ডেস্ক, রাজনীতি ডটকম

ভারতের আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার ভয়াবহ বিমান দুর্ঘটনার তিন মাস পর মার্কিন যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং ও যন্ত্রাংশ নির্মাতা হানিওয়েলের বিরুদ্ধে মামলা হয়েছে। ওই দুর্ঘটনায় নিহত চার যাত্রীর পরিবার অবহেলার অভিযোগে এ মামলা করেছে।
বিবিসির খবরে বলা হয়েছে, মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দায়ের করা মামলায় অভিযোগ করা হয়েছে, ত্রুটিপূর্ণ ফুয়েল সুইচের কারণে দুর্ঘটনা ঘটে। এ ঝুঁকি সম্পর্কে জানার পরও কোম্পানিগুলো কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি।
গত জুনে আহমেদাবাদ থেকে লন্ডনের গ্যাটউইকগামী এয়ার ইন্ডিয়া ফ্লাইট-১৭১ (বোয়িং ৭৮৭) উড্ডয়নের কিছুক্ষণ পরই বিধ্বস্ত হয়। এতে ২২৯ যাত্রী, ১২ জন কেবিন ক্রু এবং মাটিতে থাকা আরও ১৯ জনসহ মোট ২৬০ জন প্রাণ হারান।
ভারতের এয়ারক্রাফট অ্যাকসিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরোর প্রাথমিক প্রতিবেদনে বলা হয়, উড্ডয়নের মুহূর্তে ইঞ্জিনে জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে যায়, কারণ ফুয়েল কন্ট্রোল সুইচ 'রান' থেকে সরে গিয়ে 'কাট-অফ' অবস্থায় চলে গিয়েছিল। ফলে বিমানটির থ্রাস্ট বন্ধ হয়ে বিধ্বস্ত হয়।
২০১৮ সালে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এক নির্দেশনা জারি করে ফুয়েল সুইচের লকিং মেকানিজম পরীক্ষা করার সুপারিশ করেছিল। তবে সেটি বাধ্যতামূলক করা হয়নি। নিহতদের পরিবার বলছে, বোয়িং ও হানিওয়েল এই ঝুঁকি সম্পর্কে অবগত থাকলেও কোনো সতর্কতা দেয়নি, নতুন যন্ত্রাংশ সরবরাহ করেনি এবং শুধু সাধারণ পরামর্শ জারি করে দায়িত্ব এড়িয়ে গেছে।
মামলার অভিযোগে বলা হয়েছে, হানিওয়েল ও বোয়িং এই অনিবার্য বিপর্যয় ঠেকাতে কী করেছিল? কিছুই না।
কোম্পানিগুলোর বিরুদ্ধে দায়ের করা এই মামলায় নিহতদের পরিবারকে প্রতিনিধিত্ব করছে যুক্তরাষ্ট্রের টেক্সাস–ভিত্তিক ল্যানিয়ার ল’ ফার্ম। দুর্ঘটনার বিস্তারিত তদন্ত প্রতিবেদন প্রকাশিত হবে ২০২৬ সালে।

পরে বুধবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দীপকে বলেন, ‘ইনস্টাগ্রামে অনেকেই মন্তব্য করে জানতে চাইছেন, যন্তর মন্তর সিজন-টু কবে আসছে। তাদের আমি জানাতে চাই, খুব শিগগিরই যন্তর মন্তর সিজন-টু আসছে।’
১৯ ঘণ্টা আগে
বুধবার (১২ আগস্ট) রয়টার্সের খবরে বলা হয়, ইরানি ওই কর্মকর্তার মন্তব্য সংকটের দ্রুত সমাধানের সম্ভাবনা আরও ক্ষীণ হওয়ার ইঙ্গিত দিচ্ছে। এর মধ্যে মঙ্গলবার ওই অঞ্চলে জাহাজ চলাচলে পৃথক হামলার ঘটনা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করেছে। এতে তেলের দামও বেড়েছে।
২১ ঘণ্টা আগে
লোহিত সাগরের বাব আল-মান্দাব প্রণালিতে ইরান-সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলায় একটি পণ্যবাহী জাহাজের চার নাবিক নিহত হয়েছেন। পরে উদ্ধারকাজে গিয়ে হুতিবিরোধী দুই ইয়েমেনি উদ্ধারকর্মীও নিহত হন। সব মিলিয়ে এ ঘটনায় ৩ পাকিস্তানিসহ ছয়জন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।
১ দিন আগে
সম্মেলনে ইয়োসি কোহেন বলেন, "স্থাপনাটি সম্পর্কে বিস্তারিত ও নিখুঁত তথ্য পাওয়ার লক্ষ্যেই আমরা ফোরদো পারমাণবিক স্থাপনাটিতে বারবার পরিদর্শন চালিয়েছি।" তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ঘনিষ্ঠ বলে পরিচিত কোহেন ঠিক কখন এসব সফর হয়েছিল বা গোয়েন্দারা কীভাবে সেখানে প্রবেশ করেছিল, সে বিষয়ে
১ দিন আগে