উত্তর ইরাকের কুর্দি গ্যাসক্ষেত্রে ড্রোন হামলা

ডেস্ক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

উত্তর ইরাকের কুর্দি নিয়ন্ত্রিত সুলাইমানিয়া অঞ্চলে অবস্থিত কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘খোর মোর’ গ্যাসক্ষেত্রে একটি ড্রোন হামলা চালানো হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি এ হামলার বিষয়টি নিশ্চিত করেছে। অঞ্চলটির সিংহভাগ বিদ্যুৎকেন্দ্রে গ্যাস সরবরাহের প্রধান উৎস এই ক্ষেত্রটি হওয়ায়, হামলার পর পুরো এলাকার বিদ্যুৎ পরিষেবা মারাত্মকভাবে বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

গ্যাসক্ষেত্রে হামলার প্রায় একই সময়ে সুলাইমানিয়া থেকে ২০০ কিলোমিটার দূরে কুর্দিস্তানের রাজধানী এরবিলেও পরপর বেশ কয়েকটি বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। স্থানীয় প্রত্যক্ষদর্শী ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে বিস্ফোরণের তীব্রতা স্পষ্ট হয়ে উঠেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, এরবিলে মার্কিন কনস্যুলেটের নিকটবর্তী এলাকা সহ বিভিন্ন স্থানে অন্তত সাতটি বিস্ফোরণ ঘটানো হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, উত্তর-পূর্ব এরবিলের খালিফান ও সোরান এলাকাকে লক্ষ্য করে অন্তত চারটি ড্রোন হামলা চালিয়েছে ইরান। ড্রোনগুলোর আঘাতের পর লক্ষ্যবস্তুগুলোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। এর মধ্যে দুটি ড্রোন মূল লক্ষ্যবস্তুর অত্যন্ত কাছে এসে বিধ্বস্ত হয় বলে পুলিশ নিশ্চিত করেছে।

ঘটনার পরপরই মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে ওঠে। ড্রোন হামলার জবাবে মার্কিন কনস্যুলেট ও আশপাশের আকাশে যুক্তরাষ্ট্রের ১০টিরও বেশি যুদ্ধবিমান ও সামরিক ড্রোন টহল দিতে দেখা যায়। আকস্মিক এই পাল্টাপাল্টি সামরিক তৎপরতায় পুরো ইরাকি কুর্দিস্তান অঞ্চলে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।

উল্লেখ্য, টানা ১৩ রাত বোমারু হামলার পর যুক্তরাষ্ট্র সাময়িকভাবে ইরানে তাদের সামরিক অভিযান স্থগিত ঘোষণা করেছিল। ওয়াশিংটন হামলা স্থগিত করায় বিপরীত দিক থেকে ইরানও তাদের আক্রমণ বন্ধ রেখেছিল। তবে সেই সাময়িক বিরতির পরপরই উত্তর ইরাকে এই আকস্মিক হামলা আন্তর্জাতিক বিশেষজ্ঞদের উদ্বেগ আবার বাড়িয়ে দিয়েছে।

এর আগে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংবাদমাধ্যমে দাবি করা হয়, অস্ত্র ও সামরিক সরঞ্জামের ঘাটতির কারণে মার্কিন প্রশাসন হামলা স্থগিত রেখেছে। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই দাবি সরাসরি নাকচ করে জানান, আন্তর্জাতিক মধ্যস্থতাকারী দেশগুলোর অনুরোধে এবং শান্তির স্বার্থেই তিনি হামলা স্থগিতের নির্দেশ দিয়েছেন।

ট্রাম্প আরও জানান, যুক্তরাষ্ট্রের সাথে ইরানের ইতিবাচক আলোচনা চলছে এবং খুব শিগগিরই একটি ভালো ফলাফলের সম্ভাবনা রয়েছে। তবে এমন আলোচনার পূর্বাভাসের মধ্যেই ইরাকের মাটিতে মার্কিন স্বার্থের ওপর এই আঘাত নতুন করে উত্তেজনার সৃষ্টি করল।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

পশ্চিম তীরে হামলা: ইসরায়েলকে সতর্ক করল আরব আমিরাত

সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এ ধরনের হামলা মুসলমানদের বিরুদ্ধে চরমপন্থী ও উসকানিমূলক কর্মকাণ্ডের শামিল, যা অবিলম্বে বন্ধ হওয়া উচিত।

১ দিন আগে

গ্রেফতারি পরোয়ানা উপেক্ষা করে যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

সফরকালে দুই নেতা ইসরায়েল-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্ক এবং মধ্যপ্রাচ্য পরিস্থিতি সহ উভয় দেশের জন্য গুরুত্বপূর্ণ নানা ইস্যুতে আলোচনা করবেন। ২০২৫ সালের জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প পুনরায় মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর এটি হতে যাচ্ছে নেতানিয়াহুর সঙ্গে তার সপ্তম বৈঠক। ট্রাম্পের চলতি মেয়াদে অন্

১ দিন আগে

ট্রাম্পের ক্ষমার পর দেশে ফিরলেন হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট হার্নান্দেজ

২০১৪ থেকে ২০২২ সাল পর্যন্ত দুই মেয়াদে হন্ডুরাসের প্রেসিডেন্টের দায়িত্বে ছিলেন হার্নান্দেজ। ২০২২ সালের এপ্রিলে তাকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করা হয় এবং ২০২৪ সালে মার্কিন আদালত তাকে ৪৫ বছরের কারাদণ্ড দেন। তবে শুরু থেকেই তিনি অভিযোগ অস্বীকার করে আসছিলেন। পরবর্তীতে ট্রাম্প তাকে ক্ষমা করেন।

১ দিন আগে

ইসরায়েলি মদদে পশ্চিমতীরে উগ্র বসতি স্থাপনকারীদের ভয়াবহ তাণ্ডব

নাবলুসের নিকটবর্তী তাল শহরে উগ্র বসতি স্থাপনকারীদের অবৈধ প্রবেশের পর ইসরায়েলি বাহিনীর গুলিতে চার ফিলিস্তিনি নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে এই চরম উত্তেজনার সৃষ্টি হয়। এ সময় সংঘর্ষে দুই ইসরায়েলি নিহত হলে পুরো পশ্চিম তীরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

১ দিন আগে