ইসরায়েলের হামলার পর কাতারকে সতর্ক ট্রাম্পের

ডেস্ক, রাজনীতি ডটকম

রাজধানী দোহায় ইসরায়েলি হামলার পর কাতারের সঙ্গে সম্পর্কের প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি সতর্ক করে বলেছেন, কাতারকে রাজনৈতিকভাবে আরও সতর্ক থাকতে হবে এবং ইসরায়েলকেও হামলার ক্ষেত্রে সাবধান হতে হবে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।

সংবাদমাধ্যমটি বলছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দোহায় ইসরায়েলি হামলার পর কাতারের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের প্রশংসা করেছেন। তিনি উপসাগরীয় এ দেশকে “মহান মিত্র” আখ্যা দিয়ে বলেন, কাতারকে তাদের অবস্থানের কারণে “কিছুটা রাজনৈতিকভাবে সতর্ক” থাকতে হবে।

রোববার নিউ জার্সির মরিসটাউন থেকে হোয়াইট হাউসে ফেরার পথে সাংবাদিকদের তিনি বলেন, “কাতার আমাদের বড় মিত্র। তারা ভৌগোলিকভাবে সব কিছুর কেন্দ্রবিন্দুতে থাকায় খুব কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। তাই তাদের শব্দচয়নেও কিছুটা রাজনৈতিকভাবে সতর্ক থাকতে হয়। তবে আমি বলতে পারি, তারা যুক্তরাষ্ট্রের মহান মিত্র হয়ে আছে।”

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে দোহায় হামলা প্রসঙ্গে সতর্ক থাকার আহ্বান জানান। তিনি বলেন, “তাহলে ইসরায়েলসহ সবাইকে সতর্ক থাকতে হবে। যখন আমরা আক্রমণ করি, তখন সাবধান থাকা জরুরি।”

গত শুক্রবার নিউইয়র্কে ট্রাম্প কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল-থানির সঙ্গে নৈশভোজে বসেন। কাতারি দূতাবাসের উপপ্রধানের ভাষ্য, ওই বৈঠক ছিল “খুব সফল।”

এর আগে মঙ্গলবার দোহায় ইসরায়েলি বিমান হামলায় শীর্ষ হামাস নেতাদের লক্ষ্যবস্তু করা হয়। ওই হামলায় পাঁচ হামাস সদস্য ও একজন কাতারি নিরাপত্তা কর্মকর্তা নিহত হন। এ ঘটনায় পুরো অঞ্চলসহ আন্তর্জাতিক মহল থেকে তীব্র নিন্দা আসে।

এর আগে কাতারে হামলা নিয়ে ইসরায়েলের প্রতি ক্ষোভ প্রকাশ করেন ট্রাম্প। তিনি বলেন, এ ধরনের একতরফা পদক্ষেপ যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের কারও স্বার্থে কাজে আসছে না। এ প্রসঙ্গে তিনি জানান, তার বিশেষ দূত স্টিভ উইটকফকে কাতারকে সতর্ক করতে বলেছেন।

তবে কাতার বলেছে, তাদের সতর্ক করা হয়েছিল কেবল তখনই, যখন হামলা চলছিল। সেই সময় হামাস নেতারা গাজায় যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্রের দেওয়া নতুন প্রস্তাব নিয়ে আলোচনা করছিলেন। এ পর্যন্ত ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি অভিযানে প্রায় ৬৫ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন।

এদিকে দোহায় হামলার কারণে যুদ্ধবিরতি অর্জনের প্রচেষ্টা আরও জটিল হয়ে পড়েছে। মূলত কাতারই যুক্তরাষ্ট্র ও মিসরের সঙ্গে মিলে গাজায় যুদ্ধ বন্ধে প্রধান মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে আসছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

তাপে পুড়ছে ইউরোপ— সতর্কতা জারি-ব্যাহত ট্রেন চলাচল-স্থগিত টেনিস ফাইনাল

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ইউরোপ কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত চার বছরে মহাদেশটিতে তাপপ্রবাহজনিত কারণে দুই লাখেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।

৬ ঘণ্টা আগে

বিদায় নিয়ে ভাবছেন স্টারমার, শরতেই প্রধানমন্ত্রী হতে পারেন অ্যান্ডি বার্নহ্যাম

মন্ত্রিসভার একাধিক সদস্যের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান জানিয়েছে, স্টারমার সোমবার (২২ জুন) ১০ ডাউনিং স্ট্রিটের সামনে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন। এর মধ্য দিয়ে এক দশকে যুক্তরাজ্যের সপ্তম প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার প্রক্রিয়া শুরু হতে পারে।

৭ ঘণ্টা আগে

নির্বাচনে বড় জয় পেলেন ক্ষমতাসীন আবি, ইথিওপিয়ায় নতুন সংঘাতের শঙ্কা

সমর্থকদের মতে, এই বিজয় অর্থনৈতিক সংস্কার ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সহায়ক হবে। তবে বিশ্লেষকদের আশঙ্কা, দেশের অভ্যন্তরীণ বিভাজন, নিরাপত্তা সংকট ও আঞ্চলিক উত্তেজনা আরও গভীর হতে পারে।

৭ ঘণ্টা আগে

লেবানন ইস্যুতে ইরানকে নতুন হুঁশিয়ারি ট্রাম্পের

ট্রাম্প এমন সময়ে এমন হুমকি দিয়েছেন যখন সুইজারল্যান্ডে মুখোমুখি আলোচনায় বসেছে ইরান ও যুক্তরাষ্ট্র। ইরানের পক্ষে সংসদের স্পিকার বাঘের গালিবাফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি আলোচনায় নেতৃত্ব দিচ্ছেন। মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স ও ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটক

১৯ ঘণ্টা আগে