যুক্তরাষ্ট্রের নির্বাচনে মুসলিম ভোটারদের নিয়ে টানটানি

ডেস্ক, রাজনীতি ডটকম

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের বাকি আর মাত্র কয়েকদিন। এরইমধ্যে প্রচার-প্রচারণায় উত্তপ্ত নির্বাচনর মাঠ। এই নির্বাচনে বরাবরের মতোই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আমেরিকান মুসলিমদের ভোট। আর এই ভোটারদের কাছে টানতেও তাই মরিয়া ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় শিবির।

যুক্তরাষ্ট্রে ৫ নভেম্বরের নির্বাচনে রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের প্রতি সম্প্রতি সমর্থন দিয়েছেন মুসলিম নেতারা। তবে এ নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে ডেমোক্রেটিক দলের প্রার্থী কমলা হ্যারিসের কর্মী-সমর্থকদের মধ্যে।

স্থানীয় সময় সোমবার (২৮ অক্টোবর) ফিলাডেলফিয়ায় এক সমাবেশে বক্তৃতায়, ট্রাম্পকে সমর্থন দেয়ার কথা ভাবছেন- এমন মুসলিমদের উদ্দেশে কথা বলেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

তিনি প্রশ্ন রেখে বলেন,

আপনি যদি আমেরিকান মুসলিম হন এবং মধ্যপ্রাচ্যে যা ঘটছে তা নিয়ে চিন্তিত থাকেন, তাহলে আপনি কেন এমন একজনের (ট্রাম্পকে ইঙ্গিত করে) প্রতি বিশ্বাস রাখবেন যিনি মুসলিমদের ওপর নিষেধাজ্ঞা পাস করেছেন এবং বলেছেন যে আপনারা আমাদের আমেরিকান সম্প্রদায়ের অংশ নন?

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, মুসলিম আমেরিকানরা বছরের পর বছর ধরে নির্ভরযোগ্যভাবে ডেমোক্র্যাটকে ভোট দিয়েছে। কিন্তু মধ্যপ্রাচ্যে বাইডেন প্রশাসনের দৃষ্টিভঙ্গি এবার ডেমোক্র্যাট প্রার্থী কমলাকে ভোট দেয়ার ক্ষেত্রে তাদের সন্দিহান করে তুলেছে।

ট্রাম্প সম্প্রতি কিছু মুসলিম সম্প্রদায়ের ব্যক্তিত্বের কাছ থেকে সমর্থন পেয়েছেন, যার মধ্যে অন্যতম আমের গালিব। যিনি মিশিগানের ডেট্রয়েটের একটি ছোট শহরতলী হ্যামট্রামকের মেয়র। সেখানকার জনসংখ্যার প্রায় ৬০ শতাংশ মুসলিম।

প্রসঙ্গত, ২০১৬ সালে ট্রাম্প যখন প্রথমবারের মতো প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করেন, তখন মুসলিম দেশগুলো থেকে অভিবাসন নিষিদ্ধ করার প্রস্তাব করেছিলেন তিনি। তবে এবার মিশিগানের মতো গুরুত্বপূর্ণ সুইং স্টেটগুলোতে জয়ের চাবিকাঠি মুসলিম ভোটারদের হাতে রয়েছে বলে মনে করছে ট্রাম্পের প্রচার শিবির।

সূত্র: বিবিসি

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ব্রেক্সিটের ১০ বছরে ৬ ব্রিটিশ প্রধানমন্ত্রীর বিদায়, সপ্তমের অপেক্ষা

ব্রেক্সিট গণভোটের ১০ বছর পূর্তির দিনে সেই রাজনৈতিক যাত্রাপথের দিকে ফিরে তাকালে দেখা যায়, ইউরোপীয় ইউনিয়ন ত্যাগের সিদ্ধান্ত দেশটির জন্য শুধু একটি পররাষ্ট্র বা অর্থনৈতিক নীতিগত পরিবর্তন ছিল না; বরং এটি যুক্তরাজ্যের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করে, যার প্রভাব এখনো দেশটির রাজনীতিতে স্পষ্ট।

৯ ঘণ্টা আগে

হোয়াইট হাউজে ড্রোন ও স্নাইপার হামলার ষড়যন্ত্র: আরও দুইজন গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানিয়েছে, হোয়াইট হাউসে অনুষ্ঠিত একটি ইউএফসি ফ্রিডম ২৫০ মিক্সড মার্শাল আর্টস ইভেন্টকে লক্ষ্য করে সরকারি কর্মকর্তাদের ওপর হামলার ষড়যন্ত্রের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

১২ ঘণ্টা আগে

ইরান কথা না শুনলে ‘যা করার করব’— হুঁশিয়ারি ট্রাম্পের

একটি প্রাথমিক শান্তি চুক্তির আওতায় প্রথম দফার আলোচনার পর গতকাল সোমবার থেকে আগামী ৬০ দিনের জন্য ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা স্থগিত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান যদি এই চুক্তির শর্ত মেনে না চলে, তবে তিনি ‘যা করার তা-ই করবেন’।

১৩ ঘণ্টা আগে

ব্রেক্সিটের এক দশক: ইউরোপ নিয়ে সম্পর্কের জটিলতায় যুক্তরাজ্য

দশ বছর আগের ব্রেক্সিট আলোচনার সময়কার ইউরোপ আর আজকের ইউরোপ এক নয়। তখন মূল প্রশ্ন ছিল যুক্তরাজ্যের বিদায় কীভাবে সামলানো হবে। আর এখন প্রশ্ন— ক্রমশ অস্থিতিশীল হয়ে ওঠা বিশ্বে ইউরোপ কীভাবে নিজের অবস্থান ধরে রাখবে।

১৩ ঘণ্টা আগে