ডেস্ক, রাজনীতি ডটকম

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের অস্টিন শহরে বিপণন প্রতিষ্ঠান 'টার্গেট'-এর একটি স্টোরে গোলাগুলির ঘটনায় তিনজন নিহত হয়েছেন।
স্থানীয় সময় সোমবার (১১ আগস্ট) দুপুরে এই ঘটনা ঘটে। পুলিশ সন্দেহভাজন হামলাকারীকে গ্রেপ্তার করেছে।
অস্টিন পুলিশ জানায়, রিসার্চ বুলেভার্ডে অবস্থিত টার্গেট স্টোরে গুলি চালানোর খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে তিনজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। নিহতদের মধ্যে একজন সেই ব্যক্তি, যার গাড়ি ছিনতাই করে হামলাকারী পালিয়ে যান।
পুলিশ জানায়, ৩২ বছর বয়সী ওই সন্দেহভাজন হামলাকারী প্রথমে টার্গেট স্টোরের পার্কিং লট থেকে একটি গাড়ি ছিনতাই করে পালিয়ে যান। পরে ওই এলাকা থেকে কিছু দূরে গিয়ে গাড়িটি দুর্ঘটনায় পতিত হয়। এরপর সে একটি গাড়ির শোরুম থেকে আরেকটি গাড়ি ছিনতাই করে।
পরে শহরের দক্ষিণাঞ্চলে তাকে গাড়ি থেকে নেমে পালাতে দেখা যায়। এসময় আরেক ব্যক্তি পুলিশকে ফোন করলে, ঘটনাস্থলে গিয়ে অস্টিন পুলিশ টেজার ব্যবহার করে তাকে কাবু করে নিজেদের হেফাজতে নেয়।
পুলিশ এখনো হামলার উদ্দেশ্য সম্পর্কে কিছু জানায়নি। অস্টিন-ট্রাভিস কাউন্টি ইএমএস প্রাথমিকভাবে চারজনকে আহত হিসেবে জানালেও পরে তা সংশোধন করে তিনজন নিহতের বিষয়টি নিশ্চিত করে। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সূত্র: এবিসি নিউজ

মার্কিন নৌ বাহিনীর প্রায় পাঁচ হাজার নাবিক নিয়ে থাকা আব্রাহাম লিংকন গত বছরের ২১ নভেম্বর সান দিয়েগো থেকে নিয়মিত প্রশান্ত মহাসাগরীয় মহড়ায় বের হয়েছিল। পরে সেটিকে মধ্যপ্রাচ্যে পাঠানো হয়। ইরানবিরোধী মার্কিন সামরিক অভিযানে যুক্ত হওয়ার পরও জাহাজটির মোতায়েন শেষ হয়নি। টানা ২৫০ দিনের বেশি সমুদ্রে থাকার পরও ফের
১৪ ঘণ্টা আগে
খবর বলছে, লন্ডনের কিউ গার্ডেনে ৩৮ দশমিক ১ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বৃহস্পতিবারে। দিনটি যুক্তরাজ্যের এ বছরের সবচেয়ে উষ্ণ দিনে পরিণত হয়েছে। এ নিয়ে এ বছর দ্বিতীয়বারের মতো দেশটিতে ৩৮ ডিগ্রি বা তার বেশি তাপমাত্রা ওঠার ঘটনা ঘটল— এমনটি এর আগে কেবল ২০২২ সালে এক বছরে দুবার ঘটেছিল।
১৪ ঘণ্টা আগে
এদিকে ইরানের সামরিক কমান্ডও তেহরানের অনুমতি ছাড়া কোনো জাহাজকে হরমুজ দিয়ে চলাচল করতে দেওয়া হবে না বলে জানিয়েছে। ফলে চলমান যুদ্ধ ও ভেঙে পড়া অন্তর্বর্তী চুক্তির মধ্যে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথের নিয়ন্ত্রণ নিয়ে দুই দেশের পালটাপালটি দাবিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।
১৭ ঘণ্টা আগে
বৃহস্পতিবার (১৩ আগস্ট) রয়টার্সের খবরে বলা হয়, সপ্তাহের শুরুতে কুসরায় এই অবরোধ শুরু হয়। ইহুদি বসতি স্থাপনকারীরা গ্রামের তিনটি বাড়িতে যাওয়ার রাস্তা বন্ধ করে দেয় এবং বাড়িগুলোর সামনের উঠানে একটি তাঁবু স্থাপন করে। এরপর তারা কাউকে বাড়িগুলোতে ঢুকতে বা বের হতে দেয়নি। এর আগে বাড়িগুলোর বিদ্যুৎ ও পানির সংযোগও
১৭ ঘণ্টা আগে