ডেস্ক, রাজনীতি ডটকম

গত জুনে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (এমওইউ) ‘প্রতিশ্রুতি লঙ্ঘন করায়’ মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ফেরার কোনো পরিকল্পনা ইরানের নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।
ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা মেহর নিউজ এজেন্সির খবরে বলা হয়, বুধবার (১৫ জুলাই) তেহরানে এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ইসমাইল বাঘাই বলেন, ‘বর্তমানে আমাদের আলোচনার কোনো পরিকল্পনা নেই। আমরা এখন প্রতিরক্ষার দিকেই মনোযোগ দিচ্ছি।’
ওয়াশিংটনের চলমান হামলা ইরানকে ফের আলোচনার টেবিলে ফিরতে বাধ্য করবে— যুক্তরাষ্ট্রের এমন দাবির জবাবে তিনি এ কথা বলেন। বাঘাই বলেন, ১৭ জুন যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের শর্তাবলীর প্রতি ইরান আর নিজেকে বাধ্য মনে করছে না। কারণ, ওয়াশিংটন বারবার ওই চুক্তির অধীনে নিজেদের প্রতিশ্রুতি ভঙ্গ করেছে।
তিনি আরও বলেন, “একটি সমঝোতা স্মারক হলো পারস্পরিক প্রতিশ্রুতির সমষ্টি। অন্য পক্ষ যদি তা লঙ্ঘন করে, তাহলে আমরাও আমাদের অঙ্গীকার বাস্তবায়ন থেকে বিরত থাকব। এটি একটি নীতিগত বিষয় এবং এখন থেকে আমরা সেই পথেই এগোব।”
ইরানের এই কূটনীতিক মনে করেন, যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারকের প্রথম ধারা থেকেই প্রতিশ্রুতি ভঙ্গ করে আসছে। তাই ইরান যুক্তরাষ্ট্র এবং তাদের ‘জবরদস্তিমূলক’ দাবির বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়ার নীতিকে সমর্থন করছে বলে জানান তিনি।
বাঘাই বলেন, ‘আমাদের সশস্ত্র বাহিনী যেকোনো আগ্রাসনের জবাব সর্বশক্তি দিয়ে দেবে। তারা হামলা করলে অবশ্যই পালটা হামলার মুখে পড়বে।’
দক্ষিণ ইরানের উপকূলীয় এলাকাগুলোতে যুক্তরাষ্ট্রের চলমান হামলার মধ্যেই বাঘাই এমন মন্তব্য করলেন। অন্যদিকে ওয়াশিংটনের দাবি, বৈশ্বিক জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জাহাজকে লক্ষ্যবস্তু করার সক্ষমতা দুর্বল করতেই এসব হামলা চালানো হচ্ছে।
তবে যুক্তরাষ্ট্রের এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটির দাবি, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে স্বাক্ষরিত ১৪ দফা সমঝোতা স্মারকের ৫ নম্বর অনুচ্ছেদের অধীনে হরমুজ প্রণালি দিয়ে নৌ-চলাচল ব্যবস্থাপনার দায়িত্ব ইরানের ওপর ন্যস্ত করা হয়েছে।

স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা আর অনুমতি ছাড়া তাদের শিক্ষাগত লক্ষ্য পরিবর্তন করতে পারবেন না বা অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠানে স্থানান্তর হতে পারবেন না। এ ছাড়া ডিগ্রি বা প্রশিক্ষণ শেষ হওয়ার পর যুক্তরাষ্ট্র ছাড়ার জন্য যে ৬০ দিনের ‘গ্রেস পিরিয়ড’ ছিল, তা কমিয়ে ৩০ দিন করা হয়েছে।
১৭ ঘণ্টা আগে
র্যানসমওয়্যার গোষ্ঠী ‘ওয়ার্ল্ড লিকস’ ভারতের শিল্পগোষ্ঠী রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচারের সার্ভারে সাইবার হামলা চালিয়ে দেশটির বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র কুদানকুলাম-সংক্রান্ত হাজারো সংবেদনশীল নথি ফাঁস করেছে।
১ দিন আগে
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার (১৬ জুলাই) এক যৌথ বিবৃতিতে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানায়, জুনের শেষ দিকে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে নৌকা দুটি যাত্রা শুরু করে। এতে ৫০০ জনের বেশি যাত্রী ছিলেন, যাদের বেশির ভাগই জাতিগত সংখ্য
১ দিন আগে
হরমুজ প্রণালিতে খার্গ দ্বীপের দিকে যাচ্ছিল একটি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের বন্দরগুলোর ওপর আরোপিত নৌ-অবরোধের অংশ হিসেবে এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ওয়াশিংটন। একই সময়ে রাজধানী তেহরানসহ ইরানের বিভিন্ন এলাকায় নতুন করে হামলার খবরও পাওয়া গেছে।
১ দিন আগে