শ্রীলঙ্কায় ২ কারাগারে দাঙ্গায় নিহত ৩, আহত ২৩— বন্দির চাপে বাড়ছে সংকট

ডেস্ক, রাজনীতি ডটকম
নিউ ম্যাগাজিন ও কুরুভিটা কারাগারে দাঙ্গার ঘটনার পর নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে পাল্লানসেনা উন্মুক্ত কারাগারে টহল দিচ্ছেন পুলিশ ও এসটিএফ সদস্যরা। ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কার দুটি কারাগারে পৃথক দাঙ্গায় তিন বন্দি নিহত এবং অন্তত ২৩ জন আহত হয়েছেন। দীর্ঘদিন ধরে দেশটির কারাগারগুলোতে ধারণক্ষমতার তুলনায় অতিরিক্ত বন্দি এবং বিচারাধীন মামলার জটের মধ্যে নতুন করে এই সহিংসতার ঘটনা ঘটল।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, শুক্রবার (৭ আগস্ট) দিবাগত রাতে রাজধানী কলম্বোর নিউ ম্যাগাজিন কারাগারে দাঙ্গা শুরু হলে একজন বন্দি নিহত এবং ১০ জন আহত হন। এরপর একই দিন ভোরে রাজধানী থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরের কুরুভিটা কারাগারে আরেকটি দাঙ্গায় দুই বন্দি নিহত ও ১৪ জন আহত হন।

দেশটির পার্লামেন্টে জননিরাপত্তামন্ত্রী আনন্দা উইজেপালা জানান, পুলিশ ও স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) উভয় কারাগারেই পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এ ছাড়া কলম্বো থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরের নেগোম্বোর একটি উন্মুক্ত কারাগারেও বন্দিদের বিক্ষোভ ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করে। পরে সেখানকার পরিস্থিতিও নিয়ন্ত্রণে আসে।

এর আগে গত জুলাইয়ের শুরুতে নেগোম্বোর একটি কারাগারে টানা দুই দিনের সংঘর্ষে ১০ জন কারারক্ষী ও ২০ জন বন্দি নিহত হন। গত সপ্তাহে কলম্বোর উপকণ্ঠের মাহারা কারাগারেও দাঙ্গায় একজন বন্দি নিহত এবং কয়েকজন আহত হন।

সাম্প্রতিক এসব ঘটনার পর নিউ ম্যাগাজিন, কুরুভিটা ও নেগোম্বো কারাগারে অতিরিক্ত পুলিশ ও দাঙ্গা নিয়ন্ত্রণকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। ছাদে উঠে পড়া বা খোলা জায়গায় জড়ো হওয়া বন্দিদের নিজ নিজ ওয়ার্ডে ফিরিয়ে নেওয়া হয়েছে।

জননিরাপত্তামন্ত্রী বলেন, ‘এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। নিরাপত্তা নিয়ে কোনো উদ্বেগ নেই। তবে সাম্প্রতিক সব ঘটনাকে একসঙ্গে বিবেচনা করলে মনে হচ্ছে, এর পেছনে পরিকল্পিত নাশকতার চেষ্টা থাকতে পারে। তবে পূর্ণাঙ্গ তদন্ত শেষ হওয়ার আগে এ বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা যাবে না।’

বহু বছর ধরেই শ্রীলঙ্কার কারাগারগুলো ধারণক্ষমতার তুলনায় অতিরিক্ত বন্দির চাপে রয়েছে। দেশটির ২২টি কারাগার সর্বোচ্চ প্রায় ১১ হাজার বন্দি রাখার জন্য নির্মিত হলেও বর্তমানে সেখানে ৪১ হাজারেরও বেশি বন্দি রয়েছেন। তাদের মধ্যে তিন-চতুর্থাংশের বেশি বিচারাধীন বন্দি, যাদের অনেকেই মাদক-সংশ্লিষ্ট মামলায় আটক।

ক্রমবর্ধমান মামলার জট কমাতে এবং বিচারপ্রক্রিয়া দ্রুত করতে শ্রীলঙ্কা সরকার সংবিধান সংশোধনের মাধ্যমে উচ্চ আদালতের বিচারকদের চাকরির মেয়াদ আরও দুই বছর বাড়ানোর পরিকল্পনা করছে। সরকারের আশা, এতে ১০ লাখের বেশি বিচারাধীন মামলার জট কমবে এবং দীর্ঘ সময় ধরে বিচারাধীন বন্দির সংখ্যাও হ্রাস পাবে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

শাহবাজ শরিফের পর সৌদি আরবে তুরস্কের প্রেসিডেন্ট, নতুন কৌশলগত জোটের ইঙ্গিত?

বিশেষজ্ঞদের মতে, ত্রিপাক্ষিক এই জোট আঞ্চলিক নিরাপত্তা, প্রতিরক্ষা সহযোগিতা ভূ-রাজনৈতিক বাস্তবতার দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ইরানের ওপর যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা এবং ইরানের পাল্টা হামলার জেরে নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে। পাশাপাশি হরমুজ প্রণালীতে অস্থিরতা জ্বালানি সরবরাহ এবং আন্তর্জা

৮ ঘণ্টা আগে

থাইল্যান্ডে স্কুলে গুলির আগেই দাদা-দাদিকে হত্যা, ‘মানসিক চাপে’ ছিল শিক্ষার্থী

কর্তৃপক্ষ বলছে, স্কুলে যাওয়ার আগে সে তার দাদা-দাদিকে হত্যা করে। এরপর ননথাবুরির ডেবসিরিন স্কুলে গিয়ে পাঁচ শিক্ষককে গুলি করে। পরে সে নিজেকেও গুলি করে এবং হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।

৮ ঘণ্টা আগে

সেউতা সীমান্তে ভয়াবহ অভিবাসন ট্র্যাজেডি: মৃতের সংখ্যা বেড়ে ১০০

সেউতার মেয়র জুয়ান জেসুস ভিভাস লারা এক বিবৃতিতে নিশ্চিত করেছেন, সংকট এখনও কাটেনি। অন্তত ৮০ হাজার অভিবাসনপ্রত্যাশীর একটি বড় অংশ ফেরত গেলেও এখনও ৩ থেকে ৫ হাজার মানুষ শহরের ভেতরে অবস্থান করছেন।

১০ ঘণ্টা আগে

জাপানে টাইফুন: ৫ শতাধিক ফ্লাইট বাতিল

১০ ঘণ্টা আগে