ডেস্ক, রাজনীতি ডটকম

জার্মানির উত্তরাঞ্চলের স্টাডে শহরের একটি যুব কল্যাণকেন্দ্রে বন্দুকধারীর হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে পুলিশ।
জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভেলে ও ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, সোমবার (২৯ জুন) স্টাডে শহরের ডানকার্শট্রাসে এলাকায় এ ঘটনা ঘটে। হামলার পরপরই বড় ধরনের অভিযান চালিয়ে দুই সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে একজনকে মূল হামলাকারী বলে সন্দেহ করা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, বর্তমানে আর কোনো সন্দেহভাজন পলাতক নেই এবং জনসাধারণের জন্য কোনো তাৎক্ষণিক নিরাপত্তা ঝুঁকি নেই।
পুলিশ জানিয়েছে, হামলাটি একটি ‘যুব কল্যাণকেন্দ্রে’ ঘটেছে। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ওই প্রতিষ্ঠানে গর্ভবতী নারী ও ছোট সন্তানসহ অল্পবয়সী মায়েদের জন্য অস্থায়ী আবাসন ও সহায়তা সেবাও দেওয়া হয়। তবে হামলার সুনির্দিষ্ট স্থান ও প্রতিষ্ঠানটির প্রকৃতি সম্পর্কে এখনো তদন্ত চলছে।
হামলার কারণ ও ঘটনার পূর্ণ বিবরণ এখনো নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ। নিহত ও আহতদের পরিচয়ও প্রকাশ করা হয়নি। পুলিশ জানিয়েছে, ঘটনার পেছনের উদ্দেশ্য ও কীভাবে হামলাটি সংঘটিত হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
ঘটনাস্থলের ছবিতে বিপুলসংখ্যক পুলিশ সদস্য, অ্যাম্বুলেন্স ও জরুরি সেবাকর্মীদের উপস্থিতি দেখা গেছে। ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের এলাকা এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয়।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ও হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়া বিভিন্ন যাচাইবিহীন তথ্য ও গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে স্টাডে পুলিশ। তাদের ভাষ্য, নিশ্চিত তথ্য ছাড়া কোনো বার্তা বা ভয়েস মেসেজ শেয়ার করা তদন্তে বিঘ্ন সৃষ্টি করতে পারে এবং জনমনে বিভ্রান্তি ছড়াতে পারে।
প্রায় ৫০ হাজার মানুষের বসবাস স্টাডে শহরটি হামবুর্গের পশ্চিমে অবস্থিত। ইউরোপের কঠোরতম অস্ত্র নিয়ন্ত্রণ আইনগুলোর একটি জার্মানিতে কার্যকর থাকলেও দেশটিতে মাঝে মধ্যে প্রাণঘাতী বন্দুক হামলার ঘটনা ঘটে। সোমবারের এই হামলাটি সাম্প্রতিক সময়ের সবচেয়ে প্রাণঘাতী ঘটনাগুলোর একটি।

ফরাসি জনস্বাস্থ্য সংস্থার তথ্যমতে, তাপপ্রবাহজনিত অতিরিক্ত মৃত্যুর বেশির ভাগই বয়স্ক মানুষের। দেশটির স্বাস্থ্যমন্ত্রী স্টেফানি রিস্ত বলেন, তাপমাত্রা কিছুটা কমতে শুরু করলেও এর স্বাস্থ্যগত প্রভাব আরও অন্তত ১০ দিন স্থায়ী হতে পারে। তার ভাষায়, 'এই সংকট এখনো শেষ হয়নি।'
১৩ ঘণ্টা আগে
রোববার দক্ষিণ ইরানের কয়েকটি স্থাপনায় নতুন করে যুক্তরাষ্ট্রের হামলার পরপরই বাহরাইন ও কুয়েত লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান। একই সঙ্গে যুদ্ধ বন্ধে চলমান আলোচনাও পুরোপুরি স্থগিত করার হুমকি দেয় দেশটি। জবাবে ট্রাম্প সতর্ক করে বলেন, এমন সময় আসতে পারে যখন তিনি আর আলোচনায় আগ্রহী থাকবেন না
১৫ ঘণ্টা আগে
পুলিশ জানিয়েছে, তার কাছে প্রায় ১৪ হাজার বিষমিশ্রিত ক্যাপসুল পাওয়া গেছে। এসব ক্যাপসুলে ছিল জিঙ্ক ফসফাইড, যা সাধারণত ইঁদুর মারার বিষ হিসেবে ব্যবহৃত হয়।
১ দিন আগে
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, ইরানের ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের নতুন হামলার জবাবে মধ্যপ্রাচ্যে অবস্থিত আটটি মার্কিন সামরিক স্থাপনায় ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে।
২ দিন আগে