শেষকৃত্যে ৫ মার্কিন প্রেসিডেন্ট, স্ত্রীর পাশে সমাহিত জিমি কার্টার

ডেস্ক, রাজনীতি ডটকম
জিমি কার্টারের রাষ্ট্রীয় শেষকৃত্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তার উত্তরসূরী পাঁচ মার্কিন প্রেসিডেন্ট। ছবি: সংগৃহীত

রাজধানী ওয়াশিংটন ডিসিতে রাষ্ট্রীয়ভাবে শেষকৃত্য আয়োজন করে শেষ বিদায় জানানো হয়েছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টারকে। বর্তমান ও সাবেক মিলিয়ে পাঁচজন মার্কিন প্রেসিডেন্ট সেই শেষকৃত্যে অংশ নিয়েছেন। পরে সেখান থেকে জিমি কার্টারের মরদেহ নিয়ে যাওয়া হয়েছে তার নিজ রাজ্য জর্জিয়াতে। সেখানে পারিবারিক কবরস্থানে স্ত্রীর পাশে তাকে সমাহিত করা হয়েছে।

মার্কিন গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টারের রাষ্ট্রীয় শেষকৃত্য পালন করা হয়েছে বৃহস্পতিবার (৯ জানুয়ারি)। দিনটিতে জাতীয় শোক দিবসও পালিত হয়।

ওয়াশিংটন ন্যাশনাল ক্যাথেড্রালে কার্টারের রাষ্ট্রীয় শেষকৃত্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তার উত্তরসূরি হিসেবে ১০ দিন পর দায়িত্ব নিতে যাওয়া ডোনাল্ড ট্রাম্পও উপস্থিত ছিলেন। ছিলেন কার্টারের প্রেসিডেন্সিয়াল উত্তরসূরী বিল ক্লিনটন, জর্জ ডব্লিউ বুশ ও বারাক ওবামা। অনুষ্ঠানে বাইডেন শোকবার্তা পাঠ করেন।

বাইডেন বলেন, স্বাধীনতা আর ক্ষমতা চরিত্রের চেয়ে বড় কিছু নয়। কার্টার তার জীবন দিয়ে সেটি প্রমাণ করে গেছেন। তিনি সবার জন্য অনুকরণীয়।

Jimmy-Carter-Laid-By-His-Wife

ওয়াশিংটনের ন্যাশনাল ক্যাথেড্রালে মার্কিন প্রেসিডেন্টরা ছাড়াও জিমি কার্টারকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে সাধারণ মানুষের ঢল নামে। এ সময় তাকে স্মরণ করা হয় একজন মহৎ নেতা হিসেবে।

এর আগে মঙ্গলবার থেকে ইউএস ক্যাপিটলে পতাকা মোড়ানো কফিনে চিরনিদ্রায় শায়িত ছিলেন কার্টার। শোকার্ত জনতা তার কফিনে শেষ শ্রদ্ধা নিবেদন করেছে।

গত ২৯ জানুয়ারি নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করে জিমি কার্টার। তার বয়স হয়েছিল ১০০ বছর। তিনি ছিলেন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি বয়সী সাবেক প্রেসিডেন্ট। তার স্ত্রী রোজালিন কার্টার ২০২৩ সালের শেষ দিকে মারা যান।

ওয়াশিংটনে শেষকৃত্য শেষে সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টারের মরদেহ তার নিজের রাজ্য জর্জিয়াতে ফিরিয়ে নেওয়া হয়। সেখানে তাকে তার স্ত্রী রোজালিন কার্টারের পাশে একটি পারিবারিক কবরে সমাহিত করা হয়েছে তাকে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ইউক্রেনের ড্রোন হামলায় মস্কোয় বিমান চলাচল ব্যাহত, পালটা হামলায় নিহত ৬

ইউক্রেনের ব্যাপক ড্রোন হামলায় রাশিয়ার রাজধানী মস্কোতে একদিনে ৮৪টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে রুশ কর্তৃপক্ষ। এর জেরে রাজধানীর চারটি প্রধান বিমানবন্দরে সাময়িকভাবে উড়োজাহাজ চলাচল বন্ধ রাখা হয়। অন্যদিকে রাশিয়ার পালটা হামলায় ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে অন্তত ছয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৩ বছর বয়সী এক

৬ ঘণ্টা আগে

কাতারে এলএনজি কারখানায় বিস্ফোরণে নিহত ১৩, বাংলাদেশিসহ আহত ৬৬

গালফ নিউজের খবরে বলা হয়েছে, রোববার (২১ জুন) শেষ রাতের দিকে রাস লাফানের বারজানের একটি অভ্যন্তরীণ গ্যাস সরবরাহ কেন্দ্রে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই সময় স্থানীয় কর্তৃপক্ষ জানায়, জরুরি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

১৭ ঘণ্টা আগে

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে বার্নহ্যাম, শপথ নিলেন এমপি হিসেবে

ওয়েস্টমিনস্টারে ফিরে আসা বার্নহ্যাম সোমবার (২২ জুন) হাউজ অব কমন্সে শপথ নেন। হাউজ অব কমন্সে তার শপথ গ্রহণ ঘিরে লেবার পার্টির এমপিদের উচ্ছ্বাস ও দলটির জ্যেষ্ঠ নেতাদের প্রকাশ্য সমর্থন নতুন প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তাকে স্পষ্টভাবে এগিয়ে দিয়েছে।

১৮ ঘণ্টা আগে

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ যেন মিউজিক্যাল চেয়ার, ১০ বছরে পদত্যাগ ৬ জনের

অথচ এর আগে যুক্তরাজ্যের রাজনীতি ছিল যথেষ্ট স্থিতিশীল। গত শতকের শেষ চতুর্ভাগে প্রায় ১১ বছর প্রধানমন্ত্রী পদে ছিলেন লৌহমানবীখ্যাত মার্গারেট থ্যাচার।

১ দিন আগে