ডেস্ক, রাজনীতি ডটকম

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সেমিকন্ডাক্টর ও সৌরশক্তি শিল্পে চীনের প্রভাব মোকাবিলায় চীনে উৎপাদিত পলিসিলিকন ও সংশ্লিষ্ট পণ্যের ওপর নতুন করে ১৫ শতাংশ আমদানি শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ৪ ডিসেম্বর থেকে কার্যকর হতে যাওয়া এ সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছে বেইজিং।
দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার রাতে স্বাক্ষরিত এক নির্বাহী আদেশে ট্রাম্প বলেন, এ পদক্ষেপের লক্ষ্য যুক্তরাষ্ট্রে পলিসিলিকন ও সংশ্লিষ্ট পণ্যের উৎপাদনকে বাণিজ্যিকভাবে টেকসই করে তোলা, যাতে দেশটির অর্থনৈতিক ও জাতীয় নিরাপত্তার চাহিদা পূরণ করা সম্ভব হয়।
পলিসিলিকন হলো অত্যন্ত বিশুদ্ধ সিলিকনের একটি রূপ, যা সেমিকন্ডাক্টর চিপ, ডেটা সেন্টার, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি এবং সৌর প্যানেল তৈরির অন্যতম প্রধান কাঁচামাল। বর্তমানে এ খাতে বিশ্বের সবচেয়ে বড় উৎপাদক চীন।
যুক্তরাষ্ট্রের উৎপাদন বাড়াতে নতুন উদ্যোগ
হোয়াইট হাউজ জানিয়েছে, নতুন শুল্কের পাশাপাশি যুক্তরাষ্ট্রে পলিসিলিকন শিল্পে বিনিয়োগ উৎসাহিত করতে বাণিজ্য মন্ত্রণালয় একটি বিশেষ প্রণোদনা কর্মসূচি চালু করতে পারবে।

এ ছাড়া পলিসিলিকন ও সংশ্লিষ্ট পণ্যের জন্য ন্যূনতম আমদানি মূল্যও নির্ধারণ করেছে ট্রাম্প প্রশাসন। সে অনুযায়ী প্রতি কেজি পলিসিলিকনের সর্বনিম্ন মূল্য হবে ২১ ডলার, পলিসিলিকন ইনগট ও ওয়েফারের ক্ষেত্রে ১০০ ডলার, সৌর সেলের জন্য প্রতি ওয়াট ২২ সেন্ট এবং সৌর মডিউল বা প্যানেলের জন্য প্রতি ওয়াট ৩৮ সেন্ট।
চীনের বিরুদ্ধে পুরোনো অভিযোগ
যুক্তরাষ্ট্রের সৌরশক্তি শিল্প দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, বিপুল সরকারি ভর্তুকির সুবিধা নিয়ে চীনা কোম্পানিগুলো আন্তর্জাতিক বাজারে অস্বাভাবিক কম দামে সৌর প্যানেল বিক্রি করছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের বিদ্যমান শুল্ক এড়াতে তারা উৎপাদন বিভিন্ন দেশে সরিয়ে নিয়েছে বলেও অভিযোগ রয়েছে।
ট্রাম্প প্রশাসনের দাবি, এসব কারণে যুক্তরাষ্ট্রের দেশীয় উৎপাদকরা প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সরবরাহব্যবস্থা ঝুঁকির মুখে পড়ছে।
বেইজিংয়ের তীব্র প্রতিক্রিয়া
নতুন শুল্ক ঘোষণার পরই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান যুক্তরাষ্ট্রের পদক্ষেপকে 'জাতীয় নিরাপত্তার ধারণার অপব্যবহার' এবং 'চীনা প্রতিষ্ঠানের বিরুদ্ধে রাষ্ট্রীয় ক্ষমতার অপপ্রয়োগ' বলে আখ্যা দিয়েছেন।
তিনি বলেন, 'সংরক্ষণবাদ যুক্তরাষ্ট্রকে আরও প্রতিযোগিতামূলক করবে না। এই সিদ্ধান্ত চীন ও যুক্তরাষ্ট্রের ব্যবসা-বাণিজ্যের স্বাভাবিক পরিবেশকে গুরুতরভাবে ব্যাহত করবে এবং এটি কোনো পক্ষেরই স্বার্থে নয়।'
তিনি আরও বলেন, চীন তার ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর বৈধ অধিকার ও স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে।
মার্কিন কোম্পানিগুলোর সমর্থন
বর্তমানে যুক্তরাষ্ট্রে বড় দুটি পলিসিলিকন উৎপাদন কেন্দ্র রয়েছে। এর একটি মিশিগানে অবস্থিত হেমলক সেমিকন্ডাক্টর, যা মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান কর্নিং ও জাপানের শিন-এৎসু হ্যান্ডোটাইয়ের যৌথ উদ্যোগ। অন্যটি টেনেসিতে পরিচালনা করছে জার্মানির ওয়াকার কেমি।
কর্নিংয়ের এক মুখপাত্র বলেন, নতুন শুল্ক যুক্তরাষ্ট্রে উৎপাদন সক্ষমতায় আরও বিনিয়োগকে উৎসাহিত করবে এবং দীর্ঘমেয়াদে দেশের প্রতিযোগিতা সক্ষমতা বাড়াবে।
অন্যদিকে ওয়াকার কেমি জানিয়েছে, সেমিকন্ডাক্টর সরবরাহব্যবস্থা, উন্নত কম্পিউটিং অবকাঠামো এবং জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে এ সিদ্ধান্তের গুরুত্ব বিবেচনায় প্রশাসনের উদ্যোগকে তারা ইতিবাচকভাবে দেখছে।
বাণিজ্য উত্তেজনার মধ্যেও শক্তিশালী চীনা রপ্তানি
ট্রাম্পের নতুন পদক্ষেপ এমন সময়ে এলো, যখন চীন জানিয়েছে, জুলাই মাসে দেশটির রপ্তানি আগের বছরের একই সময়ের তুলনায় ডলার হিসাবে ২৩ দশমিক ৯ শতাংশ বেড়েছে। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তাসংশ্লিষ্ট প্রযুক্তিপণ্য ও উন্নত শিল্পপণ্যের চালান বৃদ্ধিই এ প্রবৃদ্ধির প্রধান কারণ।
অক্সফোর্ড ইকোনমিকসের জ্যেষ্ঠ এশিয়া অর্থনীতিবিদ শিয়ানা ইউয়ের মতে, চীনের শক্তিশালী ইলেকট্রনিকস ও যন্ত্রপাতি রপ্তানি ইঙ্গিত দিচ্ছে, ভবিষ্যতের বৈশ্বিক উৎপাদন খাতকে এআই ও বিদ্যুতায়ন প্রযুক্তিই নেতৃত্ব দেবে।
তিনি বলেন, মধ্যপ্রাচ্যের অস্থিরতার কারণে জ্বালানি ও পরিবহন ব্যয় উঁচু থাকতে পারে। তবে এআই হার্ডওয়্যার, বৈদ্যুতিক যান, ব্যাটারি এবং উচ্চমূল্যের উৎপাদন খাতে চীনের প্রতিযোগিতামূলক সক্ষমতা দেশটিকে বিশ্ববাজারে আরও শক্ত অবস্থানে নিয়ে যেতে পারে।

বিষয়টি সম্পর্কে অবগত আঞ্চলিক দুটি সূত্র জানায়, শুক্রবারই চুক্তিটি সই হওয়ার কথা। পরে এক তুর্কি কর্মকর্তাও বিষয়টি নিশ্চিত করেন। তবে আরেকটি আঞ্চলিক সূত্রের ভাষ্য, চুক্তিটি সই হলেও শুক্রবারই তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে কি না, তা এখনো নিশ্চিত নয়।
৮ ঘণ্টা আগে
শুক্রবার (৭ আগস্ট) সকালে দেশটির মধ্যাঞ্চলীয় ননথাবুরি প্রদেশের বাং কুরাই জেলায় এ ঘটনা ঘটে। হামলার সময় স্কুলে নিয়মিত কার্যক্রম চলছিল।
১০ ঘণ্টা আগে
বর্তমানে ট্রাম্পের সামনে মূলত দুটি পথ খোলা— ইরান ও ওমানের মধ্যে আলোচনায় থাকা একটি অন্তর্বর্তী চুক্তি মেনে নেওয়া, যা কার্যকর হলে যুদ্ধের আগে কখনো না পাওয়া হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণের একটি অংশ পাবে তেহরান; অন্য পথে ট্রাম্প চাইলে তার দেওয়া হুঁশিয়ারি অনুযায়ী সামরিক অভিযান আরও জোরদার করতে পারেন, যাতে
১৪ ঘণ্টা আগে