ট্রাম্পকে হত্যার চেষ্টাকারীর পরিচয় প্রকাশ

ডেস্ক, রাজনীতি ডটকম

যুক্তরাষ্ট্রে নির্বাচনি প্রচারনার সময় রিপাবলিকান পার্টির প্রার্থী সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে গুলি করে হত্যার চেষ্টাকারীর পরিচয় প্রকাশ করেছে দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থা এফবিআই।

হত্যার চেষ্টাকারীর নাম টমাস ম্যাথিউ ক্রুকস ও তার বয়স ২০ বছর বলে রোববার দেওয়া একটি বিবৃতিতে জানিয়েছে এফবিআই।

সংস্থাটি বলেছে, “১৩ জুলাই, বাটলার, পেনসিলভানিয়াতে সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে হত্যার চেষ্টাকারী হিসেবে এফবিআই বেথেল পার্ক, পেনসিলভানিয়ার টমাস ম্যাথিউ ক্রুকসকে (২০) শনাক্ত করেছে।”

তদন্ত চলমান আছে জানিয়ে তদন্তে সহযোগিতা হতে পারে এমন কিছু কেউ জানলে বা ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ছবি, ভিডিও থাকলে এক অনলাইন ঠিকানা দিয়ে তাতে জমা দিতে বলেছে এফবিআই।

ট্রাম্পের প্রচারণা শিবিরের ম্যানেজার সুসি ওয়াইলস ও ক্রিস লাচিভিটা জানিয়েছেন, বাটলারের ঘটনার পর প্রচারণা শিবির নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে অতিরিক্ত নিরাপত্তা রক্ষী নিয়োগ দেবে।

শনিবার সন্ধ্যার ওই হামলার ঘটনায় একজন নিহত ও ট্রাম্প বাদে আরও দুইজন গুরুতর আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। তারা জানান, হতাহতরা সবাই পূর্ণবয়স্ক পুরুষ।

বাটলারে এক সংবাদ সম্মেলনে কর্তৃপক্ষ বলেছে, হতাহতদের সবাইকে শনাক্ত করা হয়েছে কিন্তু তাদের বিস্তারিত পরিচয় এখনই প্রকাশ করা হচ্ছে না।

ঘটনার সময় ট্রাম্পের নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিস এজেন্টদের গুলিতে বন্দুকধারী টমাস ম্যাথিউ ক্রুকস নিহত হন।

পেনসিলভানিয়া অঙ্গরাজ্য পুলিশ কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল জর্জ বাইভেনস জানিয়েছেন, যে গুলিগুলো ছোড়া হয়েছিল সেগুলো ‘বিক্ষিপ্ত’ ছিল আর গুলি সমাবেশের শুধু এক জায়গায়ই আঘাত হানেনি, বিভিন্ন অংশে আঘাত হেনেছে।

সংবাদ সম্মেলনে এফবিআই বলেছে, বন্দুকধারী অনেকগুলো গুলি ছুড়েছে কিন্তু কর্তৃপক্ষ তার অবস্থান সম্পর্কে সচেতন হতে পারেনি এটা ‘আশ্চর্যজনক’।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ব্রেক্সিটের ১০ বছরে ৬ ব্রিটিশ প্রধানমন্ত্রীর বিদায়, সপ্তমের অপেক্ষা

ব্রেক্সিট গণভোটের ১০ বছর পূর্তির দিনে সেই রাজনৈতিক যাত্রাপথের দিকে ফিরে তাকালে দেখা যায়, ইউরোপীয় ইউনিয়ন ত্যাগের সিদ্ধান্ত দেশটির জন্য শুধু একটি পররাষ্ট্র বা অর্থনৈতিক নীতিগত পরিবর্তন ছিল না; বরং এটি যুক্তরাজ্যের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করে, যার প্রভাব এখনো দেশটির রাজনীতিতে স্পষ্ট।

১৬ ঘণ্টা আগে

হোয়াইট হাউজে ড্রোন ও স্নাইপার হামলার ষড়যন্ত্র: আরও দুইজন গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানিয়েছে, হোয়াইট হাউসে অনুষ্ঠিত একটি ইউএফসি ফ্রিডম ২৫০ মিক্সড মার্শাল আর্টস ইভেন্টকে লক্ষ্য করে সরকারি কর্মকর্তাদের ওপর হামলার ষড়যন্ত্রের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

১৯ ঘণ্টা আগে

ইরান কথা না শুনলে ‘যা করার করব’— হুঁশিয়ারি ট্রাম্পের

একটি প্রাথমিক শান্তি চুক্তির আওতায় প্রথম দফার আলোচনার পর গতকাল সোমবার থেকে আগামী ৬০ দিনের জন্য ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা স্থগিত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান যদি এই চুক্তির শর্ত মেনে না চলে, তবে তিনি ‘যা করার তা-ই করবেন’।

১৯ ঘণ্টা আগে

ব্রেক্সিটের এক দশক: ইউরোপ নিয়ে সম্পর্কের জটিলতায় যুক্তরাজ্য

দশ বছর আগের ব্রেক্সিট আলোচনার সময়কার ইউরোপ আর আজকের ইউরোপ এক নয়। তখন মূল প্রশ্ন ছিল যুক্তরাজ্যের বিদায় কীভাবে সামলানো হবে। আর এখন প্রশ্ন— ক্রমশ অস্থিতিশীল হয়ে ওঠা বিশ্বে ইউরোপ কীভাবে নিজের অবস্থান ধরে রাখবে।

২০ ঘণ্টা আগে