ট্রাম্পকে কেন অভিনন্দন জানাবেন না পুতিন?

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ০৬ নভেম্বর ২০২৪, ১৮: ৪০

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রিপাবলিকান প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইতোমধ্যেই বিশ্ব নেতারা অভিনন্দন জানিয়েছেন তাকে। তবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানানোর কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে ক্রেমলিন।

বুধবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ‘ভুলে গেলে চলবে না যে আমরা একটি দেশের কথা বলছি যেটি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত।’

রাশিয়া সতর্কতার সঙ্গে মার্কিন নির্বাচন পর্যবেক্ষণ করছে জানিয়ে তিনি বলেন, ‘এখনও আমাদের অপেক্ষা করতে হবে, কারণ বর্তমান মার্কিন প্রেসিডেন্ট (বাইডেন) আরও প্রায় দেড় মাস ক্ষমতায় থাকবেন।’

পুতিনের অভিনন্দন না পাওয়ায় ট্রাম্প ক্ষুব্ধ হতে পারেন কিনা জানতে চাইলে ক্রেমলিনের মুখপাত্র বলেন, ‘সম্পর্কের আরও অবনতি হওয়া কার্যত অসম্ভব। সম্পর্ক বর্তমানে তাদের ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে রয়েছে।’

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন বলছে, সবশেষ ফলাফল অনুযায়ী: মোট ৫৩৮টি ইলেক্টোরাল কলেজ ভোটের মধ্যে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ২৭৭টি ভোট পেয়েছেন। অপরদিকে প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রার্থী কমালা হ্যারিস পেয়েছেন ২২৪টি ইলেকটোরাল ভোট। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য ২৭০টির প্রয়োজন, তার থেকেও ৭টি ভোটে এগিয়ে ট্রাম্প।

প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ সময় বুধবার ৪টার দিকেই ম্যাজিক ফিগার ২৭০ এ পৌঁছে যান ট্রাম্প। ফল নির্ধারণী ব্যাটেলগ্রাউন্ড রাজ্য খ্যাত জর্জিয়া, নর্থ ক্যারোলিনা, ফ্লোরিডা, মেইন, পেনসিলভানিয়ায় জয়ে হোয়াইট হাউসে নিশ্চিত প্রত্যাবর্তন হয় ট্রাম্পের।

এই জয়ের ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের ২৪৮ বছরের ইতিহাসে দ্বিতীয় ব্যক্তি হিসেবে এক মেয়াদের বিরতিতে দ্বিতীয় বারের মতো প্রেসিডেন্ট হতে যাওয়া প্রথম ব্যক্তি হবেন ডোনাল্ড ট্রাম্প।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

হোয়াইট হাউজে ড্রোন ও স্নাইপার হামলার ষড়যন্ত্র: আরও দুইজন গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানিয়েছে, হোয়াইট হাউসে অনুষ্ঠিত একটি ইউএফসি ফ্রিডম ২৫০ মিক্সড মার্শাল আর্টস ইভেন্টকে লক্ষ্য করে সরকারি কর্মকর্তাদের ওপর হামলার ষড়যন্ত্রের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

৮ ঘণ্টা আগে

ইরান কথা না শুনলে ‘যা করার করব’— হুঁশিয়ারি ট্রাম্পের

একটি প্রাথমিক শান্তি চুক্তির আওতায় প্রথম দফার আলোচনার পর গতকাল সোমবার থেকে আগামী ৬০ দিনের জন্য ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা স্থগিত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান যদি এই চুক্তির শর্ত মেনে না চলে, তবে তিনি ‘যা করার তা-ই করবেন’।

৯ ঘণ্টা আগে

ব্রেক্সিটের এক দশক: ইউরোপ নিয়ে সম্পর্কের জটিলতায় যুক্তরাজ্য

দশ বছর আগের ব্রেক্সিট আলোচনার সময়কার ইউরোপ আর আজকের ইউরোপ এক নয়। তখন মূল প্রশ্ন ছিল যুক্তরাজ্যের বিদায় কীভাবে সামলানো হবে। আর এখন প্রশ্ন— ক্রমশ অস্থিতিশীল হয়ে ওঠা বিশ্বে ইউরোপ কীভাবে নিজের অবস্থান ধরে রাখবে।

৯ ঘণ্টা আগে

ইরানকে ডলারে তেল বিক্রির অনুমতি, পরমাণু পরিদর্শক পাঠাতে চায় যুক্তরাষ্ট্র

সুইজারল্যান্ডে আলোচনার পর জেডি ভ্যান্স জানিয়েছিলেন যে, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সঙ্গে আলোচনা "আজ থেকেই শুরু হতে পারে"।

১০ ঘণ্টা আগে