জেন-জিকে সত্যি ভালোবাসি: কমলা হ্যারিস

ডেস্ক, রাজনীতি ডটকম
কমলা হ্যারিস। ফাইল ছবি

ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস তরুণ ভোটারদের কাছে টানার চেষ্টায় বক্তব্য দিয়েছেন। তিনি বলেন, আমি জেনারেল জেডকে ভালোবাসি। সত্যিই আমি তাদের ভালোবাসি। উইসকনসিনে এক সভায় কমলা জেন-জিদের উদ্দেশ্য করে এসব কথা বলেন।

আজ শনিবার (২ অক্টোবর) বিবিসির সরাসরি প্রতিবেদনে বলা হয়, এবারের নির্বাচনে জেন-জির অনেকে প্রথমবারের মতো ভোট দেবেন। কমলা হ্যারিস তাদের কাছে পৌঁছাতে সর্বাত্মক চেষ্টা করছেন। তিনি বলেছেন, আমি জেনারেল জেডকে ভালোবাসি। সত্যিই আমি তাদের ভালোবাসি।

তিনি আরও বলেন, তরুণরা বন্দুক সহিংসতা এবং জলবায়ু সংকটের বিষয়ে পরিবর্তন চায়। এ জন্য তারা অধৈর্য হয়ে উঠেছে। তরুণদের এ দাবি পূরণে তাকে ভোট দেওয়ার আহ্বান জানান কমলা।

বক্তব্যের শেষে কমলা হ্যারিস তার সমর্থকদের প্রতি আহ্বান জানান, তারা যেন ভোটারদের দরজায় কড়া নাড়ে, তাদের বন্ধুদের টেক্সট করে এবং তাদের পরিবারকে বাইরে যেতে এবং ভোট দিতে বলে।

কমলার ভাষায়, আপনার ভোট আপনার ভয়েস এবং আপনার ভয়েস আপনার শক্তি। এ সভায় হ্যারিসের বক্তব্য প্রায় ৩০ মিনিট স্থায়ী হয়েছিল, যা মিশিগানের ওয়ারেনে ট্রাম্পের সমাবেশের চেয়ে অনেক কম।

কমলা আজ রাতে আবারও মিলওয়াকির জনসভার মঞ্চে উপস্থিত হবেন। সেখানে র‍‍্যাপার কার্ডি বি-এর সাথে বক্তৃতা করবেন তিনি। ট্রাম্পও ঘরে বসে থাকবেন না। একই সময় মিলওয়াকিতে পৃথক স্থানে তার সমাবেশ করার কথা রয়েছে।

আগামী ৫ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে শেষ মুহূর্তের প্রচারেও প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর আক্রমণ ও পাল্টা আক্রমণ থেমে নেই। আক্রমণ করতে গিয়ে একের পর এক বিতর্কে জড়িয়ে পড়ছেন রিপাবলিকান দলীয় প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। অভিবাসীদের আবর্জনার সঙ্গে তুলনা করে যে বিতর্ক তিনি সৃষ্টি করেছেন, তা না থামতে এবার নারীদের নিয়ে বিতর্কিত বক্তব্য রেখেছেন, যেটাকে লুফে নিয়ে তাকে আক্রমণ করছেন ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস ও তার প্রচার শিবির।

স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যের লাস ভেগাসে নির্বাচনী সমাবেশে ট্রাম্পকে এ নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি কমলা হ্যারিস। এ সমাবেশের অন্যতম আকর্ষণ ছিলেন মার্কিন পপতারকা, অভিনেত্রী ও প্রযোজক জেনিফার লোপেজ। তিনি এ নির্বাচনে দেশের নারী ভোটারদের কমলা হ্যারিসকে ভোট দেয়ার আহ্বান জানান।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ব্রেক্সিটের ১০ বছরে ৬ ব্রিটিশ প্রধানমন্ত্রীর বিদায়, সপ্তমের অপেক্ষা

ব্রেক্সিট গণভোটের ১০ বছর পূর্তির দিনে সেই রাজনৈতিক যাত্রাপথের দিকে ফিরে তাকালে দেখা যায়, ইউরোপীয় ইউনিয়ন ত্যাগের সিদ্ধান্ত দেশটির জন্য শুধু একটি পররাষ্ট্র বা অর্থনৈতিক নীতিগত পরিবর্তন ছিল না; বরং এটি যুক্তরাজ্যের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করে, যার প্রভাব এখনো দেশটির রাজনীতিতে স্পষ্ট।

৯ ঘণ্টা আগে

হোয়াইট হাউজে ড্রোন ও স্নাইপার হামলার ষড়যন্ত্র: আরও দুইজন গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানিয়েছে, হোয়াইট হাউসে অনুষ্ঠিত একটি ইউএফসি ফ্রিডম ২৫০ মিক্সড মার্শাল আর্টস ইভেন্টকে লক্ষ্য করে সরকারি কর্মকর্তাদের ওপর হামলার ষড়যন্ত্রের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

১২ ঘণ্টা আগে

ইরান কথা না শুনলে ‘যা করার করব’— হুঁশিয়ারি ট্রাম্পের

একটি প্রাথমিক শান্তি চুক্তির আওতায় প্রথম দফার আলোচনার পর গতকাল সোমবার থেকে আগামী ৬০ দিনের জন্য ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা স্থগিত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান যদি এই চুক্তির শর্ত মেনে না চলে, তবে তিনি ‘যা করার তা-ই করবেন’।

১৩ ঘণ্টা আগে

ব্রেক্সিটের এক দশক: ইউরোপ নিয়ে সম্পর্কের জটিলতায় যুক্তরাজ্য

দশ বছর আগের ব্রেক্সিট আলোচনার সময়কার ইউরোপ আর আজকের ইউরোপ এক নয়। তখন মূল প্রশ্ন ছিল যুক্তরাজ্যের বিদায় কীভাবে সামলানো হবে। আর এখন প্রশ্ন— ক্রমশ অস্থিতিশীল হয়ে ওঠা বিশ্বে ইউরোপ কীভাবে নিজের অবস্থান ধরে রাখবে।

১৩ ঘণ্টা আগে