নির্বাচনে আমি লড়ছি এবং আমরাই জিতব : বাইডেন

ডেস্ক, রাজনীতি ডটকম

যুক্তরাষ্ট্রের ডেমোক্রেট প্রার্থী ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দ্ব্যর্থহীন কণ্ঠে বলেছেন, ‘নির্বাচনে আমি লড়ছি এবং আমরাই জিতব।‘ শুক্রবার (১২ জুলাই) ডেট্রয়েটে এক সমাবেশে দেওয়া ভাষণে এ কথা বলেন তিনি। ভাষণে বাইডেন নতুন করে ডোনাল্ড ট্রাম্পকে বেশ কয়েকটি বিষয়ে আক্রমণ করেন। তিনি স্পষ্টভাবে বলেন, ট্রাম্প একজন নারীকে ধর্ষণ করেছেন।

জো বাইডেন বলেন, ‘আপনাদের মতো এক কোটি ৪০ লাখ সমর্থক ডেমোক্রেট প্রার্থী বাছাইয়ের প্রাথমিক নির্বাচনে আমাকে ভোট দিয়েছেন। আপনারা আমাকে মনোনীত করেছেন, অন্য কেউ নয়। সংবাদপত্র নয়, বিশেষজ্ঞরা নয়, অভ্যন্তরীণ অন্য কেউ নয়, দাতারাও নয়। আপনারা ভোটাররা। আপনারাই ঠিক করেছেন, আর কেউ নয়; আমি আর কোথাও যাচ্ছি না।’

এদিন ৩৬ মিনিটের ভাষণে বাইডেন আরও বলেন, ‘আমি নির্বাচনে লড়ছি এবং আমরা জিততে যাচ্ছি।’

যখন ডেমোক্রেটিক আইনপ্রণেতা ও দাতাদের কাছ থেকে প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য ক্রমবর্ধমান আহ্বান জানানো হচ্ছে, এমন এক সময়েই ডেট্রয়েটের এক স্কুলে স্পষ্ট ভাষায় তিনি এমন বক্তব্য দিলেন। তখন মিশিগানের উপস্থিত জনতা বাইডেনকে নির্বাচনি লড়াইয়ে থাকতে উৎসাহিত করে স্লোগান দিয়ে বলেন, ‘আপনি ছেড়ে যাবেন না!’

প্রথমবারের মতো বাইডেন তার দ্বিতীয় মেয়াদে ক্ষমতার প্রথম ১০০ দিনের অগ্রাধিকারগুলো কী হবে তা তুলে ধরেন। এর মধ্যে শিশুকর হ্রাসকে স্থায়ী করা, স্বাস্থ্যসেবার সম্প্রসারণ, ন্যূনতম মজুরি বাড়ানো এবং অস্ত্র নিষিদ্ধকরণ আইনের মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে। চলতি বছরের ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ব্রেক্সিটের ১০ বছরে ৬ ব্রিটিশ প্রধানমন্ত্রীর বিদায়, সপ্তমের অপেক্ষা

ব্রেক্সিট গণভোটের ১০ বছর পূর্তির দিনে সেই রাজনৈতিক যাত্রাপথের দিকে ফিরে তাকালে দেখা যায়, ইউরোপীয় ইউনিয়ন ত্যাগের সিদ্ধান্ত দেশটির জন্য শুধু একটি পররাষ্ট্র বা অর্থনৈতিক নীতিগত পরিবর্তন ছিল না; বরং এটি যুক্তরাজ্যের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করে, যার প্রভাব এখনো দেশটির রাজনীতিতে স্পষ্ট।

১৬ ঘণ্টা আগে

হোয়াইট হাউজে ড্রোন ও স্নাইপার হামলার ষড়যন্ত্র: আরও দুইজন গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানিয়েছে, হোয়াইট হাউসে অনুষ্ঠিত একটি ইউএফসি ফ্রিডম ২৫০ মিক্সড মার্শাল আর্টস ইভেন্টকে লক্ষ্য করে সরকারি কর্মকর্তাদের ওপর হামলার ষড়যন্ত্রের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

১৯ ঘণ্টা আগে

ইরান কথা না শুনলে ‘যা করার করব’— হুঁশিয়ারি ট্রাম্পের

একটি প্রাথমিক শান্তি চুক্তির আওতায় প্রথম দফার আলোচনার পর গতকাল সোমবার থেকে আগামী ৬০ দিনের জন্য ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা স্থগিত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান যদি এই চুক্তির শর্ত মেনে না চলে, তবে তিনি ‘যা করার তা-ই করবেন’।

১৯ ঘণ্টা আগে

ব্রেক্সিটের এক দশক: ইউরোপ নিয়ে সম্পর্কের জটিলতায় যুক্তরাজ্য

দশ বছর আগের ব্রেক্সিট আলোচনার সময়কার ইউরোপ আর আজকের ইউরোপ এক নয়। তখন মূল প্রশ্ন ছিল যুক্তরাজ্যের বিদায় কীভাবে সামলানো হবে। আর এখন প্রশ্ন— ক্রমশ অস্থিতিশীল হয়ে ওঠা বিশ্বে ইউরোপ কীভাবে নিজের অবস্থান ধরে রাখবে।

২০ ঘণ্টা আগে