ডেস্ক, রাজনীতি ডটকম

ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বাংলাদেশ পরিস্থিতি নিবিড় পর্যবেক্ষণ করছেন। যে কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে সহিংসতার জন্য যুক্তরাষ্ট্র মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারকে জবাবদিহিতার আওতায় আনবে।
স্থানীয় সময় বৃহস্পতিবার এক বিবৃতিতে হোয়াইট হাউসের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, একই দিন সংবাদ সম্মেলনে বাংলাদেশ ইস্যু নিয়ে কথা বলেছেন মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের কৌশলগত যোগাযোগ সমন্বয়কারী জন কিরবি। তিনি বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রীকে ক্ষমতাচ্যুত করার পর বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি কঠিন হয়ে পড়েছে। এ চ্যালেঞ্জ মোকাবিলায় তাদের আইন প্রয়োগকারী এবং নিরাপত্তা পরিষেবার সক্ষমতা বাড়াতে আমরা অন্তর্বর্তী সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি।’
কিরবি বলেন,‘বাংলাদেশি নেতাদের সঙ্গে যোগাযোগের সময় ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের সুরক্ষা, ধর্ম বা জাতি নির্বিশেষে সব বাংলাদেশির নিরাপত্তার বিষয়টি অত্যন্ত স্পষ্টভাবে বলেছি।’
যুক্তরাষ্ট্রের শিকাগো, নিউইয়র্ক, ডেট্রয়েট, হিউস্টন ও আটলান্টাসহ বেশ কয়েকটি শহরে ভারতীয় আমেরিকানরা বিক্ষোভ করেছে। তারা বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতনের অভিযোগ তুলে প্রতিবাদ জানিয়েছে এবং এসব বন্ধে প্রেসিডেন্ট বাইডেনের হস্তক্ষেপ কামনা করেছে।

দশ বছর আগের ব্রেক্সিট আলোচনার সময়কার ইউরোপ আর আজকের ইউরোপ এক নয়। তখন মূল প্রশ্ন ছিল যুক্তরাজ্যের বিদায় কীভাবে সামলানো হবে। আর এখন প্রশ্ন— ক্রমশ অস্থিতিশীল হয়ে ওঠা বিশ্বে ইউরোপ কীভাবে নিজের অবস্থান ধরে রাখবে।
৫ ঘণ্টা আগে
সুইজারল্যান্ডে আলোচনার পর জেডি ভ্যান্স জানিয়েছিলেন যে, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সঙ্গে আলোচনা "আজ থেকেই শুরু হতে পারে"।
৬ ঘণ্টা আগে
ইউক্রেনের ব্যাপক ড্রোন হামলায় রাশিয়ার রাজধানী মস্কোতে একদিনে ৮৪টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে রুশ কর্তৃপক্ষ। এর জেরে রাজধানীর চারটি প্রধান বিমানবন্দরে সাময়িকভাবে উড়োজাহাজ চলাচল বন্ধ রাখা হয়। অন্যদিকে রাশিয়ার পালটা হামলায় ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে অন্তত ছয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৩ বছর বয়সী এক
৭ ঘণ্টা আগে
গালফ নিউজের খবরে বলা হয়েছে, রোববার (২১ জুন) শেষ রাতের দিকে রাস লাফানের বারজানের একটি অভ্যন্তরীণ গ্যাস সরবরাহ কেন্দ্রে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই সময় স্থানীয় কর্তৃপক্ষ জানায়, জরুরি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
১৯ ঘণ্টা আগে