ট্রাম্পের কাছে ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত বাইডেন

ডেস্ক, রাজনীতি ডটকম
জো বাইডেন ও ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। জাতির উদ্দেশে দেয়া ভাষণে বাইডেন বলেন, শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরে তার সরকার বদ্ধপরিকর।

ডোনাল্ড ট্রাম্পের ঐতিহাসিক বিজয়ের দুদিন পর গতকাল বৃহস্পতিবার হোয়াইট হাউসের রোজ গার্ডেনে জাতির উদ্দেশে দেয়া ভাষণে বাইডেন বলেন, ‘শুধুমাত্র বিজয়ী হয়েই দেশকে ভালবাসা যায় তা নয়, পরাজিত হয়েও দেশকে ভালোবাসতে হবে। আর মার্কিনরা তা পারে।’

২০২০ সালে বাইডেনের কাছে হেরে আনুষ্ঠানিক ক্ষমতা হস্তান্তর করেননি ডোনাল্ড ট্রাম্প। ২০২১ সালে ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে হামলা চালিয়েছিল রিপাবলিকান সমর্থকরা। মার্কিন ইতিহাসে নজিরবিহীন ওই হামলায় হতাহতের ঘটনা ঘটে।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ট্রাম্পের কাছে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত তার সরকার। সেই সঙ্গে ডেমোক্র্যাট সমর্থকদের দেশ গঠনে আরো আন্তরিক হওয়ার আহ্বান জানান বাইডেন।

এদিকে, বিজয়ের পর সরকার গঠনের প্রস্তুতি শুরু করে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এরইমধ্যে মন্ত্রিপরিষদ গঠনে সম্ভাব্য তালিকা নিয়েও চলছে বিচার-বিশ্লেষণ।

মার্কিন গণমাধ্যম ও রাজনীতি বিষয়ক আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের টিম এরইমধ্যে কাগজ পত্রহীন অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের পরিকল্পনা শুরু করেছে। সেই সঙ্গে অর্থনীতি চাঙ্গা ও মূল্যস্ফীতি রোধেকল্পে কাজ চলছে।

২০২৬ সালে যুক্তরাষ্ট্রের আড়াইশ’ বছর পূর্তি। এ উপলক্ষে ট্রাম্প প্রশাসন ২০২৫ সাল থেকে বছরব্যাপী উৎসব উদযাপনের প্রস্তুতি ও নিচ্ছে। বিশ্লেষকরা বলেছেন, শুধু প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া নয়, মার্কিন আইনসভার উচ্চকক্ষ সিনেট ও নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ ও রিপাবলিকানরা দখলে নেয়ায় ট্রাম্পের পক্ষে এবার তার নীতি ও পরিকল্পনা বাস্তবায়ন অনেকটাই সহজ হবে।

ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসে প্রত্যাবর্তনের তোড়জোড় শুরু হয়ে গেছে। আসছে নতুন বছরের শুরুতে ২০ জানুয়ারি শপথ নিচ্ছেন নব নির্বাচিত প্রেসিডেন্ট।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

হোয়াইট হাউজে ড্রোন ও স্নাইপার হামলার ষড়যন্ত্র: আরও দুইজন গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানিয়েছে, হোয়াইট হাউসে অনুষ্ঠিত একটি ইউএফসি ফ্রিডম ২৫০ মিক্সড মার্শাল আর্টস ইভেন্টকে লক্ষ্য করে সরকারি কর্মকর্তাদের ওপর হামলার ষড়যন্ত্রের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

৮ ঘণ্টা আগে

ইরান কথা না শুনলে ‘যা করার করব’— হুঁশিয়ারি ট্রাম্পের

একটি প্রাথমিক শান্তি চুক্তির আওতায় প্রথম দফার আলোচনার পর গতকাল সোমবার থেকে আগামী ৬০ দিনের জন্য ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা স্থগিত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান যদি এই চুক্তির শর্ত মেনে না চলে, তবে তিনি ‘যা করার তা-ই করবেন’।

৮ ঘণ্টা আগে

ব্রেক্সিটের এক দশক: ইউরোপ নিয়ে সম্পর্কের জটিলতায় যুক্তরাজ্য

দশ বছর আগের ব্রেক্সিট আলোচনার সময়কার ইউরোপ আর আজকের ইউরোপ এক নয়। তখন মূল প্রশ্ন ছিল যুক্তরাজ্যের বিদায় কীভাবে সামলানো হবে। আর এখন প্রশ্ন— ক্রমশ অস্থিতিশীল হয়ে ওঠা বিশ্বে ইউরোপ কীভাবে নিজের অবস্থান ধরে রাখবে।

৯ ঘণ্টা আগে

ইরানকে ডলারে তেল বিক্রির অনুমতি, পরমাণু পরিদর্শক পাঠাতে চায় যুক্তরাষ্ট্র

সুইজারল্যান্ডে আলোচনার পর জেডি ভ্যান্স জানিয়েছিলেন যে, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সঙ্গে আলোচনা "আজ থেকেই শুরু হতে পারে"।

১০ ঘণ্টা আগে