ডেস্ক, রাজনীতি ডটকম

ছাত্র-জনতার আন্দোলনের মুখে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর হয়। ৮ আগস্ট নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়।
যুক্তরাষ্ট্র এ সরকারের সঙ্গে কাজ করার জন্য উন্মুখ হয়ে আছে বলে জানিয়েছেন পেন্টাগনের মুখপাত্র মেজর জেনারেল প্যাট রাইডার। মঙ্গলবার পেন্টাগনের নিয়মতি ব্রিফিংয়ে এক সাংবাদিকের প্রশ্নে এমন কথা জানিয়েছেন তিনি।
পেন্টাগন করেসপন্ডেন্ট মুশফিকুল ফজল আনসারী জানতে চান, অন্তর্বর্তী সরকারের অধীনে শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকাকে পেন্টাগন কীভাবে দেখছে? এই ক্রান্তিলগ্নে যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের সামরিক বাহিনীর মধ্যে কোনো সহযোগীতা বা যোগাযোগ আছে?
জবাবে পেন্টাগনের মুখপাত্র বলেন, আপনি ঠিকই জানেন, বাংলাদেশের সঙ্গে আমাদের একটি প্রতিরক্ষা সম্পর্ক রয়েছে। আমরা আমাদের মূল্যবোধ এবং স্বার্থকে সমর্থন করার জন্য বাংলাদেশের সঙ্গে কাজ করতে উন্মুখ রয়েছি।
তিনি আরও বলেন, একটি মুক্ত এবং উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চলের জন্য আমরা কাজ করব। তবে এই মুহূর্তে কোনো নির্দিষ্ট যোগাযোগ বা সহযোগিতার বিষয়ে বলার মতো কিছু নেই। যেহেতু এটি বাংলাদেশ সরকারের সঙ্গে সম্পর্কিত, আমরা আশা করব বাংলাদেশে মানবাধিকার সুরক্ষিত হবে এবং যেকোনো ধরনের সহিংসতা এড়িয়ে যাওয়া যাবে। কিন্তু মার্কিন-বাংলাদেশ সম্পর্ক নিয়ে যেকোনো প্রশ্নের জন্য আমি আপনাকে আমাদের স্টেট ডিপার্টমেন্টের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানাই।

ব্রেক্সিট গণভোটের ১০ বছর পূর্তির দিনে সেই রাজনৈতিক যাত্রাপথের দিকে ফিরে তাকালে দেখা যায়, ইউরোপীয় ইউনিয়ন ত্যাগের সিদ্ধান্ত দেশটির জন্য শুধু একটি পররাষ্ট্র বা অর্থনৈতিক নীতিগত পরিবর্তন ছিল না; বরং এটি যুক্তরাজ্যের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করে, যার প্রভাব এখনো দেশটির রাজনীতিতে স্পষ্ট।
১৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানিয়েছে, হোয়াইট হাউসে অনুষ্ঠিত একটি ইউএফসি ফ্রিডম ২৫০ মিক্সড মার্শাল আর্টস ইভেন্টকে লক্ষ্য করে সরকারি কর্মকর্তাদের ওপর হামলার ষড়যন্ত্রের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
১৬ ঘণ্টা আগে
একটি প্রাথমিক শান্তি চুক্তির আওতায় প্রথম দফার আলোচনার পর গতকাল সোমবার থেকে আগামী ৬০ দিনের জন্য ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা স্থগিত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান যদি এই চুক্তির শর্ত মেনে না চলে, তবে তিনি ‘যা করার তা-ই করবেন’।
১৭ ঘণ্টা আগে
দশ বছর আগের ব্রেক্সিট আলোচনার সময়কার ইউরোপ আর আজকের ইউরোপ এক নয়। তখন মূল প্রশ্ন ছিল যুক্তরাজ্যের বিদায় কীভাবে সামলানো হবে। আর এখন প্রশ্ন— ক্রমশ অস্থিতিশীল হয়ে ওঠা বিশ্বে ইউরোপ কীভাবে নিজের অবস্থান ধরে রাখবে।
১৭ ঘণ্টা আগে