থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকা ডুবে ১১ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার

ডেস্ক, রাজনীতি ডটকম
প্রতীকী ছবি

থাইল্যান্ড-মালয়েশিয়া সীমান্তের কাছে মিয়ানমারের রোহিঙ্গা সম্প্রদায়ের সদস্যদের বহনকারী একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় অন্তত ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নৌকা থেকে এখন পর্যন্ত যে ১৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে তার মধ্যে দুজন বাংলাদেশি।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সোমবার (১০ নভেম্বর) মালিয়েশিয়া ও থাইল্যান্ড কর্তৃপক্ষ এ নৌকাডুবি ও প্রাণহানির তথ্য জানিয়েছে।

ধারণা করা হচ্ছে, ডুবে যাওয়া নৌকায় ৭০ জনের মতো ছিলেন। এ ছাড়া আরেকটি নৌকায় ছিলেন প্রায় ২৩০ জন যাত্রী। এর অবস্থান এখনো শনাক্ত করতে পারেনি মালয়েশিয়া কোস্ট গার্ড।

নৌকা ডুবে যাওয়ার পর সাতজনের মরদেহ উদ্ধার করেছিল মালয়েশিয়া কর্তৃপক্ষ। পরে আরও চারজনের মরদেহ উদ্ধার করে থাইল্যান্ড কর্তৃপক্ষ, এর মধ্যে দুটি ছিল শিশুর মরদেহ।

মালয়েশিয়া কর্তৃপক্ষ বলছে, নৌকা ডুবে নিহতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে। সেখান থেকে এখন পর্যন্ত ১৩ জনকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে দুজন বাংলাদেশি, বাকিরা রোহিঙ্গা জনগোষ্ঠী।

মিয়ানমারের দারিদ্র্য রাখাইন রাজ্য বহু বছর ধরে সংঘাত, দুর্ভিক্ষ ও জাতিগত সহিংসতায় জর্জরিত, যার শিকার মূলত রোহিঙ্গা মুসলিম সংখ্যালঘু সম্প্রদায়। ২০১৭ সালে দেশটির সরকারি বাহিনীর অভিযানের পর প্রায় ১৩ লাখ রোহিঙ্গা প্রাণে বাঁচতে বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে।

এসব রোহিঙ্গা জনগোষ্ঠী কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবিরগুলোতে আশ্রয় নিয়েছে। তাদের একাংশকে পাঠানো হয়েছে ভাসানচরে। এখনো রাখাইনে রোহিঙ্গাদের ওপর নিপীড়ন অব্যাহত রয়েছে। এখনো মাঝে মাঝেই টেকনাফ সীমান্ত দিয়ে রোহিঙ্গারা বাংলাদেশে এসে থাকেন।

এদিকে জাতিসংঘের শরণার্থী সংস্থার তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে নভেম্বরের প্রথম দিক পর্যন্ত মিয়ানমার ও বাংলাদেশ থেকে পাঁচ হাজারের বেশি রোহিঙ্গা সমুদ্রপথে পালিয়ে গেছেন। তাদের মধ্যে প্রায় ৬০০ জন নিখোঁজ বা মৃত বলে রিপোর্ট করা হয়েছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

অবশেষ সমঝোতার পথে ইরান-যুক্তরাষ্ট্র, চুক্তির চূড়ান্ত খসড়ায় কী আছে?

এই চুক্তির আওতায় লেবাননে ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যকার চলমান যুদ্ধেরও অবসান ঘটবে। একটি ইসরায়েলি সূত্রের দাবি, গতকাল শনিবার প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে এক ফোনালাপে এই শর্তটি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

১ দিন আগে

পাকিস্তানে শাটল ট্রেনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ২৪

রেলওয়ে কর্মকর্তাদের বরাতে রাষ্ট্রীয় বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস পাকিস্তান (এপিপি) জানিয়েছে, শাটল ট্রেনটি কোয়েটা ক্যান্টনমেন্ট থেকে রেলওয়ে স্টেশনের দিকে যাচ্ছিল। সকাল ৮টার কিছুক্ষণ পর চামান ফটকের কাছে বিস্ফোরণটি ঘটে। এতে ট্রেনের কয়েকটি বগি, আশপাশের বাড়িঘর ও যানবাহন ক্ষতিগ্রস্ত হয় এবং ঘটনাস্থলে

১ দিন আগে

ইসরায়েলি নিরাপত্তামন্ত্রীর ওপর ফরাসি নিষেধাজ্ঞা

ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জিন-নোয়েল ব্যারো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, 'আজ থেকে ইতামার বেন-গভিরকে ফরাসি ভূখণ্ডে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হলো।' তিনি অভিযোগ করেন, ওই ভিডিওতে ফরাসি ও ইউরোপীয় নাগরিকদের প্রতি তার 'নিন্দনীয় আচরণ' দেখা গেছে, যারা ওই ত্রাণবাহী ফ্লোটিলার অংশ ছিলেন।

১ দিন আগে

৫.২ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্কের মধ্যাঞ্চল

ভূতাত্ত্বিকভাবে সক্রিয় একাধিক ফল্ট লাইনের ওপর অবস্থান করায় তুরস্কে প্রায়ই ভূমিকম্প হয়ে থাকে। দেশটি এখনো ২০২৩ সালের ভয়াবহ ভূমিকম্পের ক্ষত সামলাচ্ছে, যেখানে দক্ষিণ তুরস্ক ও উত্তর সিরিয়ায় ৫০ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছিল।

১ দিন আগে