ডেস্ক, রাজনীতি ডটকম

এডিসন রিসার্চের প্রাথমিক বুথফেরত জরিপের ফল অনুযায়ী, প্রায় তিন চতুর্থাংশ ভোটার মনে করেন মার্কিন গণতন্ত্র গুরুতর হুমকির মুখে রয়েছে। আজ বুধবার এই তথ্য জানিয়েছে রয়টার্স।
বিশ্লেষকদের মতে, জরিপের ফলে ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিসের নির্বাচনী প্রচারণা ও দেশের ভবিষ্যত নিয়ে সাধারণ মানুষের উদ্বেগ উৎকণ্ঠার প্রতিফলন ঘটেছে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে ভোটাররা গণতন্ত্র ও অর্থনীতির কথা উল্লেখ করেছেন। প্রায় এক তৃতীয়াংশ ভোটার উভয় বিষয়ের কথা উল্লেখ করেছেন। পরের জায়গাগুলোতে ১৪ ও ১১ শতাংশ ভোট নিয়ে আছে গর্ভপাত ও অভিবাসন।
৭৩ শতাংশ ভোটার মনে করেন গণতন্ত্র হুমকির মুখে রয়েছে। ২৫ শতাংশ মনে করেন এটি সুরক্ষিত আছে। তবে এই সংখ্যাটি লাখো মার্কিন ভোটারের একটি ছোট অংশের প্রতিনিধিত্ব করছে। যত দিন গড়াবে, এই তথ্যে আরও পরিবর্তন আসবে।
বুথফেরত জরিপ মতে, মোট ভোটারদের ৫৩ শতাংশ নারী। ২০২০ সালের জরিপে এই সংখ্যা ছিল ৫২ শতাংশ। কলেজ ডিগ্রিবিহীন ভোটারের সংখ্যা ৫৭ শতাংশ। সংখ্যাটি ২০২০ এর ৫৯ শতাংশের চেয়ে কম। ধারণা করা হয়, এই গোষ্ঠীর ভোটাররা ট্রাম্পকে ভোট দেবেন।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বহুল প্রতীক্ষিত এ আলোচনা নিয়ে আগের দিনেও অনিশ্চয়তা কাটেনি। তবে দুই দেশের মধ্যে মধ্যস্থতাকারী পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জানিয়েছেন, দুপক্ষের সঙ্গেই তার কথা হয়েছে। এ আলোচনাকে তিনি ‘বাঁচা-মরার লড়াই’ বলে অভিহিত করেছেন, যেখান থেকে সর্বোচ্চ ইতিবাচক ফল আনতে আশাবাদী পা
১১ ঘণ্টা আগে
নেইপিদো থেকে এএফপি জানায়, ৬৯ বছর বয়সী মিন অং হ্লাইং শপথ পাঠ শেষে দেওয়া ভাষণে বলেন, ‘মিয়ানমার আবার গণতন্ত্রের পথে ফিরেছে এবং একটি উন্নত ভবিষ্যতের দিকে এগোচ্ছে।’
১৩ ঘণ্টা আগে
দীপালি ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চর হরিরামপুর ইউনিয়নের পূর্ব শালেপুর গ্রামের শেখ মোফাজ্জল ওরফে মোকা শেখের মেয়ে। ২০২৪ সালে তিনি গৃহকর্মী হিসেবে লেবাননে যান।
১৪ ঘণ্টা আগে
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলা শুরুর পর থেকে দেশটির ব্যাংকিং সেবা সীমিত হয়ে পড়েছিল। নতুন সিদ্ধান্তের মাধ্যমে এখন দেশের সব ব্যাংকে পূর্ণাঙ্গ কার্যক্রম পুনরায় চালু হচ্ছে।
১৭ ঘণ্টা আগে