ডেস্ক, রাজনীতি ডটকম

গ্রিসের উপকূলীয় এলাকায় মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে ২০০ জনেরও বেশি অবৈধ অভিবাসীকে উদ্ধার করেছে দেশটির কোস্ট গার্ড। উদ্ধার পাওয়া এসব অভিবাসীর একটি বড় অংশ বাংলাদেশ ও সুদানের নাগরিক।
গ্রিক সংবাদমাধ্যম 'ডিমোক্রেটিয়া'-র বরাতে মিডল ইস্ট মনিটর জানিয়েছে, লিবিয়া উপকূল থেকে আসা বেশ কয়েকটি নৌকায় চড়ে অন্তত ২০২ জন অভিবাসী ক্রিট দ্বীপে পৌঁছান। আকস্মিকভাবে বিপুলসংখ্যক মানুষের আগমনে দ্বীপটির অস্থায়ী অভ্যর্থনা কেন্দ্রগুলোতে প্রবল চাপ তৈরি হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে ইউরোপীয় সীমান্ত ও উপকূল রক্ষাকারী সংস্থা ‘ফ্রন্টেক্স’-এর একটি বিমান ক্রিটের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় আইয়েরাপেত্রা উপকূলে ৪০ জন অভিবাসীবাহী একটি নৌকার সন্ধান পায়। খবর পেয়ে গ্রিক কোস্ট গার্ড ও স্থানীয় একটি মাছ ধরার ট্রলার যৌথ অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে আইয়েরাপেত্রা বন্দরে নিয়ে যায়। বর্তমানে সেখানে তাঁদের পরিচয় যাচাই-বাছাই করা হচ্ছে।
এর মাত্র কয়েক ঘণ্টা আগে পৃথক দুটি নৌকা থেকে আরও ১১২ জন অভিবাসীকে উদ্ধার করে গ্রিক কর্তৃপক্ষ। এর মধ্যে প্রথম দলটির ৫৬ জনের মধ্যে ৩১ জন সুদান ও ২৫ জন বাংলাদেশের নাগরিক। অন্যদিকে দ্বিতীয় নৌকার ৫৬ জনের মধ্যে ৪৭ জন বাংলাদেশি এবং ৯ জন মিসরীয় নাগরিক।
উদ্ধার হওয়া সব অভিবাসীকে বর্তমানে হেরাক্লিয়ন বন্দরের একটি সাময়িক আবাসনকেন্দ্রে রাখা হয়েছে। ক্রিট দ্বীপে টানা অভিবাসীদের আগমন বাড়তে থাকায় এই কেন্দ্রটিকে আশ্রয়ন হিসেবে ব্যবহার করা হচ্ছে।

২০১৫ সালে ‘অবাঞ্ছিত সংগঠন’ আইন কার্যকর হওয়ার পর থেকে রাশিয়া শত শত বিদেশি সংস্থাকে কালো তালিকাভুক্ত করেছে। এই তালিকায় রয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ, বিভিন্ন স্বাধীন সংবাদমাধ্যম এবং যুক্তরাষ্ট্রের ইয়েল ও স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষাপ্রতিষ্ঠানও।
১২ ঘণ্টা আগে
সম্পর্ক পুনঃস্থাপনের পেছনে পেরুর নতুন ডানপন্থি প্রেসিডেন্ট কেইকো ফুজিমোরির ভূমিকা গুরুত্বপূর্ণ। গত জুলাইয়ে দায়িত্ব নেওয়ার আগেই তিনি মেক্সিকোর সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার আগ্রহ প্রকাশ করেছিলেন।
১২ ঘণ্টা আগে
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, গত ১৮ জুলাই থেকে প্রায় প্রতি রাতেই রাশিয়ার বিভিন্ন অঞ্চলে ওয়াইল্ডবেরিজের গুদামগুলোতে হামলা হচ্ছে। এখন পর্যন্ত অন্তত ২০টি গুদাম লক্ষ্যবস্তু হয়েছে। এসব হামলায় বড় অগ্নিকাণ্ড, বিপুল পরিমাণ পণ্যের ক্ষয়ক্ষতি এবং দেশটির বিস্তৃত সরবরাহ নেটওয়ার্কে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হয়
১৩ ঘণ্টা আগে
পলিসিলিকন হলো অত্যন্ত বিশুদ্ধ সিলিকনের একটি রূপ, যা সেমিকন্ডাক্টর চিপ, ডেটা সেন্টার, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি এবং সৌর প্যানেল তৈরির অন্যতম প্রধান কাঁচামাল। বর্তমানে এ খাতে বিশ্বের সবচেয়ে বড় উৎপাদক চীন।
১৪ ঘণ্টা আগে