবুল্লাহ, জানালেন মার্কিন কর্মকর্তা

লেবাননে নতুন করে ইসরায়েলি হামলা শুরু হওয়ায় ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের স্বাক্ষরিত অন্তর্বর্তীকালীন সমঝোতা চুক্তিটিকে একটি স্থায়ী শান্তি চুক্তিতে রূপান্তরের সম্ভাবনা চরম ঝুঁকির মুখে পড়েছিল। এরপরই এই যুদ্ধবিরতির খবর এলো।

২১ ঘণ্টা আগে