যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, নিহত ২

ডেস্ক, রাজনীতি ডটকম

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বাণিজ্যিক ভবনের ওপর ছোট একটি বিমান বিধ্বস্ত হয়ে কমপক্ষে দু’জন নিহত এবং ১৮ জন আহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকেলে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির পুলিশ। আন্তর্জাতিক একটি বার্তা সংস্থার বরাত দিয়ে এক প্রতিবেদনে জানিয়েছে এনডিটিভি।

এতে বলা হয়েছে, লস অ্যাঞ্জেলেস থেকে ২৫ মাইল (৪০ কিলোমিটার) দক্ষিণ-পূর্বে ফুলারটন মিউনিসিপ্যাল বিমানবন্দরের কাছে দুর্ঘটনাটি ঘটে। তবে এখনো এর কারণ জানা যায়নি।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টেএ দুর্ঘটনায় দু’জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে ফুলারটন পুলিশ। এছাড়া আহত ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অন্য ৮ জনকে ঘটনাস্থলে চিকিৎসা দেয়া হয়েছে।

এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, নিহতরা বিমানের যাত্রী নাকি যে ভবনে বিমান বিধ্বস্ত হয়েছে সেই ভবনের শ্রমিক ছিলেন, সে বিষয়ে নিশ্চিত নন তদন্তকারীরা।

প্রত্যক্ষদর্শী শ্রমিকদের একজন জেরোম ক্রুজ সিবিএস নিউজকে বলেন, ‘আমরা শুধু একটি বিকট শব্দ শুনতে পেয়েছি। তারপরেই আমরা ভবন থেকে ছুটতে শুরু করি।’

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ব্রেক্সিটের এক দশক: ইউরোপ নিয়ে সম্পর্কের জটিলতায় যুক্তরাজ্য

দশ বছর আগের ব্রেক্সিট আলোচনার সময়কার ইউরোপ আর আজকের ইউরোপ এক নয়। তখন মূল প্রশ্ন ছিল যুক্তরাজ্যের বিদায় কীভাবে সামলানো হবে। আর এখন প্রশ্ন— ক্রমশ অস্থিতিশীল হয়ে ওঠা বিশ্বে ইউরোপ কীভাবে নিজের অবস্থান ধরে রাখবে।

৫ ঘণ্টা আগে

ইরানকে ডলারে তেল বিক্রির অনুমতি, পরমাণু পরিদর্শক পাঠাতে চায় যুক্তরাষ্ট্র

সুইজারল্যান্ডে আলোচনার পর জেডি ভ্যান্স জানিয়েছিলেন যে, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সঙ্গে আলোচনা "আজ থেকেই শুরু হতে পারে"।

৬ ঘণ্টা আগে

ইউক্রেনের ড্রোন হামলায় মস্কোয় বিমান চলাচল ব্যাহত, পালটা হামলায় নিহত ৬

ইউক্রেনের ব্যাপক ড্রোন হামলায় রাশিয়ার রাজধানী মস্কোতে একদিনে ৮৪টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে রুশ কর্তৃপক্ষ। এর জেরে রাজধানীর চারটি প্রধান বিমানবন্দরে সাময়িকভাবে উড়োজাহাজ চলাচল বন্ধ রাখা হয়। অন্যদিকে রাশিয়ার পালটা হামলায় ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে অন্তত ছয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৩ বছর বয়সী এক

৭ ঘণ্টা আগে

কাতারে এলএনজি কারখানায় বিস্ফোরণে নিহত ১৩, বাংলাদেশিসহ আহত ৬৬

গালফ নিউজের খবরে বলা হয়েছে, রোববার (২১ জুন) শেষ রাতের দিকে রাস লাফানের বারজানের একটি অভ্যন্তরীণ গ্যাস সরবরাহ কেন্দ্রে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই সময় স্থানীয় কর্তৃপক্ষ জানায়, জরুরি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

১৯ ঘণ্টা আগে