চিমনিতে কালো ধোঁয়া, নির্বাচিত হননি নতুন পোপ

ডেস্ক, রাজনীতি ডটকম

ক্যাথলিক খ্রিষ্টানদের প্রয়াত ধর্মগুরু ফ্রান্সিসের উত্তরসূরি বেছে নিতে বুধবার (৭ মে) শুরু হওয়া গোপন কনক্লেভে প্রথম দফা ভোটের পর সিস্টিন চ্যাপেলের চিমনি দিয়ে কালো ধোঁয়া বেরোতে দেখা গেছে। এর মানে প্রথমদিন রোমান ক্যাথলিকদের ধর্মগুরু পোপ নির্বাচন করেননি কার্ডিনালরা।

ফলে বৃহস্পতিবার আবারও পোপ নির্বাচনে সমবেত হবেন কার্ডিনালরা। এদিনও কেউ পোপ নির্বাচিত না হলে ফের ভোট চলবে। বৃহস্পতিবার (৮ মে) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

এর আগে, বুধবার (৭ মে) সকালে ভ্যাটিকানের সেন্ট পিটার্স ব্যাসিলিকায় প্রার্থনা অনুষ্ঠানের মধ্যদিয়ে পোপ নির্বাচনের আনুষ্ঠানিকতা শুরু হয়। এই আয়োজনে সভাপতিত্ব করছেন ৯১ বছর বয়সী কার্ডিনাল ডিন জিওভান্নি বাতিস্তা রে।

নতুন পোপ নির্বাচনের জন্য ভ্যাটিকানে জড়ো হয়েছেন বিশ্বের ১৩০ জনের বেশি কার্ডিনাল। ভ্যাটিকান সময় বুধবার বিকেলে তারা বিখ্যাত রেনেসাঁ ফ্রেস্কোর নিচে ভোট দেওয়ার জন্য সিস্টিন চ্যাপেলে যান।

এদিকে, পোপ নির্বাচন ঘিরে সেন্ট পিটার্স স্কয়ারে সমবেত হন হাজার হাজার মানুষ। তারা অধীর আগ্রহে অপেক্ষা করেন কে হচ্ছেন নতুন পোপ তা জানার জন্য। তবে প্রথমদিন সিস্টিন চ্যাপেলের চিমনিতে কালো ধোঁয়া দেখেই তারা নিশ্চিত হয়েছেন আজ পোপ নির্বাচিত হননি। এর মধ্যদিয়ে তাদের অপেক্ষা আরও দীর্ঘায়িত হলো।

পোপ নির্বাচন না হওয়া পর্যন্ত কার্ডিনালরা ওই চ্যাপেলেই থাকবেন এবং চিমনি দিয়ে সাদা ধোঁয়া বের হলেই বোঝা যাবে পোপ নির্বাচন হয়ে গেছে। কোনো ভোটে কেউ দুই তৃতীয়াংশের বেশি ভোট পেলে সিসটিন চ্যাপেলের চিমনি দিয়ে বের হবে সাদা ধোঁয়া, বাজবে ঘণ্টাধ্বনি। তার আগ পর্যন্ত প্রত্যেক ভোটের পর চিমনি দিয়ে বের হবে কালো ধোঁয়া।

পোপ নির্বাচনে অংশ নিতে এবার ৭০টি দেশের রেকর্ড ১৩৩ কার্ডিনাল সিসটিন চ্যাপেলে ঢুকেছেন বলে ধারণা প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম। ফ্রান্সিস যেবার পোপ হয়েছিলেন, সেই ২০১৩ সালের কনক্লেভে ছিলেন ৪৮ দেশের ১১৫ কার্ডিনাল।

নতুন পোপ কে হতে পারেন, তা নিয়ে ইউরোপের গণমাধ্যমগুলো ব্যাপক জল্পনা-কল্পনা করছে। তাদের হিসাবে, কনক্লেভে লড়াই হতে পারে ইতালীয় কার্ডিনাল পিয়েত্র পারোলিন ও ফিলিপিন্সের কার্ডিনাল লুইস আন্তোনিও তাগলের মধ্যে।

নতুন পোপ কেমন হওয়া উচিত, কার্ডিনালদের মধ্যে এ নিয়ে পরিষ্কার বিভক্তি রয়েছে বলে জানিয়েছে রয়টার্স। কেউ চাইছেন ফ্রান্সিসের ধারাবাহিকতা বজায় থাকুক, কেউ চাইছেন ক্যাথলিক চার্চ তার পুরনো রক্ষণশীল ধারায় ফেরত যাক, অনেকে আবার চাইছেন ভ্যাটিকানের সিংহাসনে এমন কেউ বসুক, যিনি আধুনিক বিশ্বের সঙ্গে তাল মেলাতে পারবেন।

গত ২১ এপ্রিল ৮৮ বছর বয়সে পোপ ফ্রান্সিসের মৃত্যু হয়। তারই পরিপ্রেক্ষিতে নতুন পোপ বেছে নেওয়ার বিষয়টি সামনে আসে। দিনটি রীতিনীতিতে পরিপূর্ণ এবং সিস্টিন চ্যাপেলে অত্যন্ত গোপনীয় ভোটের মধ্যদিয়ে শেষ হয়।

নতুন পোপ নির্বাচনের এই প্রক্রিয়া কতক্ষণ স্থায়ী হবে তা এখনো নিশ্চিত নয়। সাম্প্রতিক কনক্লেভগুলো মাত্র কয়েক দিন স্থায়ী হয়েছিল, যদিও আগের শতাব্দীগুলোতে মতবিরোধের কারণে মাসের পর মাস ধরেও চলতে থাকে পোপ নির্বাচন প্রক্রিয়া।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

আইআরজিসির গোয়েন্দাপ্রধানকে হত্যার দায় স্বীকার ইসরায়েলের

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) গোয়েন্দা সংস্থার প্রধান মেজর জেনারেল মাজিদ খাদেমিকে হত্যার দায় স্বীকার করেছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) তাদের এক টেলিগ্রাম বার্তায় বলেছে, আইআরজিসির গোয়েন্দাপ্রধান নিহত হওয়া ইরানের জন্য আরও একটি বড় ধাক্কা।

১০ ঘণ্টা আগে

ইরানের বিশ্ববিদ্যালয়সহ আবাসিক এলাকায় হামলায় নিহত ৩৪, পালটা ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলে

ইরানের সংবাদ সংস্থা ফার্স নিউজের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, সোমবার (৬ এপ্রিল) তেহরান প্রদেশের বাহারেস্তান কাউন্টিতে বিমান হামলায় ২৩ জন নিহত হয়েছেন। এর মধ্যে শিশু ছয়জন, যাদের বয়স ১০ বছরের কম।

১১ ঘণ্টা আগে

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় আইআরজিসির গোয়েন্দাপ্রধান নিহত

বিবৃতিতে বলা হয়েছে, সোমবার মেজর জেনারেল মাজিদ খাদেমি চলমান আগ্রাসী যুদ্ধে আমেরিকান-জায়োনিস্ট শত্রুর সন্ত্রাসী হামলায় শহিদ হয়েছেন। প্রায় অর্ধশতাব্দী ধরে বিপ্লব, রাষ্ট্রব্যবস্থা ও ইসলামি স্বদেশের প্রতি আন্তরিক ও সাহসী অভিভাবকত্বের মাধ্যমে গোয়েন্দা ও নিরাপত্তা ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ, স্থায়ী ও শিক্ষ

১১ ঘণ্টা আগে

ট্রাম্পের ‘অশালীন’ হুমকির পর তেলের দর ছাড়াল ১১০ ডলার

এর আগে রোববার নিজের মালিকানাধীন ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প লেখেন, ‘মঙ্গলবার হবে বিদ্যুৎকেন্দ্র দিবস এবং সেতু দিবস— সব একসাথে, ইরানে। এর মতো কিছু আর হবে না!!! ওই অভিশপ্ত প্রণালি খুলে দাও পাগল বেজন্মার দল, নইলে নরকে বাস করতে হবে— দেখে নিও! আল্লাহ মহান।’

১৪ ঘণ্টা আগে