ইরান যুদ্ধ ও অভিবাসন নীতির বিরোধিতা: পোপ লিওকে কড়া আক্রমণ ট্রাম্পের

ডেস্ক, রাজনীতি ডটকম
ডোলাল্ড ট্রাম্প (বাঁয়ে) ও পোপ লিও (ডানে)। ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতি নিয়ে সমালোচনা করায় খ্রিষ্টানদের সর্বোচ্চ ধর্মীয় নেতা পোপ লিওকে কড়া ভাষায় আক্রমণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পোপকে ‘অপরাধীদের প্রতি দুর্বল’ অভিহিত করে ট্রাম্প বলেছেন, ‘পররাষ্ট্রনীতি নিয়ে তার জানাবোঝা ভয়াবহ’।

বিবিসির খবরে বলা হয়েছে, রোববার ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে পোপ লিওকে এমন কঠোর ভাষায় আক্রমণ করেন। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘আমি তার বড় ভক্ত নই।’

পোপ লিও শুরু থেকেই ইরান যুদ্ধের কড়া সমালোচনা করে আসছেন। যুদ্ধবিরতি ঘোষণার আগে আগে ট্রাম্প ইরানকে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ইরান চুক্তিতে না এলে ‘একটি পুরো সভ্যতা ধ্বংস হয়ে যেতে পারে’।

ট্রাম্পের এ হুমকিকে ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ বলে তীব্র সমালোচনা করেন পোপ। তিনি সংঘাত থেকে বেরিয়ে আসার পথ খুঁজতে যুক্তরাষ্ট্রকে আহ্বান জানান।

এ ছাড়া ট্রাম্পের কঠোর অভিবাসন নীতি নিয়েও সমালোচনা করেন পোপ লিও। তার এ নীতি ক্যাথলিক চার্চের ‘প্রো-লাইফ’ অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

ট্রাম্প তার পোস্টে লিখেছেন, পোপ লিও ‘পারমাণবিক অস্ত্র ইস্যুতে দুর্বল’। ট্রাম্প প্রশাসনের সঙ্গে সম্পর্ক রাখার কৌশল হিসেবে লিওকে পোপ হিসেবে নির্বাচিত করা হয়েছে বলেও দাবি করেন ট্রাম্প। বলেন, ‘আমি হোয়াইট হাউজে না থাকলে লিও ভ্যাটিকানে থাকতেন না।’

ট্রাম্পের এমন মন্তব্যে ক্যাথলিক মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। ইতালীয় ধর্মবিশেষজ্ঞ মাসিমো ফ্যাগিওলি রয়টার্সকে বলেন, ‘হিটলার বা মুসোলিনিও পোপকে এত সরাসরি ও প্রকাশ্যে আক্রমণ করেননি।’

ট্রাম্পের বিভিন্ন নীতি ও কর্মকাণ্ড নিয়ে পোপ লিওর সমালোচনা নতুন নয়। সাম্প্রতিক সময়ে বিভিন্ন ভাষণে বিশ্ব জুড়ে সংঘাত বন্ধ ও মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমানোর আহ্বান জানিয়ে আসছেন তিনি। সবশেষ তার ইস্টার বার্তাতেও পোপ উষ্মা প্রকাশ করেন তিনি।

পোপ বলেন, বিশ্ব যেন সহিংসতায় অভ্যস্ত হয়ে উঠছে এবং হাজারও প্রাণহানির প্রতি উদাসীন হয়ে পড়ছে। যাদের হাতে অস্ত্র আছে, তারা তা নামিয়ে রাখুক। যাদের হাতে যুদ্ধ শুরুর ক্ষমতা আছে, তারা শান্তির পথ বেছে নিক।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির ভিডিও প্রকাশ

নিহত আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোজতবা খামেনি। গত মার্চের শুরুর দিকে দেশটির নীতি-নির্ধারণী পরিষদ 'অ্যাসেম্বলি অব এক্সপার্টস' তাঁকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করে।

১৮ ঘণ্টা আগে

ইরানের সঙ্গে বৈরিতার মধ্যেই ২ মুসলিম শক্তিধর দেশকে পাশে পেল সৌদি

চুক্তিতে বলা হয়েছে, তিন দেশের যেকোনো একটির ওপর হামলাকে ‘তিন দেশের সবার ওপর হামলা’ হিসেবে বিবেচনা করা হবে। তিন দেশের প্রকাশিত এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, চুক্তির মূল উদ্দেশ্য হলো ‘যেকোনো ধরনের আগ্রাসনের বিরুদ্ধে যৌথ প্রতিরোধ ব্যবস্থা শক্তিশালী করা’ এবং ‘তিন দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতার সব দিক আরও

১ দিন আগে

হরমুজ নিয়ে ওমানের সঙ্গে চুক্তি চূড়ান্তের পথে, তবে নৌপথ খুলছে না: ইরান

হরমুজ প্রণালি নিয়ে ইরান ও ওমানের মধ্যে সমঝোতাকে যুদ্ধ বন্ধে বৃহত্তর একটি চুক্তির জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে যুদ্ধ শুরু হয়। এর পর বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি রপ্তানি পথ হরমুজ প্রণালিতে ইরান কার্যত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে।

১ দিন আগে

বালু উত্তোলনের প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ, দীর্ঘ যানজট

শনিবার (৮ আগস্ট) সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত বাহাদুরপুর বাসস্ট্যান্ড এলাকায় এই অবরোধ চলে।

১ দিন আগে