ডেস্ক, রাজনীতি ডটকম

গাজায় যুদ্ধবিরতি ‘বহাল’ ও ‘কার্যকর’ রাখতে ইসরায়েলে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জামাতা জ্যারেড কুশনার। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সও আগামীকাল তাদের সঙ্গে সশরীরে যোগ দিতে পারেন বলেও বিভিন্ন গণমাধ্যমে খবর এসেছে।
বিবিসির খবরে বলা হয়েছে, সোমবার (২০ অক্টোবর) উইটকফ ও কুশনার ইসরায়েলে গেছেন। তারা এমন একটি সময় ইসরায়েল সফরে গেলেন, যার একদিন আগেই যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলে গাজায় ফের হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী।
গাজার হাসপাতাল সূত্রে পাওয়া তথ্যের বরাতে বিবিসি জানিয়েছে, ইসরায়েলি ওই হামলায় কমপক্ষে ৪৪ জন প্রাণ হারিয়েছেন। যদিও হামলার জন্য ইসরায়েলি বাহিনী আইডিএফের পক্ষ থেকে হামাসকে দায়ী করা হয়েছে।
আইডিএফের দাবি, ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে রোববার রাফায় একটি ট্যাংকবিধ্বংসী ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পাশাপাশি গুলি চালিয়েছে হামাস। এ ঘটনায় তাদের দুজন সৈন্য নিহত হয়েছেন বলেও দাবি করেছেন ইসরায়েলি কর্মকর্তারা।
তবে এ অভিযোগ অস্বীকার করে হামাস দাবি করেছে, তারা কোনো ধরনের চুক্তি লঙ্ঘন করেনি। বরং যুদ্ধবিরতির পূর্ণ বাস্তবায়নে তারা এখনো প্রতিশ্রুতিবদ্ধ। ইসরায়েল বরং চুক্তি লঙ্ঘন করেছে বলে উলটো অভিযোগ তাদের।
দুপক্ষের এমন পালটাপালটি অভিযোগ ও হামলার পরও গাজায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকর আছে কি না— মার্কিন প্রেসিডেন্টের বিমান বহর এয়ার ফোর্স ওয়ানে এ প্রশ্ন সাংবাদিকরা করেন ট্রাম্পকে। জবাবে ট্রাম্প বলেন, ‘‘হ্যাঁ, এখনো কার্যকর আছে।’
ইসরায়েলি বাহিনীর ওপর হামাসের হামলার বিষয়ে ট্রাম্প সাংবাদিকদের বলেন, হামাস শীর্ষ নেতৃত্বের কেউ চুক্তি লঙ্ঘনের সঙ্গে জড়িত নয়, বরং ‘কিছু বিদ্রোহী’ এর সঙ্গে জড়িত থাকতে পারে।

সম্মেলনে ইয়োসি কোহেন বলেন, "স্থাপনাটি সম্পর্কে বিস্তারিত ও নিখুঁত তথ্য পাওয়ার লক্ষ্যেই আমরা ফোরদো পারমাণবিক স্থাপনাটিতে বারবার পরিদর্শন চালিয়েছি।" তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ঘনিষ্ঠ বলে পরিচিত কোহেন ঠিক কখন এসব সফর হয়েছিল বা গোয়েন্দারা কীভাবে সেখানে প্রবেশ করেছিল, সে বিষয়ে
১৪ ঘণ্টা আগে
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ফার্স্ট অফিসারের পরীক্ষার ফল নেগেটিভ এলেও ক্যাপ্টেন দুটি পরীক্ষাতেই অকৃতকার্য হন। বিশেষ করে দ্বিতীয় পরীক্ষায় নিশ্চিত হওয়া যায়, তিনি গাঁজা সেবন করেছিলেন। তবে তিনি কখন বা কোথায় গাঁজা সেবন করেছিলেন, সে বিষয়ে কিছু জানানো হয়নি।
১৫ ঘণ্টা আগে
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই ক্রুডের দাম বেড়েছে ৭১ সেন্ট বা ০.৮৫ শতাংশ। এতে প্রতি ব্যারেল ডব্লিউটিআইয়ের দাম দাঁড়িয়েছে ৮৩ দশমিক ৯১ ডলার।
১৮ ঘণ্টা আগে
সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, রাশিয়া তার মিত্র উত্তর কোরিয়ার কাছ থেকে আরও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও সেনা পাচ্ছে বলে মঙ্গলবার (১১ আগস্ট) সতর্ক করেছিলেন জেলেনস্কি। এর একদিন পরই ইউক্রেনজুড়ে এই বড় ধরনের হামলা চালানো হয়।
১৮ ঘণ্টা আগে