ডেস্ক, রাজনীতি ডটকম

যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টির ন্যাশনাল কনভেশনে যোগ দিতে উইসকন্সিন অঙ্গরাজ্যে পৌঁছেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক দিন আগেই পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের বাটলারে হামলার শিকার হন তিনি। তার কানে গুলি লেগেছিল। তবে অল্পের জন্য প্রাণে রক্ষা পান এই রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী।
এই সম্মেলনের পরিকল্পনা আগে থেকেই নির্ধারিত ছিল। হামলায় আহত হওয়ার পরও ট্রাম্প এই সম্মেলন পেছাতে চাননি। তাই পূর্বনির্ধারিত সময়েই এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
ট্রাম্প সামাজিক মাধ্যমে এক পোস্টে জানান, তিনি এই সম্মেলন দুদিন পিছিয়ে দেওয়ার কথা ভেবেছিলেন। কিন্তু পরবর্তীতে তিনি আবার সিদ্ধান্ত নেন যে একজন হামলাকারী বা আততায়ীর জন্য পূর্ব নির্ধারিত পরিকল্পনা তিনি পরিবর্তন করবেন না।
স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় পেনসিলভানিয়ার বাটলারে এক নির্বাচনি প্রচারণার সময় হামলার শিকার হন ট্রাম্প। তার ওপর ওই হামলার কারণে সোমবার আয়োজিত সম্মেলনের সুরক্ষার বিষয়ে আরও কঠোর অবস্থান নিতে হচ্ছে।
এদিকে যুক্তরাষ্ট্রের একাধিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ট্রাম্পকে গুলি করে হত্যাচেষ্টাকারী থমাস ম্যাথিউ ক্রুকস রিপাবলিকান পার্টিরই নিবন্ধিত ভোটার ছিলেন।
ক্রুকসের অঙ্গরাজ্য পর্যায়ের একটি ভোটসংক্রান্ত নথি অনলাইনে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা গেছে, তার জন্ম ২০০৩ সালের ২০ সেপ্টেম্বর। ওই নথি অনুযায়ী, তিনি ট্রাম্পের রিপাবলিকান পার্টির নিবন্ধিত একজন ভোটার। সেই সঙ্গে ভোটার স্ট্যাটাসের ঘরে ক্রুকসকে ‘সক্রিয়’ উল্লেখ করা হয়েছে।

ব্রেক্সিট গণভোটের ১০ বছর পূর্তির দিনে সেই রাজনৈতিক যাত্রাপথের দিকে ফিরে তাকালে দেখা যায়, ইউরোপীয় ইউনিয়ন ত্যাগের সিদ্ধান্ত দেশটির জন্য শুধু একটি পররাষ্ট্র বা অর্থনৈতিক নীতিগত পরিবর্তন ছিল না; বরং এটি যুক্তরাজ্যের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করে, যার প্রভাব এখনো দেশটির রাজনীতিতে স্পষ্ট।
১৬ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানিয়েছে, হোয়াইট হাউসে অনুষ্ঠিত একটি ইউএফসি ফ্রিডম ২৫০ মিক্সড মার্শাল আর্টস ইভেন্টকে লক্ষ্য করে সরকারি কর্মকর্তাদের ওপর হামলার ষড়যন্ত্রের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
১৯ ঘণ্টা আগে
একটি প্রাথমিক শান্তি চুক্তির আওতায় প্রথম দফার আলোচনার পর গতকাল সোমবার থেকে আগামী ৬০ দিনের জন্য ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা স্থগিত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান যদি এই চুক্তির শর্ত মেনে না চলে, তবে তিনি ‘যা করার তা-ই করবেন’।
১৯ ঘণ্টা আগে
দশ বছর আগের ব্রেক্সিট আলোচনার সময়কার ইউরোপ আর আজকের ইউরোপ এক নয়। তখন মূল প্রশ্ন ছিল যুক্তরাজ্যের বিদায় কীভাবে সামলানো হবে। আর এখন প্রশ্ন— ক্রমশ অস্থিতিশীল হয়ে ওঠা বিশ্বে ইউরোপ কীভাবে নিজের অবস্থান ধরে রাখবে।
২০ ঘণ্টা আগে