ট্রাম্প প্রশাসনে যারা থাকতে পারেন

ডেস্ক, রাজনীতি ডটকম

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন শেষ হতে না হতেই আলোচনা শুরু হয়েছে নতুন প্রেসিডেন্টের প্রশাসন নিয়ে। কে কে থাকতে পারেন, সিনেটের নতুন নেতা কে হতে পারেন- সেসব নিয়েই এখন সরগরম ওয়াশিংটন। প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প নির্বাচনি প্রতিশ্রুতিগুলো কতটা রক্ষা করতে পারবেন, সেটি অনেকটাই নির্ভর করবে তার প্রশাসন গোছানোর ওপর।

যুক্তরাষ্ট্রের নিয়মানুসারে, প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়ে তিনি মন্ত্রিসভাসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে যেসব নিয়োগ দেবেন, সেগুলোতে মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের অনুমোদন লাগবে। সিনেট এখন রিপাবলিকান পার্টির দখলে। ফলে এটি নিয়ে খুব একটা ভাবতে হবে না ট্রাম্পকে।

তবে তিনি বলেছেন, সিনেটেরদের ভোটে যে নতুন নেতা নির্বাচিত হবেন, তাকে অবশ্যই তার মনোনয়নগুলো দ্রুত অনুমোদন করার আগ্রহ থাকতে হবে।

ধারণা করা হচ্ছে, ফ্লোরিডার সিনেটরকেই দেখা যাবে সিনেটের নেতা হিসেবে। সিনেটের সংখ্যাগরিষ্ঠতা রিপাবলিকান পার্টির হাতে থাকায় এ দল থেকেই নির্বাচিত হবেন নেতা। সাধারণত গোপন ভোটের মধ্য দিয়ে নেতা নির্বাচিত হয়। তবে আগেই ফ্লোরিডার সিনেটর রিক স্কটের ব্যাপারে গুঞ্জন রটেছে।

টেক্সাসের সিনেটর জন করনিন এবং সাউথ ডাকোটার সিনেটর জন থুনের নামও শোনা যাচ্ছিল। কিন্তু তারা কেউই ট্রাম্পের আস্থাভাজন না হওয়ায় রিক স্কটের সম্ভাবনাই বেশি। অ্যালাবামার টমি টিউবারভিলসহ বেশ কয়েকজনে স্কটকে সমর্থন করছেন।

রবার্ট এফ কেনেডি জুনিয়র তার প্রসঙ্গে লিখেছেন ‘রিক স্কটকে ছাড়া ট্রাম্পের পুরো সংস্কার অ্যাজেন্ডা টলমল করবে।’ স্কট ইলন মাস্ক ও মার্ক রুবিওর সমর্থনও পেয়েছেন। সিনেটের বর্তমান রিপাবলিকান নেতা মিচ ম্যাককনেল আগেই পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন।

ট্রাম্প প্রশাসনে যারা থাকতে পারেন

প্রতিনিধি পরিষদে রিপাবলিকান নিয়ন্ত্রণ আসবে কি না তা এখনো স্পষ্ট নয়। এটি হলে কংগ্রেসের উভয়কক্ষই তাদের নিয়ন্ত্রণে আসবে।

ধারণা করা হচ্ছে, ট্রাম্প প্রশাসনে কারা কাজ করবেন তাদের পর্যালোচনার কাজ শুরু হয়েছে। এর মধ্যে গত সপ্তাহেই ডোনাল্ড ট্রাম্প তার প্রশাসনের হোয়াইট হাউসের চিফ অব স্টাফ হিসেবে সুসি ওয়াইলসের নাম ঘোষণা করেছেন।

এর বাইরে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ভিভেক রামাস্বামীর নাম শোনা যাচ্ছে। অর্থমন্ত্রী হতে পারেন মার্কিন শতকোটিপতি স্কট বেসেন্ট। ট্রাম্পের পুনর্নির্বাচনে তিনি দশ লাখেরও বেশি ডলার ব্যয় করেছেন। প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দেখা যেতে পারে ক্রিস্টোফার মিলারকে। ক্যাপিটল হিল দাঙ্গার সময় তিনি ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী ছিলেন। দেশটির সামরিক বাহিনীর দেখভালের দায়িত্ব তিনি আবারও পেতে পারেন।

এ ছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে টম হোম্যানের নাম শোনা যাচ্ছে। ট্রাম্পের অভিবাসন নীতির অন্যতম বড় সমর্থক তিনি। অবৈধ অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানো এবং সীমান্ত ‘বন্ধ’ করে দেওয়ার কাজ সামলানোর ভার তাকেই দেওয়া হতে পারে। সূত্র: বিবিসি

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ব্রেক্সিটের এক দশক: ইউরোপ নিয়ে সম্পর্কের জটিলতায় যুক্তরাজ্য

দশ বছর আগের ব্রেক্সিট আলোচনার সময়কার ইউরোপ আর আজকের ইউরোপ এক নয়। তখন মূল প্রশ্ন ছিল যুক্তরাজ্যের বিদায় কীভাবে সামলানো হবে। আর এখন প্রশ্ন— ক্রমশ অস্থিতিশীল হয়ে ওঠা বিশ্বে ইউরোপ কীভাবে নিজের অবস্থান ধরে রাখবে।

৮ ঘণ্টা আগে

ইরানকে ডলারে তেল বিক্রির অনুমতি, পরমাণু পরিদর্শক পাঠাতে চায় যুক্তরাষ্ট্র

সুইজারল্যান্ডে আলোচনার পর জেডি ভ্যান্স জানিয়েছিলেন যে, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সঙ্গে আলোচনা "আজ থেকেই শুরু হতে পারে"।

৮ ঘণ্টা আগে

ইউক্রেনের ড্রোন হামলায় মস্কোয় বিমান চলাচল ব্যাহত, পালটা হামলায় নিহত ৬

ইউক্রেনের ব্যাপক ড্রোন হামলায় রাশিয়ার রাজধানী মস্কোতে একদিনে ৮৪টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে রুশ কর্তৃপক্ষ। এর জেরে রাজধানীর চারটি প্রধান বিমানবন্দরে সাময়িকভাবে উড়োজাহাজ চলাচল বন্ধ রাখা হয়। অন্যদিকে রাশিয়ার পালটা হামলায় ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে অন্তত ছয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৩ বছর বয়সী এক

১০ ঘণ্টা আগে

কাতারে এলএনজি কারখানায় বিস্ফোরণে নিহত ১৩, বাংলাদেশিসহ আহত ৬৬

গালফ নিউজের খবরে বলা হয়েছে, রোববার (২১ জুন) শেষ রাতের দিকে রাস লাফানের বারজানের একটি অভ্যন্তরীণ গ্যাস সরবরাহ কেন্দ্রে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই সময় স্থানীয় কর্তৃপক্ষ জানায়, জরুরি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

২১ ঘণ্টা আগে