গাজায় ইসরায়েল যুদ্ধ অব্যাহত রাখুক: ট্রাম্প

ডেস্ক, রাজনীতি ডটকম

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরায়েল যুদ্ধ অব্যাহত রাখুক। বৃহস্পতিবার (২৭ জুন) প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে একটি বিতর্কে অংশ নেন ট্রাম্প। তাদের এই বিতর্কে উঠে আসে হামাস ও ইসরায়েলের যুদ্ধের বিষয়টি।

এ সময় ট্রাম্প অভিযোগ করেন হামাসের বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েলকে বাইডেন পর্যাপ্ত সহায়তা দিচ্ছেন না। এছাড়া বাইডেনকে ‘খুবই খারাপ ফিলিস্তিনি’ হিসেবেও অভিহিত করেন তিনি।

বিতর্কের এক পর্যায়ে প্রশ্ন উঠে গাজায় যুক্তরাষ্ট্রের যেসব জিম্মি রয়েছেন তাদের ফিরিয়ে আনতে মার্কিন সরকার কতটা কাজ করছে। এই সময় প্রেসিডেন্ট বাইডেন অভিযোগ করেন, হামাস ইসরায়েলের সঙ্গে কোনো যুদ্ধবিরতি করছে না এবং হামাস চায় যুদ্ধ যেন অব্যাহত থাকে। যদিও দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুই অসংখ্যবার বলেছেন তিনি গাজায় স্থায়ী যুদ্ধবিরতি চান না।

বাইডেনের এমন বক্তব্যের পর ট্রাম্প বলেন, “সে (বলছে) হামাস চায় যুদ্ধ চলুক। আসলে ইসরায়েল চায় যুদ্ধ চলুক। তাদের যুদ্ধ চালাতে এবং কাজ সম্পন্ন করতে দিন।”

ট্রাম্প আরও বলেন, “বাইডেন এটি চায় না। সে ফিলিস্তিনিদের মতো হয়ে গেছে। কারণ ফিলিস্তিনিরা তাকে পছন্দ করেন না। কারন বাইডেন হলেন খুবই খারাপ ফিলিস্তিনি। তিনি একজন দুর্বল ব্যক্তি।”

যদিও গত এপ্রিলে গাজা যুদ্ধ নিয়ে ট্রাম্পের সুর অন্য ছিল। তিনি তখন বলেছিলেন, তিনি চান যুদ্ধ দ্রুত থেমে যাক এবং সাধারণ মানুষ আর হত্যার শিকার না হোক।

সূত্র: মিডেল ইস্ট আই

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ইরানে বিক্ষোভের সময় ‘স্টারলিংক সেবা পাচারে’র দাবি সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রীর

ইরানে সরকারবিরোধী বিক্ষোভকারীদের সহায়তার জন্য ইসরায়েল গোপনে স্যাটেলাইট ইন্টারনেট সেবা ‘স্টারলিংকে’র রিসিভার পাচার করেছিল বলে দাবি করেছেন দেশটির সাবেক এক প্রধানমন্ত্রী। তবে বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার সেই পরিকল্পনাটি পুরোপুরি বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছে বলেও উল্লেখ করেন তিনি

১৬ ঘণ্টা আগে

ব্রেক্সিটের ১০ বছরে ৬ ব্রিটিশ প্রধানমন্ত্রীর বিদায়, সপ্তমের অপেক্ষা

ব্রেক্সিট গণভোটের ১০ বছর পূর্তির দিনে সেই রাজনৈতিক যাত্রাপথের দিকে ফিরে তাকালে দেখা যায়, ইউরোপীয় ইউনিয়ন ত্যাগের সিদ্ধান্ত দেশটির জন্য শুধু একটি পররাষ্ট্র বা অর্থনৈতিক নীতিগত পরিবর্তন ছিল না; বরং এটি যুক্তরাজ্যের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করে, যার প্রভাব এখনো দেশটির রাজনীতিতে স্পষ্ট।

১৭ ঘণ্টা আগে

হোয়াইট হাউজে ড্রোন ও স্নাইপার হামলার ষড়যন্ত্র: আরও দুইজন গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানিয়েছে, হোয়াইট হাউসে অনুষ্ঠিত একটি ইউএফসি ফ্রিডম ২৫০ মিক্সড মার্শাল আর্টস ইভেন্টকে লক্ষ্য করে সরকারি কর্মকর্তাদের ওপর হামলার ষড়যন্ত্রের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

২০ ঘণ্টা আগে

ইরান কথা না শুনলে ‘যা করার করব’— হুঁশিয়ারি ট্রাম্পের

একটি প্রাথমিক শান্তি চুক্তির আওতায় প্রথম দফার আলোচনার পর গতকাল সোমবার থেকে আগামী ৬০ দিনের জন্য ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা স্থগিত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান যদি এই চুক্তির শর্ত মেনে না চলে, তবে তিনি ‘যা করার তা-ই করবেন’।

২০ ঘণ্টা আগে