নির্বাচনে হারলে জাহান্নামে যাবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

ডেস্ক, রাজনীতি ডটকম

মার্কিন প্রেসিডেন্ট পদে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেছেন, নভেম্বরের নির্বাচনে আমি হেরে গেলে জাহান্নামে যাবে যুক্তরাষ্ট্র। ব্রিটিশ গণমাধ্যম দ্যা গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন। খবর তাসের।

ট্রাম্প বলেন, দেখুন, নির্বাচনে আমাদের জিততে হবে এবং যদি আমরা না জিততে পারি- এই দেশটি জাহান্নামে যাবে। আপনি জানেন, এটি আমার শেষ নির্বাচন হতে পারে।

মার্কিন ব্যবসায়ী ইলন মাস্ক এর আগে বলেছিলেন, ট্রাম্প হোয়াইট হাউস পুনরুদ্ধার না করলে আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনটি আসলে দেশের জন্য কোনো কাজেই আসবে না।

ইলন মাস্কের মতে, ডেমোক্র্যাট দলের প্রার্থী কমলা হ্যারিস বিজয়ী হলে অবৈধ অভিবাসীরা আসতে থাকবে, নাগরিক হবে এবং পরবর্তী নির্বাচনে ভোট দেওয়ার অধিকার পাবে। এই অভিবাসীদের ভোটে, ডেমোক্রেটিক পার্টি চার বছর পরে আবারো ক্ষমতায় আসবে।

আগামী ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ডেমোক্রেটিক পার্টির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে আশা করা হয়েছিল। কিন্তু ট্রাম্পের সঙ্গে জুনের বিতর্কে তার বিপর্যয়কর পারফরম্যান্সের পর তিনি নির্বাচনি দৌড় থেকে ছিটকে পড়েন।

বাইডেনের পরিবর্তে দলীয় মনোনয়ন পান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। পরে ডেমোক্রেটিক পার্টির কনভেনশনে তার প্রার্থিতা আনুষ্ঠানিকভাবে অনুমোদন করা হয়।

যুক্তরাষ্ট্র, জাহান্নাম, নির্বাচন

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ব্রেক্সিটের ১০ বছরে ৬ ব্রিটিশ প্রধানমন্ত্রীর বিদায়, সপ্তমের অপেক্ষা

ব্রেক্সিট গণভোটের ১০ বছর পূর্তির দিনে সেই রাজনৈতিক যাত্রাপথের দিকে ফিরে তাকালে দেখা যায়, ইউরোপীয় ইউনিয়ন ত্যাগের সিদ্ধান্ত দেশটির জন্য শুধু একটি পররাষ্ট্র বা অর্থনৈতিক নীতিগত পরিবর্তন ছিল না; বরং এটি যুক্তরাজ্যের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করে, যার প্রভাব এখনো দেশটির রাজনীতিতে স্পষ্ট।

১১ ঘণ্টা আগে

হোয়াইট হাউজে ড্রোন ও স্নাইপার হামলার ষড়যন্ত্র: আরও দুইজন গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানিয়েছে, হোয়াইট হাউসে অনুষ্ঠিত একটি ইউএফসি ফ্রিডম ২৫০ মিক্সড মার্শাল আর্টস ইভেন্টকে লক্ষ্য করে সরকারি কর্মকর্তাদের ওপর হামলার ষড়যন্ত্রের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

১৪ ঘণ্টা আগে

ইরান কথা না শুনলে ‘যা করার করব’— হুঁশিয়ারি ট্রাম্পের

একটি প্রাথমিক শান্তি চুক্তির আওতায় প্রথম দফার আলোচনার পর গতকাল সোমবার থেকে আগামী ৬০ দিনের জন্য ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা স্থগিত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান যদি এই চুক্তির শর্ত মেনে না চলে, তবে তিনি ‘যা করার তা-ই করবেন’।

১৪ ঘণ্টা আগে

ব্রেক্সিটের এক দশক: ইউরোপ নিয়ে সম্পর্কের জটিলতায় যুক্তরাজ্য

দশ বছর আগের ব্রেক্সিট আলোচনার সময়কার ইউরোপ আর আজকের ইউরোপ এক নয়। তখন মূল প্রশ্ন ছিল যুক্তরাজ্যের বিদায় কীভাবে সামলানো হবে। আর এখন প্রশ্ন— ক্রমশ অস্থিতিশীল হয়ে ওঠা বিশ্বে ইউরোপ কীভাবে নিজের অবস্থান ধরে রাখবে।

১৫ ঘণ্টা আগে